ঈগলের চোখ - জহির খান — জহির খান

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ঈগলের চোখ - জহির খান
পছন্দের তালিকায় রাখুন

ঈগলের চোখ - জহির খান

লেখক: জহির খান || Zahir Khan
প্রকাশনী: Gyankosh Prokashony

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪২০৳৪৫০-%

সাশ্রয় ৳৩০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"আজ রাতে সতর্ক থেকো" রাত যত গভীর হয়, ততই শহরটা বদলে যায়। আলো নিভে যায়, রাস্থার বাতিগুলো নিস্তেজ হয়ে পড়ে, আর ছায়ার আড়ালে জেগে ওঠে এক ভয়ংকর উপস্থিতি, 'ঈগলের চোখ'। নিখুঁত, ঠান্ডা, নির্মম। সে কখনো ভুল কর...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

"আজ রাতে সতর্ক থেকো" রাত যত গভীর হয়, ততই শহরটা বদলে যায়। আলো নিভে যায়, রাস্থার বাতিগুলো নিস্তেজ হয়ে পড়ে, আর ছায়ার আড়ালে জেগে ওঠে এক ভয়ংকর উপস্থিতি, 'ঈগলের চোখ'। নিখুঁত, ঠান্ডা, নির্মম। সে কখনো ভুল করে না। তার শিকার বাঁচে না। শহর যখন ঘুমিয়ে পড়ে, তখনই সে জেগে ওঠে, নিঃশব্দে। তার প্রতিটি পদক্ষেপে আছে শৃঙ্খলা, প্রতিটি শ্বাসে আছে পরিকল্পনা। যেন খুনে তার পেশা নয়, এক নিখুঁত শিল্প। অনিক হাসান, এক তরুণ ব্যবসায়ী। বাইরে থেকে সাফল্যের আলোয় ভাসছে, কিন্তু ভেতরে এক অজানা ভয়, এক দমবন্ধ করা অন্ধকারে ডুবে আছে সে। কেউ জানে না তার জীবনের গোপন দিকটা। আর শওকত মৃধা, শহরের ভয়ংকর এক নাম, যার অপরাধের ছায়া ছড়িয়ে আছে প্রতিটি গলি, প্রতিটি অন্ধকারে। ক্ষমতা, টাকায় আর আতঙ্কে গড়া তার রাজত্বে ভয়ই ছিল শাসনের মূল অস্ত্র। দুইজন মানুষ, দুই প্রান্তের জীবন, অথচ এক রাতে, একই সময়, নির্মমভাবে খুন করা হয় দুজনকেই। দু'জনেই গলা কাটা লাশ হয়ে পড়ে থাকে। নিখুঁত, হিসেবি হ/ত্যা। তাদের পাশে পড়ে থাকে একটি চিরকুট, "ঈগলের চোখ কখনো ভুল করে না।" পিবিআই অফিসার রাকেশ চৌধুরী জানে, এই চিরকুট সে আগেও দেখেছে। অন্য শহরে, অন্য তিনটি খু/নে, যেখানে লা/শের পাশে ছিল একই বার্তা, একই হাতের লেখা, একই হিমশীতল সতর্কবাণী। তিন বছর আগের সেই মামলা এখনো তার দুঃস্বপ্নের মতো ফিরে আসে। এবার আবার শুরু হলো সেই খেলা, এক ভয়ংকর শিকারির খেলা। পিবিআইয়ের চৌকস অফিসার রাকেশ চৌধুরী বুঝতে পারে, এই হত্যাকারী কোনো সাধারণ মানুষ নয়। সে প্রশিক্ষিত, সে জানে শহরের গোপন পথ, জানে অন্ধকারে কেমনভাবে অদৃশ্য হয়ে যেতে হয়। প্রতিটি খু/নে সে রেখে যায় এক ধরনের নৈপুণ্য, এক চিন্তা, যেন প্রতিটি খুনে এক বার্তা বহন করে। রাকেশ চৌধুরীর কাছে স্পষ্ট হয়ে ওঠে, ঈগলের চোখ হ/ত্যাকে দেখে এক ধরনের ন্যায় হিসেবে; সে বিচার করে, এবং তার রায় মৃত্যুর মাধ্যমে কার্যকর করে। তদন্ত যত এগোয়, রাকেশ চৌধুরীর নিজের জীবনও তত জড়িয়ে পড়ে এক ভয়ংকর জালে। প্রতিটি সূত্র, প্রতিটি সাক্ষ্য যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার অতীতের দিকে, যেখানে হয়তো লুকিয়ে আছে তার নিজের অপরাধবোধ, নিজের হারানো কাউকে। 'ঈগলের চোখ' একটি ক্রা/ইম থ্রিলার যেখানে প্রতিটি পৃষ্ঠা রক্তে লেখা, প্রতিটি চরিত্র সন্দেহে ঘেরা। এখানে খু/নি কেবল হ/ত্যা করে না, সে পর্যবেক্ষণ করে, বিচার করে, আর শেষে রায় দেয়। প্রশ্ন একটাই, কে এই ঈগলের চোখ? আপনি... প্রস্তুত তো সেই চোখের সামনে দাঁড়াতে? একবার পড়া শুরু করলে, শেষ না হওয়া অব্দি থামবেন না। কারণ, ঈগলের চোখ তাকিয়ে আছে আপনার দিকেই।
নামঈগলের চোখ - জহির খান
লেখকজহির খান
প্রকাশনীGyankosh Prokashony - জ্ঞানকোষ প্রকাশনী
ভাষাBengali
সংস্করণ1st Published, 2026
অবস্থাNew
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

জহির খান

জহির খান-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

জহির খান-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Gyankosh Prokashony - জ্ঞানকোষ প্রকাশনী
Gyankosh Prokashony - জ্ঞানকোষ প্রকাশনী

Gyankosh Prokashony - জ্ঞানকোষ প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Gyankosh Prokashony - জ্ঞানকোষ প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ঈগলের চোখ - জহির খান

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading