আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
এই সময় (প্রিন্ট আউট)
লেখক: অন্নদাশঙ্কর রায় || annada shankar ray
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
উনিশশো ঊননব্বই সালের মার্চ মাসে পঁচাশি বছর পূর্ণ হল অন্নদাশঙ্কর রায়ের। তিনি সেই বিরল শিল্পী-সাহিত্যিকদের অন্যতম, বয়স যাঁদের পূর্ণতর করে, সৃষ্টিক্ষমতার কাছে থাকে নতজানু হয়ে।সেই কবে পথে-প্রবাসে নামের...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৪৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
উনিশশো ঊননব্বই সালের মার্চ মাসে পঁচাশি বছর পূর্ণ হল অন্নদাশঙ্কর রায়ের। তিনি সেই বিরল শিল্পী-সাহিত্যিকদের অন্যতম, বয়স যাঁদের পূর্ণতর করে, সৃষ্টিক্ষমতার কাছে থাকে নতজানু হয়ে।সেই কবে পথে-প্রবাসে নামের ভ্রমণকাহিনির মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তাঁর গৌরবময় আত্মপ্রকাশ। আর, প্রকাশমাত্রই প্রতিষ্ঠা। এরপর সাহিত্যের সব কটি শাখায় প্রসারিত হয়েছে তাঁর স্বর্ণলেখনী। প্রতি ক্ষেত্রেই তিনি অপ্রতিরোধ্য। গদ্য ও পদ্য—দু-ক্ষেত্রেই যাঁদের স্বমহিম পদচারণা, নিঃসন্দেহে অন্নদাশঙ্কর তাঁদের অন্যতম।শুধু বয়সের হিসেবেই যে এই সময়ের অগ্রজ এক সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় তা নয়।পাণ্ডিত্যে-মনস্বিতায়, গভীরতা-গৃঢ়তায়, সজীবতা-সরসতাতেও অগ্রগণ্য এক ব্যক্তিত্ব তিনি। তাঁর গল্প-উপন্যাস যেমন প্রীতিপ্রদ, ভ্রমণকাহিনি যেমন শিক্ষাপ্রদ, ছড়া কবিতা যেমন সুখপ্রদ, প্রবন্ধ ও আলোচনাও তেমনই কোনও-না-কোনও দিক থেকে চমকপ্রদ। প্রচলিত মতের পুনরাবৃত্তি করেন না কখনও অন্নদাশঙ্কর। সব সময়েই তাঁর আলোচনায় থাকে চিন্তাকে উস্কে দেবার মতো অজস্র উপাদান, নতুনতর দৃষ্টিকোণ থেকে বিচারে উদ্বুদ্ধ করার মতো ক্ষুরধার বিশ্লেষণ। এহেন অন্নদাশঙ্কর রায়ের সাম্প্রতিক একগুচ্ছ নানা স্বাদের প্রবন্ধ নিয়ে প্রকাশিত হল এই গুরুত্বপূর্ণ সংকলন।নাম ‘এই সময়’, কিন্তু এ-গ্রন্থের কয়েকটি প্রবন্ধে রয়েছে সেই সময়ের কথাও যখন অন্নদাশঙ্কর কাছ থেকে দেখছেন জওহরলাল নেহরুর মতো বর্ণাঢ্য ব্যক্তিত্বকে। দেখছেন কখনও ফোটোগ্রাফারের ছদ্মবেশে, কখনও শ্রোতার ভূমিকায়, কখনও সহসদস্যরূপে সাহিত্য অকাদেমির নানান সভায়। রয়েছে সেই সময়ের কথা, যখন চকিতে আই-সি-এস-এর চাকরি ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলেন তিনি।নিলেন, না নিতে হল? কেন? কোন্ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত তাঁর? শুধু কি ব্যক্তিগত কারণে? বি-বি-সি থেকে প্রচারিত আলোড়ন-জাগানো ধারাবাহিক ‘ইয়েস মিনিস্টার’-এর ধরনে অন্নদাশঙ্কর এ-বইতে এই প্রথম শোনালেন ‘নো মিনিস্টার’ নামের অমূল্য আত্মকাহিনি, যাতে এই কৌতূহলকর জিজ্ঞাসার পুরো উত্তর বিধৃত। রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক; সাম্প্রতিক ও জ্বলন্ত আরও কিছু সমস্যা নিয়েও বেশ কিছু আলোচনা ‘এই সময়’ প্রবন্ধ-গ্রন্থে।
| নাম | এই সময় (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | অন্নদাশঙ্কর রায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৪৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788170662259 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 263.0 |
| মাপ | 140 × 215 × 12.80 |
লেখক পরিচিতি
অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অন্নদাশঙ্কর রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই