আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেশভাগ ও সুন্দরবন : স্মৃতিপটে ইতিকথা
লেখক: স্বপনকুমার মণ্ডল
প্রকাশনী: sopan
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : দেবাশীষ সাহা
দেশভাগের স্মৃতি এবং তথ্যমূলক লেখা নিয়ে দুই মলাটের অন্তরে অনেক চর্চা হয়েছে। কিন্তু সম্ভবত সেই চর্চায় বাদ পড়ে গেছে এ বঙ্গের আবাদি সুন্দরবনের কথা। আজ যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ সেখ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ : দেবাশীষ সাহা
দেশভাগের স্মৃতি এবং তথ্যমূলক লেখা নিয়ে দুই মলাটের অন্তরে অনেক চর্চা হয়েছে। কিন্তু সম্ভবত সেই চর্চায় বাদ পড়ে গেছে এ বঙ্গের আবাদি সুন্দরবনের কথা। আজ যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ সেখানে বাস করেন, বাস্তবিক তার অর্ধেক পূর্ববঙ্গ থেকে আগত। কিন্তু তাঁদের কথা লেখাজোকা নেই তেমন কোথাও। সমাজের নিচুতলার কৃষিজীবী এবং ভূমিজীবী মানুষ যে। মূল স্রোতের সাহিত্য-ইতিহাসে তাঁদের কথা উঠে আসার সুযোগ কম। তাছাড়া দেশভাগের পর অধিকাংশ ক্ষেত্রে বৈধ কোনও পদ্ধতি মেনে এঁদের এ বঙ্গে আগমন ঘটেনি। ফলে সরকারি হিসেবে ধরে ফেলাও সম্ভব ছিল না। কিন্তু বাস্তব সত্যি হল, ১৯৪৭-১৯৫২, ১৯৬৪-৬৫, ১৯৭০-৭২ প্রতি ক্ষেত্রেই খুলনা-সাতক্ষীরার কৃষিজীবী মানুষ এখানে আশ্রয় গড়েছেন। সেই আশ্রয় গড়ার গল্প বিচিত্র। বেদনাদায়কও বটে। হাসনাবাদ-বসিরহাট কিংবা কালিন্দী-ইছামতীর এপার-ওপার-কত স্মৃতি ছাই হল সেই গল্প বইতে বইতে।
মানুষের চোখের জলে কালিন্দীর বুকে জোয়ার ফুরাতো না সেদিন। নদী সে সব জানে। রায়মঙ্গল, কলাগাছি, ডাঁসা, কোরানখালি, গুয়াসোবা, মাতলা- সব স্রোতেই সেই গল্প ঘূর্ণি পাক খায়। খুলনা-সাতক্ষীরার চাষাভূষোদের চোখের জল আর নোনা রক্তের ঘূর্ণি-আধভাঙা জীবনের শতচ্ছিন্ন গল্প।
দেশভাগের বলি, তাপিত মানুষের সেই সব সত্যি গল্প নিয়ে এই গ্রন্থ। জনা পঞ্চাশেক ছিন্নমূল মানুষের জীবনের কথা। লিখেছি নিজের ভাষায়। গল্পের মতো ঢঙে। না, ইতিহাস লিখতে চাইনি। সে পরিচয় দূরে সরিয়ে রেখেছি এবার। পাঠকের কাছে সহজ সরল ভাষায় পৌঁছাতে চেয়েছি। প্রকাশ করছে, সোপান। প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস সাহা। শ' দুয়েক পাতার বই। আশা করি পাঠকের ভাল লাগবে।
| নাম | দেশভাগ ও সুন্দরবন : স্মৃতিপটে ইতিকথা |
|---|---|
| লেখক | স্বপনকুমার মণ্ডল |
| প্রকাশনী | সোপান |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
স্বপনকুমার মণ্ডল
স্বপনকুমার মণ্ডল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
স্বপনকুমার মণ্ডল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

সোপান
সোপান প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সোপান-এর সব বই
