আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
এক যে ছিল রাজা জিম করবেটের জঙ্গলমহল
লেখক: সায়ন্তন ঠাকুর || Sayantan Thakur
প্রকাশনী: Dhansere || ধানসিড়ি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এডওয়ার্ড জেমস করবেট, নামটি উচ্চারণ করা মাত্রই মনে ভেসে ওঠে আলোছায়ায় গড়া ঝুম-অরণ্য, হিংস্র নরখাদক শ্বাপদ আর একজন সুঠাম চেহারার বিদেশি মানুষ, পরনে খাঁকি পাৎলুন আর জামা, মাথায় শোলার হ্যাট, পায়ে রাবার সোল...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৭৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এডওয়ার্ড জেমস করবেট, নামটি উচ্চারণ করা মাত্রই মনে ভেসে ওঠে আলোছায়ায় গড়া ঝুম-অরণ্য, হিংস্র নরখাদক শ্বাপদ আর একজন সুঠাম চেহারার বিদেশি মানুষ, পরনে খাঁকি পাৎলুন আর জামা, মাথায় শোলার হ্যাট, পায়ে রাবার সোলের জুতো, হাতে প্রিয় রিগবি বোল্ট অ্যাকশন রাইফেল, পায়ে হেঁটে যিনি শিকার করেছেন প্রায় তেত্রিশটি নরখাদক বাঘ ও লেপার্ড, হিংস্র ও চতুর নরখাদক শ্বাপদের আতঙ্ক থেকে মায়ের মমতায় প্রায় নিঃস্ব, দরিদ্র, সহায় সম্বলহীন গাড়োয়াল হিমালয়ের গ্রামবাসীকে রক্ষা করেছেন।
এই বিচিত্র মানুষটিকে নিয়ে লেখা হয়েছে বহু প্রবন্ধ, স্মৃতিকথা, রয়েছে তাঁর নিজের সরস ভঙ্গিমায় লেখা সুবিখ্যাত সব শিকার কাহিনি, ‘এক যে ছিল রাজা’ সেইসব কোনো পথেই এগোয়নি, এই গ্রন্থে লেখক জিম করবেটের অতিখ্যাত কিছু কাহিনিকে পুরাতন দিনের মজলিশি ভঙ্গিমায় বলে চলেছেন, সঙ্গে অবধারিতভাবে এসেছেন স্বয়ং করবেট, তাঁর জীবনের নানা জানা-অজানা অনুষঙ্গ। বইটি পড়ার সময় পাঠকের মনে হবে, তিনি যেন প্রত্যক্ষদর্শী কোনো কথকের মুখ থেকে শিকার কাহিনিগুলি শুনছেন অথবা রুপালি পর্দায় চলচ্চিত্র দেখছেন!
ইতিপূর্বে বাংলা চলচ্চিত্রে পুনর্নিমাণ হয়েছে অনেকবার কিন্তু সাহিত্যে এবং জিম করবেটের ভুবনবিখ্যাত কাহিনিগুলির পুনর্নিমাণ বাংলা ভাষায় প্রথমবার গ্রন্থিত হল। শুধুমাত্র কাহিনিই নয়, এই গ্রন্থ এডওয়ার্ড জেমস করবেটকেও নতুন আলোয় চিনতে শেখাবে, তিনি তো শুধু খ্যাতনামা শিকারিই নন, প্রকৃতির সন্তান, অরণ্য সংরক্ষণের প্রতিষ্ঠাতা এবং সর্বোপরি বন্যপ্রাণীদের চিরসখা। সেদিক থেকে ‘এক যে ছিল রাজা’ আক্ষরিক অর্থেই এক রাজার গল্প! সেই রাজার নাম জিম, জিম করবেট!
| নাম | এক যে ছিল রাজা জিম করবেটের জঙ্গলমহল |
|---|---|
| লেখক | সায়ন্তন ঠাকুর |
| প্রকাশনী | Dhansere || ধানসিড়ি |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৭৬ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সায়ন্তন ঠাকুর
সায়ন্তন ঠাকুর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সায়ন্তন ঠাকুর-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Dhansere || ধানসিড়ি
Dhansere || ধানসিড়ি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Dhansere || ধানসিড়ি-এর সব বই
