দেশে বিদেশে — সৈয়দ মুজতবা আলী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেশে বিদেশে
পছন্দের তালিকায় রাখুন

দেশে বিদেশে

লেখক: সৈয়দ মুজতবা আলী || syed-mujtaba-ali
প্রকাশনী: Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩০০৳৩৫০-১৪%

সাশ্রয় ৳৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আফগানিস্থানের বড় শহর পাঁচটি। কাবুল, হিরাত, গজনী, জলালাবাদ, কান্দাহার। জলালাবাদ আফগানিস্থানের শীতকালের রাজধানী। তাই এখানে রাজপ্রাসাদ আছে, সরকারী কর্মচারীদের জন্য খাস পান্থনিবাস আছে। ... ... কিন্তু জলাল...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২২৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আফগানিস্থানের বড় শহর পাঁচটি। কাবুল, হিরাত, গজনী, জলালাবাদ, কান্দাহার। জলালাবাদ আফগানিস্থানের শীতকালের রাজধানী। তাই এখানে রাজপ্রাসাদ আছে, সরকারী কর্মচারীদের জন্য খাস পান্থনিবাস আছে। ... ... কিন্তু জলালাবাদের যথার্থ মাহাত্ম্য শহরের বাইরে। আপনি যদি ভূবিদ্যার পাণ্ডিত্য প্রকাশ করতে চান তবে কিঞ্চিৎ খোঁড়াখুঁড়ি করলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি যদি নৃতত্ত্বের অনুসন্ধান করতে চান তবে চারিদিকের নানাপ্রকারের অনুন্নত উপজাতি আপনাকে দেদার যোগাড় করে দেবে। যদি মার্কসবাদের প্রাচ্যদেশীয় পটভূমি তৈরি করতে চান তবে মাত্র এঙেল্‌সের "অরিজিন অব দি ফ্যামিলি"খানা সঙ্গে নিয়ে আসুন, বাদবাকি সব এখানে পাবেন– জলালাবাদের গ্রামাঞ্চলে পরিবার-পত্তনের ভিত, আর একশ মাইল দূরে কাবুলে রাষ্ট্রনির্মাণের গম্বুজ-শিখর বিরাজমান। যদি ঐতিহাসিক হন তবে গান্ধারী, সিকন্দর, বাবুর, নাদিরের বিজয় অভিযান বর্ণনার কতটা খাঁটি কতটা ঝুটা নিজের হাতে যাচাই করে নিতে পারবেন। যদি ভূগোল-অর্থনীতির সময়ে প্রমাণ করতে চান যে, তিন ফোঁটা নদীর জল কি করে নব নব মন্বন্তরের কারণ হতে পারে তাহলে জলালাবাদে আস্তানা গেড়ে কাবুল নদীর উজান ভাটা করুন। আর যদি গ্রীক-ভারতীয় ভাস্কর্যের প্রয়াগভূমির অনুসন্ধান করেন তবে তার রঙ্গভূমি তো জালালাবাদের কয়েক মাইল দূরে হাদ্দা গ্রামে। ধ্যানী বুদ্ধ, কঙ্কালসার বুদ্ধ, অমিতাভ বুদ্ধ যত রকমের মূর্তি চান, গান্ধার-শৈলীর যত উদাহরণ চান সব উপস্থিত। মাটির উপরে কিঞ্চিৎ, ভিতরে প্রচুর। ঢিপিটাপা দেখামাত্র অজ্ঞ লোকেও বলতে পারে। আর যদি আপনি পাণ্ডিত্যের বাজারে সত্যিকার দাঁও মারতে চান, তবে দেখুন সিন্ধুর পারে মোন্-জো-দড়ো বেরোল, ইউফ্রেটিস-টাইগ্রিসের পারে আসিরীয় বেবিলনীয় সভ্যতা বেরল, নীলের পারে মিশরীয় সভ্যতা বেরোল, ---- এর সবকটাই পৃথিবীর প্রাকআর্য প্রাচীন সভ্যতা। শুনতে পাই, নর্মদার পারে ওইরকম একটা দাঁও মারার জন্য একপাল পণ্ডিত মাথায় গামছা বেঁধে শাবল নিয়ে লেগে গিয়েছেন। সেখানে গিয়ে বাজার কোণঠাসা করতে পারবেন না, উল্টে দেউলে হবার সম্ভাবনাই বেশী। আর যদি নিতান্তই বরাতজোরে কিছু একটা পেয়ে যান তবে হবেন না হয় রাখাল বাঁডুজ্যে। একপাল মার্শাল উড়োউড়ি করছে, ছোঁ মেরে আপনারি কাঁচামাল বিলেত নিয়ে গিয়ে তিন ভলুম চামড়ায় বেঁধে আপনারি মাথায় ছুঁড়ে মারবে। শোনেননি, গুণী বলেছেন, 'একবার ঠকলে ঠকের দোষ, দুবার ঠকলে তোমার দোষ।' তাই বলি, জলালাবাদ যান, মোন্-জো-দড়োর কনিষ্ঠ ভ্রাতার উদ্ধার করুন, তাতে ভারতের গর্ব বারো আনা, আফগানিস্থানের চার আনা। বিশেষত যখন আফগানিস্থানে কাক-চিল নেই--- আপনার মেহন্নতের মাল নিয়ে তারা চুরিচামারি করবে না। ~দেশে বিদেশে
নামদেশে বিদেশে
লেখকসৈয়দ মুজতবা আলী
প্রকাশনীBishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা২২৪
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

সৈয়দ মুজতবা আলী

সৈয়দ মুজতবা আলী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সৈয়দ মুজতবা আলী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র
Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র

Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bishwo Shahitto Kendro || বিশ্বসাহিত্য কেন্দ্র-এর সব বই
৳৩০০
৳৩৫০
1

রেটিং ও রিভিউ — দেশে বিদেশে

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading