আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দেশভাগ : স্মৃতি আর সত্তা
প্রকাশনী: Akhorbirtto
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০৫০৳১,২০০-১৩%
সাশ্রয় ৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্পাদক : ড. সৌম্য ভট্টাচার্য, ড. মিলি সমাদ্দার
প্রকাশক : বাংলা বিভাগ এবং ইতিহাস বিভাগ, দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ
পরিবেশক : অক্ষরবৃত্ত প্রকাশনা৷
দেশভাগ...একটা নির্দিষ্ট দিনে তো কেবল মেনে নেওয়া ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সম্পাদক : ড. সৌম্য ভট্টাচার্য, ড. মিলি সমাদ্দার
প্রকাশক : বাংলা বিভাগ এবং ইতিহাস বিভাগ, দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ
পরিবেশক : অক্ষরবৃত্ত প্রকাশনা৷
দেশভাগ...একটা নির্দিষ্ট দিনে তো কেবল মেনে নেওয়া হয়েছে রাষ্ট্রের খাতায় কলমে, তার কতদিন আগে যে আসলে ঘটে গেছে ভাগ, ভাগাভাগি, কতদিন আগে যে ক্ষতচিহ্ণে সাজিয়ে নেওয়া হয়েছে আলাদা বসত তার হিসেব কে জানে? কিংবা ওই দিনটিতেই কি শেষ হয়ে গেছে পাকাপাকি সীমানা স্থির করার কাজ? মাটি ও মানচিত্রের দাগ মনে কি জুড়ল? সব কাটাকুটি করে পাওয়া গেল নিরাপদ ভাগশেষ? ‘দেশ’-এর ধারণা বৌদ্ধিক ও রাজনৈতিক স্তরে পালটে গেছে বারবার, রোজদিন সে ধারণা কাজেও লাগে না, শুধু নিশ্চিত রয়ে গেছে, বারবার রয়ে যায়, প্রকাণ্ড ‘ভাগ’ চিহ্ণ৷ স্মৃতিতে, এবং ফলত সত্তায়, বিঁধে থাকে৷ ‘দেশ’ কাকে বলে, ঠিক কত বড়ো তা, কেমন আকার যিনি জানেননি, তাঁরও চৈতন্যে নড়াচড়া করে ভাগের, ছেদের দাগ৷ কী আশ্চর্য, সাধারণভাবে ভাগ-এর পূর্বশর্ত যে বস্তুর/বিষয়ের ঠিকানা, ভাগ হতে গেলে কিছু তো চাই--- বাড়ি, খাবার বা দেশের মতো কিছু সেই পূর্বশর্তও এই নতুন ভাগের চেতনায় দরকার নেই৷ কী যে ভাগ হয়েছে না জেনেও কেমন টের পাওয়া যাচ্ছে ভাগ হয়ে গেছে, আমিও বিভক্ত, স্মৃতি-সত্তা-চেতনায় আমিই খণ্ড খণ্ড, আলাদা, পরিত্যক্ত, ঘাড় ধাক্কা খাওয়া লোক, ক্রুদ্ধ হয়ে উঠতেও যার ভয় হয়৷ দেশভাগ আমাদের এক অনন্ত বিভক্তিচিহ্ণ৷ আমাদের অস্তিত্বের মাঝ বরাবর চলে যাওয়া রেখা৷ কেন এবং কীভাবে যে ঘটে গেছে টের পেতে কোনো ভুল হয় না৷ কোনো এক অতীতে লুকোনো আছে এই যন্ত্রণার উৎসবিন্দু তা বেশ জানি৷ ভুলে থাকি---জ্ঞাতসারে বা অজ্ঞাতে---সেই ইতিহাস৷
--- আব্দুল কাফি
| নাম | দেশভাগ : স্মৃতি আর সত্তা |
|---|---|
| প্রকাশনী | Akhorbirtto - অক্ষরবৃত্ত |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

Akhorbirtto - অক্ষরবৃত্ত
Akhorbirtto - অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Akhorbirtto - অক্ষরবৃত্ত-এর সব বই
