আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
দাস্তান-এ-খিদিরপুর: এক জনপদের নান্দনিকতার সন্ধান
লেখক: রঞ্জন মুখোপাধ্যায় || Ranjan Mukhopadhyay
প্রকাশনী: Raban Prakashana
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রঞ্জন মুখোপাধ্যায়
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
শহর কলকাতার ভিতরে, অথচ এই শহরের চেনা নাগরিকতার ছন্দ থেকে সে একটু দূরেই সরে রয়েছে বলে মনে হয়। খিদিরপুর এমনই জনপদ, যার ইতিহাস ঘাঁটতে বসলে এক ক্যালাইডোস্কোপিক বর্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রঞ্জন মুখোপাধ্যায়
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
শহর কলকাতার ভিতরে, অথচ এই শহরের চেনা নাগরিকতার ছন্দ থেকে সে একটু দূরেই সরে রয়েছে বলে মনে হয়। খিদিরপুর এমনই জনপদ, যার ইতিহাস ঘাঁটতে বসলে এক ক্যালাইডোস্কোপিক বর্ণালির ছটা চোখ ধাঁধিয়ে দেয়। মহারাজা নন্দকুমারের ফাঁসি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি বোমার আঘাত—খিদিরপুর সহ্য করেছে অনেক ধাক্কা। কিন্তু ইতিহাসের সেই সব রণ-রক্তের পাশাপাশি এই জনপদেই গুনগুনিয়ে উঠেছে ঠুমরির সুর, কত্থকের ঘুঙুর-নিক্কণ। রাজ্যচ্যুত নবাব ওয়াজেদ আলি শাহর সূত্র ধরে এই জনপদেই ঢুকে পড়ে লখনৌভি আতরের ঘ্রাণ। কিন্তু সেটাই কি খিদিরপুরের একমাত্র চরিত্র? নবাব-কবিতীর্থ-বন্দর পার করে এ জনপদ তো মধ্যবিত্ত বাঙালির পাড়াও! কেমন ছিল সেই জীবনছাঁদ? কখনও ইতিহাসের মহাফেজখানা থেকে, কখনও বা ব্যক্তিগত স্মৃতি মন্থন করে লেখক তুলে এনেছেন জানা-অজানার বাইরের এক ‘ধূসর’ খিদিরপুরের গল্পকেও। সেখানেই দেখা মিলতে পারে সেই জনপদের অ্যাংলো ইন্ডিয়ান সমাজের সঙ্গে। গওহর জান বা মালকা জানের গানের সঙ্গে মিশে যেতে পারে রবীন্দ্রসঙ্গীতের কলিও। স্মৃতি-বিস্মৃতি-ইতিহাস, বলা আর না-বলা কথা, মনে রাখা আর ভুলে যাওয়ার মাঝখানের এক ছায়াময় গলি দিয়ে যেন যাত্রা করে এই বই। নিবন্ধের নৈর্ব্যক্তিকতা আর আত্মমগ্নতার ব্যক্তিগত পরিসর একাকার এই বইয়ের এক ডজন লেখায়।
প্রকাশনা রাবণ। বাকি তথ্য পৃষ্ঠার নিচে
| নাম | দাস্তান-এ-খিদিরপুর: এক জনপদের নান্দনিকতার সন্ধান |
|---|---|
| লেখক | রঞ্জন মুখোপাধ্যায় |
| প্রকাশনী | রাবণ | Raban |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788195852673 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রঞ্জন মুখোপাধ্যায়
রঞ্জন মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রঞ্জন মুখোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

রাবণ | Raban
রাবণ | Raban প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
রাবণ | Raban-এর সব বই