আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেড় ডজন নাড়ুমামা
লেখক: চন্দন চক্রবর্তী || Chandan Chakrabarty
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আমাদের আশেপাশে এমন কিছু চরিত্র দেখতে পাই, যাদের দেখলে বা তাদের কথা শুনলেই গম্ভীর মানুষেরও পেট ফেটে হাসি বেরিয়ে আসে। তার উপর তারা যদি গপ্পোবাজ হন, তবে তো আর কথাই নেই। ছেলে থেকে বুড়ো সব্বাই মজা পায় তাদে...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
আমাদের আশেপাশে এমন কিছু চরিত্র দেখতে পাই, যাদের দেখলে বা তাদের কথা শুনলেই গম্ভীর মানুষেরও পেট ফেটে হাসি বেরিয়ে আসে। তার উপর তারা যদি গপ্পোবাজ হন, তবে তো আর কথাই নেই। ছেলে থেকে বুড়ো সব্বাই মজা পায় তাদের আজগুবি গল্পো শুনে। তেমনই এক গপ্পোবাজ চরিত্র নাড়ুমামা। যত্তসব আজগুবি গল্পো তার ঝুলিতে ভরা। আর সেইসব গল্পের নায়ক চরিত্রে অবশ্যই থাকেন তিনি নিজে। কচিকাঁচা দেখলেই সেই নাড়ুমামা তার ঝুলি থেকে বের করে দেন মনগড়া মজার গপ্পো। চন্দন চক্রবর্তী সৃষ্ট সেই নাড়ুমামার নিজের মুখে বলা আঠারোটা গল্প নিয়েই এই বই 'দেড় ডজন নাড়ুমামা'।
লেখক পরিচিতি :
সুপ্রসিদ্ধ লেখক চন্দন চক্রবর্তী ১৯৫০ সালের ১৪ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম দেউলপোতায় জন্মগ্রহণ করেন।
পঞ্চান্ন বছর বয়সে এসে তার লেখালেখি শুরু। ছোটদের গল্প-উপন্যাস, বড়দের গল্প-কবিতা-উপন্যাস, সবধরনের লেখা লেখেন তিনি। আখ্যানে যেমন প্রেম প্রকৃতির গন্ধের সাথে সমাজ জীবনের বিভিন্ন স্তরের মানুষের জীবন-কথা উঠে আসে, তেমন কখনও বাস্তবতার সীমিত পরিবেশ পেরিয়ে পৌঁছে যান বিমূর্ততার জগতে।
ইতিমধ্যে দেশ, আনন্দ বাজার, সানন্দা, এবেলা, আনন্দমেলা, সন্দেশ, উনিশ কুড়ি, বর্তমান, আজকাল ইত্যাদি পত্রিকায় লিখেছেন। এছাড়া রয়েছে পরিচয়, সাহিত্য দর্পণ, আরাত্রিক, সুইনহোস্ট্রিট, একমাত্র, ঝালাপালা, মৌচাক, চাঁদের হাঁসি ইত্যাদি বহু পত্রিকায় তার একাধিক লেখা প্রকাশিত।
তার লেখা 'হল্লাগড়ে হট্যগোল' উপন্যাসটি শ্রেষ্ঠ হিসেবে 'শৈবভারতী' পুরস্কৃত করেছিল। চাঁদের হাসি পত্রিকা শ্রেষ্ঠ গল্পের জন্য তাকে পুরস্কৃত করেছিল। জনপ্রিয় এক পত্রিকায় প্রকাশিত তার লেখা 'নাড়ুমামা' সিরিজের গল্পগুলো আদ্যোপান্ত হাসি ও মজায় ঠাসা।
| নাম | দেড় ডজন নাড়ুমামা |
|---|---|
| লেখক | চন্দন চক্রবর্তী |
| প্রকাশনী | palok || পালক পাবলিশার্স |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
চন্দন চক্রবর্তী
চন্দন চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
চন্দন চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
palok || পালক পাবলিশার্স-এর সব বই
