দাদুর জন্য ছড়া — সঞ্জয় কুমার পাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দাদুর জন্য ছড়া
পছন্দের তালিকায় রাখুন

দাদুর জন্য ছড়া

লেখক: সঞ্জয় কুমার পাল || Shanjoy Kumar Paul
প্রকাশনী: Protiva Prokash || প্রতিভা প্রকাশ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৭০৳১৮০-%

সাশ্রয় ৳১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শিশুমনের ভুবন বড়ই রঙিন, সেখানে আছে হাসি, খেলা, দুষ্টুমি, কৌতূহল আর একটু একটু ভর্ৎসনাও। সেই ভুবনেই সঞ্জয় কুমার পালের ‘দাদুর জন্য ছড়া’ এক অনায়াস মায়ার দুনিয়া খুলে দেয়। বইয়ের প্রতিটি ছড়ায় আছে জীবনের ছোট্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

শিশুমনের ভুবন বড়ই রঙিন, সেখানে আছে হাসি, খেলা, দুষ্টুমি, কৌতূহল আর একটু একটু ভর্ৎসনাও। সেই ভুবনেই সঞ্জয় কুমার পালের ‘দাদুর জন্য ছড়া’ এক অনায়াস মায়ার দুনিয়া খুলে দেয়। বইয়ের প্রতিটি ছড়ায় আছে জীবনের ছোট্ট ছোট্ট গল্প, আমাদের সমাজ, আনন্দ-দুঃখ, শিক্ষা-বিনোদন, সতর্কতা-আবেগ; সব কিছুর পরশ। এই বইয়ের ছড়াগুলো ঠিক যেন হাতের মুঠোয় ধরে আনা বাংলা গ্রামের দিনযাপন। ঢাকার ব্যস্ততা, চট্টগ্রামের স্মৃতি, গাজিপুরের প্রকৃতি, হাওরের কান্না, শিশুর দুষ্টুমি, খাবার-দাবার, পশুপাখির হাস্যরস, বন্ধুত্ব, ভয়, দুঃসাহস- সব মিলিয়ে অসংখ্য অনুভূতির রঙপুলকি। কখনো ‘দুখু মিয়া’ ছড়ায় শিশুরা আবিষ্কার করে বিদ্রোহী কবির শৈশব; কখনো ‘হবুচন্দ্র’তে মেলে অবাক হাসির গল্প। ‘আগুন নিয়ে খেলা’ বা ‘ফাঁকিবাজ’ ছড়ায় আছে নরম সতর্কবার্তা। ‘বৃষ্টি ও মাছ’, ‘মধুমাস’, ‘তরমুজ’ বা ‘ময়ুর’ ছড়ায় ফুটে ওঠে প্রকৃতির রং। আবার ‘চঞ্চল শিশু’, ‘আমজনতা’, ‘বালুদস্যু’, ‘হাওরের কান্না’- এসব ছড়ায় সমাজবাস্তবতার সরল অথচ গভীর ছাপ। এই বইয়ের সবচাইতে আপন অংশ হলো দাদু- যিনি আছেন কখনো স্মৃতিতে, কখনো কল্পনায়, আবার কখনো ছড়ার ভেতরেই এক মমতাভরা চরিত্র হয়ে। শেষ ছড়াটিতে কবির স্বীকারোক্তি- দাদুকে যতটা মনে পড়ে, তার চেয়েও বেশি ছড়ার মধ্যেই তিনি বেঁচে ওঠেন। শিশুদের জন্য লেখা হলেও এই বইয়ের প্রতিটি পঙ্ক্তিতে বড়দের জন্যও আছে পুরোনো দিনের গন্ধ; দাদু-নাতির সম্পর্কের নিখাদ স্নেহ। সঞ্জয় কুমার পাল ছড়াগুলো লিখেছেন একেবারে কথ্যভাষার মজায়, সহজ ছন্দে। কখনো কৌতুক, কখনো উপদেশ, কখনো শাসন- সব মিলিয়ে বইটি শিশুদের জন্য যেমন উপভোগ্য, তেমনি পরিবারের সবার জন্যও প্রিয় হয়ে ওঠার মতো। ছড়ার এই ছোট ছোট গল্পগুলো হয়তো একদিন আমাদের সকলের হৃদয়ে জায়গা করে নেবে ঠিক দাদুর গল্পের মতো। বইটি সব শিশুমনের কাছে পৌঁছে যাক- আর ছড়ার দুনিয়ায় দাদুরা বেঁচে থাকুক চিরদিন।
নামদাদুর জন্য ছড়া
লেখকসঞ্জয় কুমার পাল
প্রকাশনীProtiva Prokash || প্রতিভা প্রকাশ
ভাষাBengali
সংস্করণ1st Published, 2026
অবস্থাNew
ISBN-139789849965770
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

সঞ্জয় কুমার পাল

সঞ্জয় কুমার পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সঞ্জয় কুমার পাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Protiva Prokash || প্রতিভা প্রকাশ

Protiva Prokash || প্রতিভা প্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Protiva Prokash || প্রতিভা প্রকাশ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — দাদুর জন্য ছড়া

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading