আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেবদাসী থেকে যৌনকর্মী : ভারতে বারাঙ্গনাদের জীবন
লেখক: মণি নাগ || moni nag
প্রকাশনী: deep
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রাচীনকাল থেকেই যৌনকর্মীদের সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হয়েছে । ভারতে বারাঙ্গনাদের ইতিহাসের একটি পূর্ণ বিধৃতি পাওয়া যায় যে গ্রন্থটিতে তার নাম - দেবদাসী থেকে যৌনকর্মী-- যুগ্ম লেখক মণি নাগ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রাচীনকাল থেকেই যৌনকর্মীদের সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হয়েছে । ভারতে বারাঙ্গনাদের ইতিহাসের একটি পূর্ণ বিধৃতি পাওয়া যায় যে গ্রন্থটিতে তার নাম - দেবদাসী থেকে যৌনকর্মী-- যুগ্ম লেখক মণি নাগ ও স্বাতী ভট্টাচার্য ।
ভারতীয় জনমানসে ও সামাজিক আঙ্গিকে বারাঙ্গনাকে হেয় দৃষ্টিতে পরিমাপ করা হলেও ধর্মীয় -অঙ্গনে কখনো বা এই বারাঙ্গনাই দেবতার পূজার অপরিহার্য অঙ্গ । ইতিহাস নির্ভর উপরোক্ত গ্রন্থটিতে গণিকা জীবনের ঐতিহাসিক উত্তরণের বিভিন্ন দিকটি বিধৃত হয়েছে । বহুগামিনী স্বেচ্ছাচারিনী অপ্সরার কল্পনাতেই বারাঙ্গনার ধারণা উপ্ত হয় । গ্রন্থটির শুরু বারাঙ্গনা, বেশ্যা, গণিকা - প্রমুখের পরিভাষাগত ব্যাখ্যার মধ্য দিয়ে । এরা সমাজের কোন শ্রেণী নন, ব্রাত্য একটি গোষ্ঠীমাত্র যারা দেহকে মূলধন করে জীবিকা নির্বাহ করেন । এই অর্থে বেশ্যা কেবল মেয়েরাই নয়, পুরুষ কিংবা নপুংসকরাও বেশ্যাবৃত্তি করতে পারেন । সমাজে বারাঙ্গনাদের ভূমিকা অনেকটা `সেফটি ভালব্' (Safety Valve) এর মত । এঁরা আছেন তাই অতিকাম পুরুষের লালসা পূর্ণ করেন এঁরা । পুরুষতান্ত্রিক সমাজে স্ত্রী পুরুষের যৌন সম্পর্কে একপ্রকার ভারসাম্য রক্ষায় সহায়তা করেন বেশ্যারা - এ কথা বললে কি অত্যুক্তি করা হয় ? গ্রন্থকার এ বিষয়ে নিরুত্তর থাকলেও তাঁদের স্পষ্ট উক্তি - "পুরুষ ও নারী, দুজনের মধ্যে যৌনতৃপ্তির ইচ্ছে সমানভাবে কাজ করে ... আসলে সমাজে পুরুষরাই প্রধান ... পুরুষের বাসনা পূর্ণ করার সুযোগ অনেক বেশি । আর তার সবচেয়ে সহজ উপায়, বিবাহিত সম্পর্কের বাইরে গিয়ে, অন্য একটি মেয়েতে তৃপ্তি খোঁজা । বারাঙ্গনারা সেই প্রয়োজন পূরণ করে ।" পুরুষশাসিত সমাজে এই উদাত্ত স্বীকারোক্তির জন্য লেখক-লেখিকাদ্বয়কে অভিনন্দন ।
| নাম | দেবদাসী থেকে যৌনকর্মী : ভারতে বারাঙ্গনাদের জীবন |
|---|---|
| লেখক | মণি নাগ |
| প্রকাশনী | Deep Prakashan || দীপ প্রকাশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৩২ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
প্রকাশনী সম্পর্কে

Deep Prakashan || দীপ প্রকাশন
Deep Prakashan || দীপ প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Deep Prakashan || দীপ প্রকাশন-এর সব বই
