ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ (ডার্ক এডিশন)

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ (ডার্ক এডিশন)
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ (ডার্ক এডিশন)

প্রকাশনী: Upakatha Prokashon

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৯৫৳৪৪০-১০%

সাশ্রয় ৳৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গত বছর গ্রীষ্মের শেষ থেকে বসন্তের শুরু অবধি সময়টা আমি মরিসাকি বুকশপে কাটিয়েছি। জীবনের সেই সময়টা আমি স্টোরের দ্বিতীয় তলার বাড়তি ঘরটায় থাকতাম। সেখাকার বইয়ের সাগরে নিজেকে ডুবিয়ে রাখতাম। অন্ধকারাচ্ছন্...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৬০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

গত বছর গ্রীষ্মের শেষ থেকে বসন্তের শুরু অবধি সময়টা আমি মরিসাকি বুকশপে কাটিয়েছি। জীবনের সেই সময়টা আমি স্টোরের দ্বিতীয় তলার বাড়তি ঘরটায় থাকতাম। সেখাকার বইয়ের সাগরে নিজেকে ডুবিয়ে রাখতাম। অন্ধকারাচ্ছন্ন ছোট্ট ঘরটায় আলোর উপস্থিতি ছিল না বললেই চলে। সবকিছুই স্যাঁতসেঁতে ঠেকত। সারাক্ষণ জায়গাটায় পুরোনো বইয়ের বাসি গন্ধ বিরাজ করত। তবে সেখানে কাটানো দিনগুলো সবসময়ের জন্য আমার স্মৃতির পাতায় রয়ে যাবে। কারণ সেখান থেকেই আমার আসল জীবনের শুরু। নিঃসন্দেহে সেই দিনগুলি না থাকলে, আমার বাকি জীবন হতো, রসকষহীন, একঘেয়েমিপূর্ণ এবং নিঃসঙ্গ। মরিসাকি বুকশপ আমার কাছে প্রাণপ্রিয়। ওটা এমন একটা জায়গা যেটা আমি কখনোই ভুলতে পারব না। যখন আমি চোখ বন্ধ করি, তখন এর স্মৃতিগুলি আমার কাছে প্রাণবন্ত হয়ে ফিরে আসে। ঘটনাটি শুরু হয়েছিল স্বচ্ছ নীল আকাশে বিনা মেঘে ব্জ্রপাতের মতোই। না, যা ঘটেছিল তা এর চেয়েও বিষ্ময়কর। আকাশ থেকে বৃষ্টির সাথে ব্যাঙ ঝড়ছে এমন কিছু দেখার চেয়েও বিষ্ময়কর। একদিন, হিদেয়াকি, যে প্রেমিকের সাথে আমি এক বছর ধরে সম্পর্কে ছিলাম, হঠাৎ মৃদু গলায় বলল, "আমি বিয়ে করতে যাচ্ছি।" কথাটা শুনে আমার মনে অজস্র প্রশ্ন ঝাঁক বাধে। ও যদি বলত যে, "চলো আমরা বিয়ে করি," বিষয়টা নাহয় বুঝতে পারতাম। অথবা সে যদি বলত, "আমি বিয়ে করতে চাই," তখনও বুঝতে পারতাম। কিন্তু "আমি বিয়ে করতে যাচ্ছি" কথাটা ভীষণ অদ্ভুত ছিল। কারণ বিয়ে তো দুজনের মধ্যে তাদের সম্মতিক্রমে অনুষ্ঠিত হয়, তাই ব্যাকরণগতভাবে বাক্যটি সম্পূর্ণ ভুল ছিল। সেটা নাহয় নাই ধরলাম কিন্তু এত সাধারণ ভাবে বলাটা? এটা কী দিয়ে ব্যাখ্যা করব? তার কণ্ঠের সুর সবসময়ের মতোই স্বাভাবিক ছিল, যেন সে বলেছে , "জানো, আমি রাস্তার পাশে কিছু টাকা কুড়িয়ে পেয়েছি।" সময়টা ছিলো জুন মাসের মাঝামাঝি, কোন এক শুক্রবারের রাত। আমরা অফিস শেষ করে শিনজুকুতে একটি ইতালীয় রেস্তোরাঁয় একত্রে ডিনার করছিলাম। রেস্তোরাঁটি হোটেলের সবচেয়ে উঁচু তলায় ছিল, তাই আমরা রাতের শহরের মনোরোম দৃশ্য দেখতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম সমস্ত জ্বলজ্বলে নিয়ন বাতির ঝলকানি। জায়গাও পেয়েছিলাম আমাদের সবচেয়ে পছন্দের টেবিলে। হিদেয়াকি, কর্মক্ষেত্রে আমার চেয়ে তিন বছরের বড় ছিল। ও ছিল এমন একজন, যাকে কাজ শুরু করার প্রথম দিন থেকেই গোপনে পছন্দ করতাম। কোনো কারণে দুজনে কাছাকাছি হলেই আমার হৃদয়টা বুকের ভিতর ট্রামপোলিনের মতো লাফিয়ে উঠত। সেই রাতে অনেকদিন পর আমরা একত্রে নিভৃতে ছিলাম। আমি আমার ওয়াইন উপভোগ করছিলাম আর আমার মুডও দারুণ ছিল। কিন্তু তারপর.... আমি কিছু না ভেবেই উত্তর দিলাম, "হ্যাঁ?" ভেবেছিলাম হয়তো ভুল শুনেছি। কিন্তু ও যা বলেছিল সেটাই আবার নিস্পৃহে কন্ঠে পুনরাবৃত্তি করল। " আমি সম্ভবত আগামী বছর বিয়ে করতে যাচ্ছি।" "বিয়ে? কে কার সাথে বিয়ে করতে যাচ্ছে?" "আমি, তার সাথে।" "কী?" আমি তখনও হতভম্ব অবস্থায় ছিলাম "কে সে?" এবং তারপর, কোনোরকম অপরাধবোধ ছাড়াই কোম্পানির একটি ভিন্ন বিভাগের অন্য এক মেয়ের নাম বলল। তাকে আমার সাথে একই সময়ে নিয়োগ দেয়া হয়েছিল। সে এতই সুন্দরী যে আমিও মাঝে মাঝে ওকে জড়িয়ে ধরতে চাইতাম। বইয়ের নাম : ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ লেখক : সাতোশি ইয়াগিসাওয়া অনুবাদ : শাহরিয়ার দ্বীপ, উম্মে শারিকা সম্পাদক : মুহম্মদ নিজাম প্রকাশনী : উপকথা প্রকাশন ধরন : হার্ডকভার সম্ভাব্য পৃষ্ঠা সংখ্যা : ১৬০
নামডেইজ এট দ্য মরিসাকি বুকশপ (ডার্ক এডিশন)
প্রকাশনীউপকথা প্রকাশন
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৬০
সংস্করণ1st 2023
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশBangladesh

প্রকাশনী সম্পর্কে

উপকথা প্রকাশন

উপকথা প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

উপকথা প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ (ডার্ক এডিশন)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading