আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দময়ন্তীর জার্নাল
লেখক: রিমি মুত্সুদ্দি || Rimi Mutsuddi
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৮০৳৩২০-১৩%
সাশ্রয় ৳৪০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দময়ন্তীর জার্নাল
রিমি মুৎসুদ্দি
তরুণ গল্পকারদের মধ্যে পরিচিত নাম রিমি। ইতিমধ্যে একাধিক পত্র-পত্রিকায় তাঁর লেখালিখির সঙ্গে পাঠক পরিচিত। এই সংকলনে গল্পের অন্তরালে রিমি বাজিয়ে নিয়েছেন তাঁর বেঁচে থাকার ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
দময়ন্তীর জার্নাল
রিমি মুৎসুদ্দি
তরুণ গল্পকারদের মধ্যে পরিচিত নাম রিমি। ইতিমধ্যে একাধিক পত্র-পত্রিকায় তাঁর লেখালিখির সঙ্গে পাঠক পরিচিত। এই সংকলনে গল্পের অন্তরালে রিমি বাজিয়ে নিয়েছেন তাঁর বেঁচে থাকার সময়কে। একদিকে এক সাংবাদিকের চোখ দিয়ে দেখা পৃথিবী, সে পৃথিবীর জোচ্চুরি-নিষ্ঠুরতা-অমানবিকতা যেমন আমাদের সামনে উঠে আসছে, তেমনই এও তো সত্যি, এতদসত্ত্বেও মানুষের জীবন ক্রমাগত ঘুরে চলেছে মহাকালের ঘড়ির কাঁটায় কাঁটায়। সেখানে থেমে থাকা বলে কিছু নেই। ফলে এই বিরাট পৃথিবীতে ঘটে যাওয়া কত অহরহ ঘটনা আমাদের আবিষ্ট করে, চমকিত করে,আমাদের বিস্ময় জাগায়। তার কিছু বা লৌকিক, কিছু মনে হয় অলৌকিক। অথবা এই যে এত অমানবিকতা নিয়েও মানবিকতার ফুলের সন্ধানে এগিয়ে চলেছে সভ্যতা, তাও যেন আখেরে এক জাদু বাস্তবতা। সব মিলিয়ে, জীবন এমনই। তা একরৈখিক, একমাত্রিক কখনোই নয়। বহুবর্ণ জীবনই তো কিসসার জন্ম দেয়। গল্পকার তা ধারণ করেন, তাঁর সংবেদন-পর্যবেক্ষণে। আর আয়না করে পাঠিয়ে দেন বাকি পৃথিবীর উদ্দেশে। সেখানে সময়ের ছায়া পড়ে, মানুষের মুখের। আবার হয়তো বা লাশেরও। ফলত এ এক অনিবার্য আবিষ্কারের নেশা। এ এক অ্যাডভেঞ্চার। রিমি মুৎসুদ্দির গল্প সংকলন ‘দময়ন্তীর জার্নাল’ সেই অ্যাডভেঞ্চারের নেশাটি যে ধরাতে পারবে, এ সাক্ষ্য শুরুর ক-টি লাইনই বহন করছে। বাস্তবতার চোখে চোখ রেখে বাকিটা চিনে নিতে আশা করি পাঠক পিছপা হবেন না।
| নাম | দময়ন্তীর জার্নাল |
|---|---|
| লেখক | রিমি মুত্সুদ্দি |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789386937759 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রিমি মুত্সুদ্দি
রিমি মুত্সুদ্দি-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রিমি মুত্সুদ্দি-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

