আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
এক মিনিটের নীরবতা ও ১৪ টি গল্প
লেখক: নলিনী বেরা || Nalini Bera
প্রকাশনী: Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জীবনের 'ঝুমঝুমি-'ছেঁড়া কুড়চির মালা' থেকে 'বনপার্টির জঙ্গল '---একেকটা গল্প যেন জীবন রসে টইটম্বুর, কখনও রক্তমাংসের, কখন বা পরাবাস্তবের, ক্ষুদ্র চলনের মধ্যেও বৃহত্তর জীবনের আভাস । ব্যক্ত ও বাঙ্ময়, মায়াময়...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জীবনের 'ঝুমঝুমি-'ছেঁড়া কুড়চির মালা' থেকে 'বনপার্টির জঙ্গল '---একেকটা গল্প যেন জীবন রসে টইটম্বুর, কখনও রক্তমাংসের, কখন বা পরাবাস্তবের, ক্ষুদ্র চলনের মধ্যেও বৃহত্তর জীবনের আভাস । ব্যক্ত ও বাঙ্ময়, মায়াময় ও মধুর । 'ছেঁড়া কুড়চির মালা' শোনায় 'অপর' জীবনের কথা, 'হাতি' 'তেলের শিশি'-ও তাই । 'এক মিনিটের নীরবতা' যেন রাষ্ট্রকথা শুনতে শুনতে চুপ মেরে যাওয়া । 'কুরবানী' কাঁদায়, 'ব্যাঙ কৌমুদী' হাসায়, হাসতে হাসতে পরাবাস্তবতায় নিয়ে যায়। 'অপারেশন পাঁচকাহিনা' 'মাও ও মার্ডারার' 'অগস্ত্যযাত্রা' 'কাটা ঘুড়ির ছেঁড়া সুতো' --- কী ব্যথা যে রেখে যায়! 'দুই রাত্রি' 'নিশিকীর্তন' আর 'বৈকুন্ঠপুর পুর' কথকতার মধ্য দিয়ে যেন জীবনের 'ঝুমঝুমি' বাজায় ।
লেখক সম্পর্কে :
জন্ম ২০ জুলাই,১৯৫২। পশ্চিমবঙ্গ- ওড়িশা, বিহার সীমান্তের কাছাকাছি সুবর্ণরেখা নদীতীরবর্তী গ্রামে, অতিশয় দরিদ্র এক পরিবারে। স্কুলের গণ্ডি পেরিয়েই চলে আসেন বাড়ি ছেড়ে।। তারপর তো কষ্টকর এক বোহেমিয়ান জীবন। ঝাড়গ্রাম ও কলকাতায় অর্থনীতি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশুনো। ডব্ল্বিউ বি.সি.এস পরীক্ষায় ‘এ’ গ্রুপে স্থান পেয়ে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে চাকরি। কবিতা দিয়েই সাহিত্য জীবনের শুরু। প্রকাশিত প্রথম গল্প ‘ঝড়েশ্বর পানীর ইলিশ ধরা’। প্রথম উপন্যাস ‘ভাসান’। ‘শবরচরিত’ উপন্যাসের জন্য ২০০৮-এর ‘বঙ্কিম স্মৃতি পুরষ্কার’। প্রিয় নেশা সাঁওতাল- লোধা- ভুঁইয়া- ভূমিজ- কামহার- কুমহার অধ্যুষিত নিজ গ্রামে যাওয়া। প্রিয় লেখক অদবৈত মল্লবর্মন।প্রিয় কবি জীবনানন্দ দাশ। প্রিয় বিদেশি লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। প্রিয় ইচ্ছা লোকায়ত ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির স্ফুরণ ঘটুক, সমাদর পাক চাপা পড়া অনার্য ভারতবর্ষ।
| নাম | এক মিনিটের নীরবতা ও ১৪ টি গল্প |
|---|---|
| লেখক | নলিনী বেরা |
| প্রকাশনী | Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
নলিনী বেরা
নলিনী বেরা-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
নলিনী বেরা-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য
Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Prachya Paschatya || প্রাচ্য পাশ্চাত্য-এর সব বই