দক্ষিণের বারান্দা — মোহনলাল গঙ্গোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দক্ষিণের বারান্দা
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

দক্ষিণের বারান্দা

লেখক: মোহনলাল গঙ্গোপাধ্যায় || mohonlal gongopadhay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রথিতযশা তিন শিল্পী গগণেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনের রূপকথা পাঁচ নম্বর বাড়ির দক্ষিণের বারান্দাকে কেন্দ্র করে গ্রথিত হয়েছে মোহনলাল গঙ্গাপাধ্যায়ের লেখা এই বইটিতে। বহির্বিশ্...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২১৩
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রথিতযশা তিন শিল্পী গগণেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনের রূপকথা পাঁচ নম্বর বাড়ির দক্ষিণের বারান্দাকে কেন্দ্র করে গ্রথিত হয়েছে মোহনলাল গঙ্গাপাধ্যায়ের লেখা এই বইটিতে। বহির্বিশ্বের যাবতীয় ঘটনাকে উপেক্ষা করে এক চিলতে বারান্দা ও তার চতুষ্পার্শের বন্ধনে এই তিন মহীরূহের জীবনালেখ্যকে রসেবসে পরিবেশণ করা সহজ নয়। কিন্তু লেখক মোহনলাল ঠিক সেই কাজটিই করেছেন, এবং করেছেন তাঁর অত্যন্ত সুখপাঠ্য রচনাশৈলীর মধ্যে দিয়ে। মোহনলাল অবনীন্দ্রনাথের জামাতা সুসাহিত্যিক মনিলাল গঙ্গাপাধ্যায়ের পুত্র। জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুর লেনের পাঁচ নম্বর বাড়িতেই তাঁর জন্ম এবং সেখানেই কেটেছে তাঁর শৈশব, কৈশোর এবং যৌবনের প্রাথমিক দিনগুলি। দাদামশায় অবনীন্দ্রনাথের ছায়াসঙ্গী মোহনলাল সেই সব আনন্দঘন মুহূর্তগুলির ইতিহাস ধরে রেখেছেন 'দক্ষিণের বারান্দা' নামক গ্রন্থে। কত মূল্যবান শিল্প, কত বিখ্যাত রচনা, কত কৌতুকময় ঘটনার সাক্ষী এই বারান্দা। বড়দাদামশায় গগনেন্দ্রনাথের কিউবিজম ছবি আঁকার প্রথম ইতিহাস রচিত হয়েছিল এই বারান্দায়, অবনীন্দ্রনাথের আরব্য উপন্যাসের সাঁইত্রিশখানা ছবির সৃষ্টিও এই বারান্দায়। আর দৈনন্দিন জীবনের আরোও কত সুখ দুঃখের স্মৃতির সাক্ষী যে এই বারান্দা তা এই বইটি না পড়লে জানা যাবে না। তিন ভাইয়ের স্মৃতিপটে রচিত হলেও আদপে এই বইটির মূল কাহিনী মোহনলালের চোখে অবনীন্দ্রনাথের নান্দনিক শিল্প সুষমার উপলব্ধি । শুধু চিত্রশিল্প বা কারুশিল্পই নয়, অবনীন্দ্রনাথ ছিলেন প্রাকৃতিক সৌন্দর্যেরও পূজারী ।দাদামশায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আহরণের এক অনির্বচনীয় অনুভূতির বর্ণনা আমরা পাই এই বইতে .. "আমাদের চোখের সামনে কুয়াশা আস্তে আস্তে ভোরের হাওয়ায় সরে যাচ্ছে । খানিক পরেই হঠাৎ কোথা থেকে আলো এসে পড়ল বরফের চুড়োয় । তার পর মুহূর্তে মুহূর্তে বদলে যেতে থাকল বরফের চেহারা, আকাশের চেহারা ! জেগে উঠতে থাকল পৃথিবী । রঙের আর আলোর ঢেউ বয়ে গেল চারিদিকে । আর সেই গাছপালার ফ্রেমে আঁটা কাঞ্চনজঙ্ঘার স্থির চিত্র যেন কথা কয়ে উঠল কল কল করে । দু’জনে চুপটি করে অনেক্ষণ ধরে দেখলুম, যতক্ষণ না সূর্য বেশ খানিকটা উঠে পড়লেন আকাশে।" জীবনের কোনো আনন্দই নিরবচ্ছিন্ন হয় না । অবস্থার পরিপ্রেক্ষিতে জোড়াসাঁকোর প্রকাণ্ড জমিদারিকেও তার পতনের মুখ দেখতে হয়েছিল । দেনার দায়ে বাড়ি যখন বিক্রীর কথা উঠল তখন দাদামশায় বুঝলেন 'জোড়াসাঁকোর মনে ভাঙন ধরেছে' । তারপর একদিন জোড়াসাঁকো বাড়ির মায়া কাটিয়ে একে একে সবাই চলে গেলেন তাঁদের নতুন বাসার উদ্দেশ্যে । দক্ষিণের বারান্দার নিজের প্রথম স্মৃতি থেকে যাত্রাপথের শুরু - গোটা সফরটিতেই মোহনলাল পাঠককে নিয়ে চলেন এক স্মৃতি বিজড়িত পথের মধ্যে দিয়ে । যার কেন্দ্রবিন্দু অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পীমন - কখনো তিনি চিত্রশিল্পী, কখনো বা যাত্রাপালার লেখক আবার কখনো রন্ধনশিল্পী বা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের উপাসক । বইটি অত্যন্ত সুখপাঠ্য এবং জোড়াসাঁকোর পাঁচ নম্বর বাড়ির ইতিহাসের এক বিশ্বস্ত দলিল।
নামদক্ষিণের বারান্দা
লেখকমোহনলাল গঙ্গোপাধ্যায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা২১৩
অবস্থাNew
ISBN-139789350401774
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

মোহনলাল গঙ্গোপাধ্যায়

মোহনলাল গঙ্গোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মোহনলাল গঙ্গোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — দক্ষিণের বারান্দা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading