দেমু’র নানারকম — দেবাশিস মুখোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেমু’র নানারকম
পছন্দের তালিকায় রাখুন

দেমু’র নানারকম

লেখক: দেবাশিস মুখোপাধ্যায় || Debashis Mukkhopaddhay
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১০৳৭০০-১৩%

সাশ্রয় ৳৯০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দেবাশিস মুখোপাধ্যায়-এর নিবন্ধ সংকলন 'দেমু’র নানারকম'। প্রচ্ছদ শিল্পী : দেবাশীষ দেব ========== পথের পাঁচালী’তে কি বিভূতিভূষণকে যথাযথ স্বীকৃতি দেননি সত্যজিৎ? উপেন্দ্রকিশোরের ইংরেজি প্রবন্ধ বিষয়ে কী কী জ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

দেবাশিস মুখোপাধ্যায়-এর নিবন্ধ সংকলন 'দেমু’র নানারকম'। প্রচ্ছদ শিল্পী : দেবাশীষ দেব ========== পথের পাঁচালী’তে কি বিভূতিভূষণকে যথাযথ স্বীকৃতি দেননি সত্যজিৎ? উপেন্দ্রকিশোরের ইংরেজি প্রবন্ধ বিষয়ে কী কী জানা যায়? এই যে ঝোলা কাঁধে ঘুরে দেখা বইমেলা, সেই ঝোলার উৎপত্তি কী থেকে? কার ভাবনাতেই বা ধরা দিল এ-বস্তুটি? এই যে আমরা বলে থাকি ‘রথ দেখা কলা বেচা’, সে-কথাটিই বা এল কোত্থেকে? না প্রশ্নগুলো সোজা, না উত্তরটি জানা। তবে প্রশ্ন যতই ঘোরালো হোক না কেন, উত্তর জানতে ঘুরেফিরে অবধারিত গন্তব্য – দেমু। পোশাকি নাম দেবাশিস মুখোপাধ্যায়। কিন্তু সহকর্মী, সহলেখক থেকে অনুজ সাহিত্যানুরাগী সকলের কাছেই তিনি এক এবং অদ্বিতীয় দেমু। যা কিছু না-জানা, যা কিছু স্বল্পচর্চিত, যা-কিছু এই সময়ের দৃষ্টির বাইরে চলে যেতে বসেছে, সেই সবকিছুকেই পরম যত্নে সংগ্রহ করে আধুনিক প্রজন্মের সামনে তুলে ধরতে নিরলস তিনি। অনর্থক সংশয়-দ্বিধার জাল যাতে পড়া ও জানার আনন্দকে এতটুকু ক্ষুণ্ণ না করে, তাই যাবতীয় মিথ ও মিথ্যের নেপথ্যের সত্যিগুলোকে উজ্জ্বল উদ্ধারে রত দেমু। বিষয় থেকে বিষয়ান্তরে তাঁর অবাধ গতায়াত। আর তেমনই তাঁর জানার ও জানানোর ব্যাপ্তি এবং গভীরতা। শিক্ষিত বাঙালির যে বহুমুখী বিদ্যাচর্চার ধারা, দেমু নিজে যেমন তার সার্থক উত্তরাধিকারী, তেমনই উত্তরসূরিকেও তিনি এই ধারার শামিল করে নিতে চান। তাই নিজের ভাঁড়ারের দরজা খুলে দিতে তিনি কসুর করেন না। ‘দেমু’র নানারকম’ আসলে আলোকিত এক ভুবন, যেখানে সত্যজিৎ থেকে বাংলার সেকালের খেলাধুলো, ভাইফোঁটার খাজা থেকে জগদ্ধাত্রীর শোলার সাজ সবই আছে, না-জানাকে জানার আনন্দ ও উদ্ভাস নিয়ে
নামদেমু’র নানারকম
লেখকদেবাশিস মুখোপাধ্যায়
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দেবাশিস মুখোপাধ্যায়

দেবাশিস মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দেবাশিস মুখোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — দেমু’র নানারকম

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading