আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
দেশান্তরের কথা - সন্ধ্যা ভট্টাচার্য
লেখক: সন্ধ্যা ভট্টাচার্য || Sandhya Bhattacharya
প্রকাশনী: Parabaas || পরবাস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সন্ধ্যা ভট্টাচার্যের জন্ম ১৯২৯-এর বসন্ত কালে অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার আমতলা গ্রামে। বালিকাবয়সে দেখেছেন স্বাধীনতা সংগ্রামী সুপণ্ডিত বড়োভাইয়ের দেশত্যাগ, বাড়িতে পুলিশি হানা, দেখেছেন গভীর রাত্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সন্ধ্যা ভট্টাচার্যের জন্ম ১৯২৯-এর বসন্ত কালে অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার আমতলা গ্রামে। বালিকাবয়সে দেখেছেন স্বাধীনতা সংগ্রামী সুপণ্ডিত বড়োভাইয়ের দেশত্যাগ, বাড়িতে পুলিশি হানা, দেখেছেন গভীর রাত্রে দাদার বইপত্র নদীর জলে ভাসিয়ে আসা শিক্ষক বাবাকে। নীরবে উপলব্ধি করেছেন একটা পরিবর্তন আসছে। ১৯৪৬ সালে বিবাহের পর ১৯৪৭ থেকে সেই সূত্রে পশ্চিমবঙ্গের নৈহাটি শহরে পাকাপাকি বাস। একেবারেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ঘরণী ও জননী মানুষটি দেশভাগ ও বিভিন্ন পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে তাঁর সংসারের খেয়া বেয়ে গিয়েছেন অবিশ্রাম, আর তার ফাঁকে ফাঁকেই স্মরণে ধরে রেখেছেন দেশভাগের অভিঘাতে চোখের সামনে মানুষের জীবনের বদলে যাবার ইতিহাসকে। এক সুসংস্কৃত পরিবারের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত মনন সে-কাজে তাঁর সহায় হয়েছে। স্মৃতিতে ধরে রেখেছেন তাঁর ছোট্ট শহরটির যাবতীয় বর্ণগন্ধদৃশ্যের খুঁটিনাটি আর পাশাপাশি ব্যক্তিজীবনের যাবতীয় সুখদুঃখের গাথাকেও। দেশবিভাগের পরবর্তী সময়ের বিপর্যস্ত মানুষদের জন্মভূমি ছেড়ে ভিন দেশে এসে আবার নতুন বসতি পত্তনের ইতিহাসের সাক্ষী হয়েছেন। পরিণত বয়সে এসে যখন কলম ধরেছেন তখন ডায়েরির পর ডায়েরির পাতায় ফুটিয়ে তুলেছেন সেইসব স্মৃতির ছবি। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি সে ডায়েরিগুলো দেশভাগ ও তার পরবর্তী সময়ে একটি জাতির জীবনসংগ্রামের তীব্রতা, বাঁচবার আবেগ ও এক জীবন থেকে অন্য এক জীবনে ঘুরে দাঁড়াবার এক অনন্য প্রতীকী দলিল হয়ে উঠেছে।
| নাম | দেশান্তরের কথা - সন্ধ্যা ভট্টাচার্য |
|---|---|
| লেখক | সন্ধ্যা ভট্টাচার্য |
| প্রকাশনী | Parabaas || পরবাস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9781946582232 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সন্ধ্যা ভট্টাচার্য
সন্ধ্যা ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সন্ধ্যা ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Parabaas || পরবাস
Parabaas || পরবাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Parabaas || পরবাস-এর সব বই