দুই দশকের দেশ গল্প সংকলন ১৯৮৩-২০০৩

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দুই দশকের দেশ গল্প সংকলন ১৯৮৩-২০০৩
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

দুই দশকের দেশ গল্প সংকলন ১৯৮৩-২০০৩

প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,২৫০৳২,৫০০-১০%

সাশ্রয় ৳২৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ছোটগল্প প্রকাশের ক্ষেত্রে ‘দেশ’-এর পৃষ্ঠপোষকতা ও ভূমিকা বলতে গেলে প্রায় প্রবাদপ্রতিম। বাংলা সাহিত্যের স্মরণীয়-বরণীয়, অগ্রজ-অনুজ, খ্যাত-স্বল্পখ্যাত-অখ্যাত সব গল্পলেখকই এই পত্রিকায় তাঁর শ্রেষ্ঠ গল্পটি প...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ১সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ছোটগল্প প্রকাশের ক্ষেত্রে ‘দেশ’-এর পৃষ্ঠপোষকতা ও ভূমিকা বলতে গেলে প্রায় প্রবাদপ্রতিম। বাংলা সাহিত্যের স্মরণীয়-বরণীয়, অগ্রজ-অনুজ, খ্যাত-স্বল্পখ্যাত-অখ্যাত সব গল্পলেখকই এই পত্রিকায় তাঁর শ্রেষ্ঠ গল্পটি প্রকাশের জন্য দিয়েছেন। বিষয়, আঙ্গিক বা প্রকরণের দিক থেকে পরীক্ষা-নিরীক্ষা নির্ভর কত ধরনের গল্প এই পত্রিকায় প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্তে আসা সহজ নয়। আবর্তন-বিবর্তনের এই আয়োজন এতদূর বিস্তৃত যে, প্রকাশিত গল্পগুলির সামনে এসে দাঁড়ালে দিশাহারা লাগে। এই বিপুল বৈভব ‘দেশ’ পত্রিকার জীবনে শ্লাঘার বিষয়। অবিস্মরণীয় সৃষ্টিরূপে চিহ্নিত ছোটগল্পগুলির সিংহভাগ প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। এর পেছনে একটি বড় কারণ, দলমত ও গোষ্ঠী নির্বিশেষে সব লেখকেরই যোগ্য রচনাটি প্রকাশ করার দায়িত্ব নীরবে পালন করেছে এই পত্রিকা। কোনও গল্পকারের প্রতিই পক্ষপাত দেখানো হয়নি। আমন্ত্রিত বা অনাহূত এমন প্রতিটি গল্পের ক্ষেত্রেই ‘দেশ’ তার স্বচ্ছ নিরপেক্ষতাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। কুণ্ঠিত হয়নি নবীন, অনামা অথচ যোগ্য লেখককে সাদরে বরণ করে নিতে। এই নিরপেক্ষতার গুণেই ‘দেশ’ সাময়িকপত্রের সীমানা অতিক্রম করে বাঙালির সাংস্কৃতিক জীবনের শ্রেষ্ঠ মুখপত্র হয়ে উঠতে পেরেছে।এই পত্রিকা ছোটগল্পের চৌহদ্দি, সীমানা কিংবা গণ্ডিকে বিশ্বাস করেনি। বিভিন্ন দশক জুড়ে ছোটগল্পের যে-পটপরিবর্তন ঘটেছে, যে-আঙ্গিকের রীতি-প্রকৃতি বদলেছে, বিষয় বৈচিত্র্যে যে-বিস্তৃতি এসেছে তাকে বরণ করে নিতে ‘দেশ’ দ্বিধা করেনি। এই চলমানতাই, ‘দেশ’ পত্রিকাকে বাংলা ছোটগল্পের সবচেয়ে নির্ভরযোগ্য আধার করে তুলেছে। বিশ শতকের শেষ দুই দশক ও একুশ শতকের সূচনালগ্ন পর্যন্ত (১৯৮৩-২০০৩) ‘দেশ’-এ প্রকাশিত নানা স্বাদের সহস্রাধিক গল্প থেকে একশোটি গল্প বেছে নিয়ে নির্মিত হয়েছে এই সংকলন। এ কাজ খুব সহজ নয়। তবু আমরা চেষ্টা করেছি। কুড়ি বছরের সময় সীমায় অজস্র ভাল গল্প পাঠক পড়েছেন। মূলত সেই ভাল-লাগা ভাল গল্পগুলিকেই এবং তাৎপর্যপূর্ণ কয়েকটি গল্প পাঠকের হাতে তুলে দেবার বিনম্র প্রয়াস এই সংকলন।
নামদুই দশকের দেশ গল্প সংকলন ১৯৮৩-২০০৩
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — দুই দশকের দেশ গল্প সংকলন ১৯৮৩-২০০৩

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading