আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
দেশ সুবর্ণজয়ন্তী প্রবন্ধ সংকলন - (সম্পাদনা : সাগরময় ঘোষ)
লেখক: সাগরময় ঘোষ || Sagarmay Ghosh
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কে প্রবন্ধ লেখেননি ‘দেশ’ পত্রিকায়? ভাবনা-চিন্তার আকাশে যাঁরা একদা উজ্জ্বল এক-একটি জ্যোতিষ্ক বলে গণ্য হতেন, আজও হন, তাঁদের প্রায় প্রত্যেকেই ছিলেন ‘দেশ’ পত্রিকার লেখক। তাঁদের কেউ-বা ছিলেন বিজ্ঞানসাধক,...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৯২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কে প্রবন্ধ লেখেননি ‘দেশ’ পত্রিকায়? ভাবনা-চিন্তার আকাশে যাঁরা একদা উজ্জ্বল এক-একটি জ্যোতিষ্ক বলে গণ্য হতেন, আজও হন, তাঁদের প্রায় প্রত্যেকেই ছিলেন ‘দেশ’ পত্রিকার লেখক। তাঁদের কেউ-বা ছিলেন বিজ্ঞানসাধক, কেউ-বা রাষ্ট্রনৈতিক মতাদর্শের ব্যাখ্যাকার। কেউ-বা সাহিত্যসমালোচক, কেউ-বা সাংবাদিক। কেউ-বা অর্থনীতিবিদ, কেউ-বা শিল্পকলার বিশ্লেষক। কেউ-বা পল্লীসংগঠক, কেউ-বা সংগীতশাস্ত্রে পারদ্রষ্টা। কেউ-বা ঐতিহাসিক, কেউ-বা নৃবিজ্ঞানী। কেউ-বা চিকিৎসাশাস্ত্রী, কেউ-বা দর্শনশাস্ত্রের অধ্যাপক। প্রফুল্লচন্দ্র রায়, বিধুশেখর শাস্ত্রী, রাজশেখর বসু, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অতুলচন্দ্র গুপ্ত, কুদরত এ খুদা, নন্দলাল বসু, প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, নির্মলকুমার বসু, গিরীন্দ্রশেখর বসু, নীহাররঞ্জন রায়, জীবনানন্দ দাশ, চারুচন্দ্র ভট্টাচার্য, ক্ষিতিমোহন সেন, বিমানবিহারী মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত, আবু সয়ীদ আইয়ুব—শুধু নামের তালিকায় নজর রাখলেই চোখ ধাঁধিয়ে যায় আমাদের। এঁরা প্রত্যেকেই ছিলেন ‘দেশ’ পত্রিকার লেখক। এই পত্রিকাটিকেই এঁরা এঁদের ভাবনাপ্রকাশের একটি প্রধান মাধ্যম হিসেবে বরণ করেছিলেন। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, দেশের হরেক সমস্যা সম্পর্কে এঁদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত এঁরা ‘দেশ’ পত্রিকাতেই প্রকাশ করে গিয়েছেন। সর্বোপরি ছিলেন রবীন্দ্রনাথ। অনেকেই হয়তো জানেন না যে, রবীন্দ্রনাথ তাঁর মৃত্যুর মাত্র দু’বছর আগে সুভাষচন্দ্র সম্পর্কে ‘দেশ-নায়ক’ নামে যে নিবন্ধটি রচনা করেছিলেন, এবং রবীন্দ্রনাথের জীবদ্দশায় যে-নিবন্ধ ‘প্রচার করা হয় নাই’, ১৩৫৩ সালে সেটিও সর্বপ্রথম প্রকাশিত হয় এই ‘দেশ’-পত্রিকাতেই। জন্মলগ্নে একটি সংকল্প উচ্চারণ করেছিল ‘দেশ’ পত্রিকা। জানিয়েছিল, ‘দেশ’ ‘বিশেষভাবে হইবে জনসাধারণের কাগজ। নিপীড়িত, দীন দরিদ্রের দৃষ্টি দিয়া, আমরা দেশের সমস্যাগুলিকে দেখিব। দেশের যাহারা অধিকাংশ, যাহারা জাতির মেরুদণ্ড, তাহারা যাহাতে বাঙ্গলা ভাষার মধ্য দিয়া বর্তমান জগতের পরিচয় পায়, আমরা সেদিকে বিশেষ লক্ষ্য রাখিব’। সুদীর্ঘ পঞ্চাশ বছরে যে অজস্র প্রবন্ধ প্রকাশিত হয়েছে ‘দেশ’ পত্রিকায়, তারই থেকে পঞ্চাশটি রচনা নির্বাচন করে নিয়ে প্রকাশ করা হল এই সংকলন। এবং এটি পাঠ করে নিঃসংশয় হওয়া যায় যে, ‘দেশ’ তার সংকল্প রক্ষায় কখনও কোনো শৈথিল্য দেখায়নি। স্বদেশ ও পৃথিবীর একটি নির্ভরযোগ্য পরিচয় এই প্রবন্ধমালার ভিতর দিয়ে ফুটে উঠেছে। সেইসঙ্গে ফুটেছে বাঙালি মনীষার নির্ভরযোগ্য একটি পরিচয়।
| নাম | দেশ সুবর্ণজয়ন্তী প্রবন্ধ সংকলন - (সম্পাদনা : সাগরময় ঘোষ) |
|---|---|
| লেখক | সাগরময় ঘোষ |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৯২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788170666332 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 547.0 |
| মাপ | 161 × 246 × 21.34 |
লেখক পরিচিতি
সাগরময় ঘোষ
সাগরময় ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সাগরময় ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই