আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ধূলিমলিন উপহার : রামাদান
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৪০৳৩০০-২০%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচন্ড উত্তাপ শেষে এক পশলা ঝুম বৃস্টি , অদ্ভুদ এক মাটির সোঁদা গন্ধ , ঝিরিঝিরি শীতল বাতাস, পরিবেশটাই এমন হয়ে যায় যা হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। এই শীতল বাতাস আর প্রশান্তিময় পরিবেশের স্থায়িত্ব হয়...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২২৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচন্ড উত্তাপ শেষে এক পশলা ঝুম বৃস্টি , অদ্ভুদ এক মাটির সোঁদা গন্ধ , ঝিরিঝিরি শীতল বাতাস, পরিবেশটাই এমন হয়ে যায় যা হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। এই শীতল বাতাস আর প্রশান্তিময় পরিবেশের স্থায়িত্ব হয় খুব অল্প কিছু সময়ের জন্য। আমাদের প্রিয় নবীজি (সাঃ) রামাদানকেও এরকম এক মৃদুমন্দ শীতল বাতাসের সাথে তুলনা করেছেন। যার শীতলতা আমাদের হৃদয়ের সমস্ত দুঃখ বেদনা দূর করে দেয় , যে এই বাতাস গায়ে মাখে সে আর কখনো দুঃখী হবেনা। সুতরাং রামাদানের মৃদু বাতাসে নিজেকে মুক্ত করুন , নিজেকে রোমাঞ্চিত করে নিন তার পরশে , নিজের বাহুগুলোকে মেলে ধরুন ঐ মুক্ত বাতাসে। রামাদানে আপনার লক্ষ্য হবে আল্লাহর সিংহাসন যেন জান্নাতে আপনার ছাদ হয় , আল্লাহ যেন আপনাকে তাঁর আরশ মহলে সম্মানিত করেন। প্রিয় নবীজির সাথে , সাহাবীদের সাথে , রহমানের বান্দাদের সাথে আল্লাহ যেন আপনাকেও জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে নেন।
বাইরে ছোট্ট একটা কাজ থাকলে, কারও সাথে দেখা করতে গেলে, অল্প কিছু সময়ের একটা দাওয়াতে গেলেও আমরা কত প্রস্তুতি নিয়ে যাই। দুই তিন দিনের একটা ট্রিপে গেলেও আমাদের কত প্ল্যান, কত প্রস্তুতি! অথচ এই মহিমান্বিত একটা মাস, যার জন্য সাহাবিরা ৪ মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে থাকতেন, এটার জন্য আমাদের প্রস্তুতি কোথায়? যে রামাদান মাসের ইবাদাতের সুযোগ হারাল, নিজেকে মাফ করাতে পারল না, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য বদদুআ করেছেন, আর স্বয়ং জিবরিল আলাইহিসসালাম সেই দুআর সাথে আমীন বলেছেন।
রামাদানের প্রস্তুতির জন্য একটি চমৎকার ম্যানুয়াল বলা যায় এই বইটিকে। অনেকে রামাদান মাস আসলেই কেবল তাড়াহুড়া করে এই বইটা কিনেন। অথচ এটা রামাদানে পড়ার বই নয়। এটা রামাদানের আগে নিজেকে প্রস্তুত করার বই।
ধূলিমলিন উপহার : রামাদান
শাইখ মূসা জিবরীল
সীরাত পাবলিকেশন
| নাম | ধূলিমলিন উপহার : রামাদান |
|---|---|
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ২২৪ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
