আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
এই তিতাস আর সেই তিতাসের গল্প
লেখক: বিমলেন্দ্র চক্রবর্তী || Bimalendra Chakraborty
প্রকাশনী: Jnan Bichitra || জ্ঞান বিচিত্রা
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : অপরেশ পাল
বই সম্পর্কে :
আজ থেকে ষাট, সত্তর, আশি বছর কিংবা তারও আগে তিতাস পাড়ের প্রত্যন্ত গ্রামগুলির প্রকৃতি, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, উৎসব, পূজাপার্বণ, মেলা-খেলা, শিল্প-সংগীত, ভালোবাসা, ভাল...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ : অপরেশ পাল
বই সম্পর্কে :
আজ থেকে ষাট, সত্তর, আশি বছর কিংবা তারও আগে তিতাস পাড়ের প্রত্যন্ত গ্রামগুলির প্রকৃতি, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, উৎসব, পূজাপার্বণ, মেলা-খেলা, শিল্প-সংগীত, ভালোবাসা, ভালো থাকা, কেমন ছিল-যা আজ ইতিহাস।
সেই সময়ের কাহিনি বড়োদের কাছে শুনতে শুনতে এবং দেখতে দেখতে তিতাসের মতো কিশোরদের দুরন্ত ও নির্মল ছেলেবেলা কতটা অন্তরের গভীরে প্রোথিত ছিল তার কিছু খণ্ডচিত্র ব্যতিক্রমী উজ্জ্বলতায় প্রস্ফুটিত 'এই তিতাস আর সেই তিতাসের গল্প'।
আমাদের বিশ্বাস শিশু কিশোররা একদিকে যেমন এই কাহিনিগুলো পড়ে দারুণ মজা পাবে, অন্যদিকে তেমনি খুঁজে পাবে ইতিহাসে মোড়া আনন্দ ও ভাবনার ছবি। তেমনি বড়োরাও এই কাহিনিগুলো পড়ে ফিরে পাবেন তাঁদের হারিয়ে যাওয়া শৈশব।
লেখক সম্পর্কে :
বিমলেন্দ্র চক্রবর্তী। বাংলা শিশু কিশোর সাহিত্যের এক উল্লেখযোগ্য নাম। প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় পঞ্চাশ। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রায় সমস্ত উল্লেখযোগ্য কাগজে, ছড়া ও গল্প সংকলনে তাঁর লেখা ছাপা হয়েছে। ছড়া, গল্প ও কবিতা ছাড়াও নিয়মিত লিখছেন প্রবন্ধ, নাটক, উপন্যাস সহ বহু ভিন্নধর্মী লেখা। দূরদর্শন ও আকাশবাণীতে প্রচারিত হয়েছে তাঁর বহু ছোটোদের আলেখ্য, নাটক ও গান। পাঠ্য পুস্তক ছাড়াও তাঁর বহু লেখা ছড়িয়ে আছে ক্যাসেট সিডি ও বিভিন্ন মিডিয়াসহ মানুষের মনের গভীরে।
ন্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত তাঁর দুটি গল্পের বই হিন্দি, ইংরেজি, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, গুজরাটি, কানাড়া, মালায়ালাম, তামিল, তেলেগু ও উর্দুসহ অনুবাদ হয়েছে আরও কিছু ভাষায়। ১৯১০ সালে বেইজিং আন্তর্জাতিক পুস্তকমেলায় ন্যাশনাল বুক ট্রাস্ট তাঁর মনের পাখি বনের পাখি, The Bird of Mind বইটি চীনা ভাষায় অনুবাদ করে চীনের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে।
| নাম | এই তিতাস আর সেই তিতাসের গল্প |
|---|---|
| লেখক | বিমলেন্দ্র চক্রবর্তী |
| প্রকাশনী | Jnan Bichitra || জ্ঞান বিচিত্রা |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিমলেন্দ্র চক্রবর্তী
বিমলেন্দ্র চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিমলেন্দ্র চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Jnan Bichitra || জ্ঞান বিচিত্রা
Jnan Bichitra || জ্ঞান বিচিত্রা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Jnan Bichitra || জ্ঞান বিচিত্রা-এর সব বই