দেওয়াল — Bimal kar || বিমল কর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেওয়াল
পছন্দের তালিকায় রাখুন

দেওয়াল

লেখক: Bimal kar || বিমল কর || Bimal kar
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,১০০৳২,৪০০-১৩%

সাশ্রয় ৳৩০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
তিরিশ বছরেরও বেশি হল, বিমল কর-এর ‘দেওয়াল’ উপন্যাসটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। তিন খণ্ডের এই উপন্যাসটি শেষ করতে দীর্ঘ সাত বছর সময় লেগেছিল তাঁর। বিচ্ছিন্ন ভাবে খণ্ড ত্রয় একদা পাওয়া গেলেও বহুদিন যাবৎ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৫৫২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

তিরিশ বছরেরও বেশি হল, বিমল কর-এর ‘দেওয়াল’ উপন্যাসটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। তিন খণ্ডের এই উপন্যাসটি শেষ করতে দীর্ঘ সাত বছর সময় লেগেছিল তাঁর। বিচ্ছিন্ন ভাবে খণ্ড ত্রয় একদা পাওয়া গেলেও বহুদিন যাবৎ তা আর পাওয়া যায় না। এত বছর পর এইপ্র থম ‘দেওয়াল’ উপন্যাসটির অখণ্ড সংস্করণ প্রকাশিত হল। ‘দেওয়াল’ যে লেখক বিমল কর-এর রচিত দীর্ঘতম উপন্যাস—শুধুমাত্র এ-তথ্যই উল্লেখযোগ্য নয়; অনেকের মতে, একাধিক সমালোচকের ধারণায়, ‘দেওয়াল’-ই তাঁর শ্রেষ্ঠতম রচনা। ‘শ্রেষ্ঠতম’ কিনাএ-নিয়ে তর্ক চলুক। কিন্তু এতে কোনও সন্দেহ নেই যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় শহর কলকাতাও নিম্ন মধ্যবিত্ত বাঙালী জীবনের এমন নিখুঁত চিত্র বাংলা সাহিত্যে দুর্লভ। ১৯৩৯-৪৫—এই ছ’বছরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকরতার মধ্যে, বাঙালীর জীবনে যে-সংকট, ভাঙন ও অবক্ষয় দেখা দিয়েছিল, তারই এক বিশ্বস্ত দলিল এই উপন্যাস। যুদ্ধ, ইভ্যাকুয়েশন, আতঙ্ক, ভারত ছাড়ো আন্দোলন, অগাস্ট বিদ্রোহ, বাংলার মন্বন্তর, রাজনৈতিক দ্বন্দ্ব, কমিউনিস্টদের ভূমিকা, গান্ধীবাদীদের বিভ্রম ও বিচ্যুতি—প্রভৃতি কীভাবে দ্রুত ঘটেযাচ্ছিল এবং তার প্রকাশ্য ও পরোক্ষ প্রভাবে আমাদের সামাজিক ও পারিবারিক জীবনের ন্যায়নীতি রোধ, লালিত বিশ্বাস, পারস্পরিক সম্পর্কের অন্তরঙ্গতা ও শুচিতার ধারণাগুলি কেমন ভাবে—কোন্দানবের হিংস্র আঁচড়ে—ক্ষতবিক্ষত হচ্ছিল, তারই এক অসামান্য কাহিনী এই ‘দেওয়াল’। পাশাপাশি, সেইসব মানুষেরও কথা, এত বিশৃঙ্খলা ও বিপর্যয়ের মধ্যে, হাহাকার সত্ত্বেও, যাঁরা মানবিকতা সম্বল করে উত্তীর্ণ হতে চেয়েছেন এই সংকট। ‘দেওয়াল’ নামের এই দীর্ঘ উপন্যাস বিমল কর রচনা করেছিলেন তাঁর যৌবন বয়সে। তবু, নিঃসন্দেহে বলা যায়, জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তব বোধের এমন সমন্বয় তাঁর পরবর্তী কোনও রচনাতেই যেন দেখা যায় না। বাঙালী জীবনের বিশেষ এক অভিশপ্ত সময়ের সার্থক দলিল হলেও এই উপন্যাসটি সময় ও নিছক সামাজিক অবক্ষয়ের চিত্র নয়, সেই সংকীর্ণ সীমানা অতিক্রম করে মানব জীবনের বিশ্বস্ত কাহিনী রূপেই শেষাবধি স্মরণীয় হয়ে থাকবে ‘দেওয়াল’।
নামদেওয়াল
লেখকBimal kar || বিমল কর
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৫৫২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170662136
মুদ্রণ দেশIndia
ওজন606.0
মাপ140 × 215 × 36.13

লেখক পরিচিতি

Bimal kar || বিমল কর

Bimal kar || বিমল কর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Bimal kar || বিমল কর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — দেওয়াল

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading