আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
দশটি কিশোর উপন্যাস - রাজেশ বসু
লেখক: রাজেশ বসু || Rajesh Basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৩১৫৳১,৫০০-১২%
সাশ্রয় ৳১৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কিশোরসাহিত্যে রোমহর্ষক বৈচিত্র্যসৃষ্টিতে রাজেশ বসু সমকালীন বাংলা সাহিত্যে বলা যায় অদ্বিতীয়। টানটান মেদহীন ভাষা, সুনিপুণ কাহিনিবিন্যাস, রোমাঞ্চকর পটভূমি নির্বাচন এবং চমকপ্রদ পরিসমাপ্তি, তাঁর লেখনীকে শু...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৭১২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কিশোরসাহিত্যে রোমহর্ষক বৈচিত্র্যসৃষ্টিতে রাজেশ বসু সমকালীন বাংলা সাহিত্যে বলা যায় অদ্বিতীয়। টানটান মেদহীন ভাষা, সুনিপুণ কাহিনিবিন্যাস, রোমাঞ্চকর পটভূমি নির্বাচন এবং চমকপ্রদ পরিসমাপ্তি, তাঁর লেখনীকে শুধু ছোটদের নয়, সব-বয়সী পাঠক-পাঠিকাদের অভূতপূর্ব আনন্দ দিয়ে চলেছে বিগত বেশ কয়েক বছর।
এবারে তাই লেখকের নিজে বাছাই করা দশটি অসামান্য উপন্যাস দুই মলাটে রাখা হল পাঠকদের দরবারে। সংকলনে এমন কয়েকটি উপন্যাস রয়েছে, যেগুলির প্রেক্ষাপট বা পটভূমি সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম। যেমন, ‘অতল সাগরের ভয়ঙ্কর’ যার পুরো কাহিনিই প্রশান্ত মহাসাগরের অতল গভীরে, রয়েছে আন্টার্কটিকার পটভূমিতে রোমহর্ষক রহস্যাভিযান ‘বরফে রক্তের দাগ’। তেমনিই রয়েছে চাঁদের দক্ষিণ-পৃষ্ঠের পটভূমিতে ‘চন্দ্রলোকের ভয়ঙ্কর,’ এমনকী সুদূর মঙ্গলগ্রহের প্রেক্ষাপটে লেখা ‘মহাকাশের মৃত্যুদূত’। নিছক কল্পনা নয়, বিজ্ঞান-আশ্রিত এবং গবেষণাজাত এই উপন্যাসগুলি কিশোরমনে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা জাগায় বাস্তবধর্মী সত্যি সত্যি এমন সব অভিযান বা বিজ্ঞানচর্চার।
এ ছাড়াও রয়েছে রহস্য-রোমাঞ্চ এবং বিজ্ঞানের ঠাসবুনোটে ‘মৃতের সঙ্কেত’, ‘মমি আতঙ্ক’, ‘প্রোফেসর রাবিনের গুপ্ত সমাধি,’ ‘হেডহান্টারদের দেশে’ কিংবা ‘দোলপোয় দারুণ কাণ্ড’। কিংবা খোদ কলকাতার প্রেক্ষাপটে গোয়েন্দা উপন্যাস ‘সেন্ট রহস্য’। এই সেন্ট কিন্তু প্রসাধনী সুগন্ধি নয়, নামের আড়ালে রয়েছে দুর্দান্ত এক আবিষ্কার। চিত্তাকর্ষক এই সংকলন নিঃসন্দেহে সকলের জন্য মনের মতন এক উপহার এবং বাংলা সাহিত্যের এক চিরকালীন রত্ন!
| নাম | দশটি কিশোর উপন্যাস - রাজেশ বসু |
|---|---|
| লেখক | রাজেশ বসু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৭১২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354256059 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 740.0 |
| মাপ | 140 × 215 × 35.00 |
লেখক পরিচিতি
রাজেশ বসু
রাজেশ বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রাজেশ বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই