আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
একলব্য
লেখক: হরিশংকর জলদাস || Horisongkor Joldash
প্রকাশনী: Anyaprokash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একলব্য। অনার্য। প্রান্তজন। 'মহাভারতের অবহেলিত চরিত্র । অপাঙক্তেয় বলে দুর্দমনীয় । দ্রোণাচার্যের ঘৃণা-চাতুর্য আর সতীর্থ অর্জনের হিংস্রতা নিষাদ একলব্যকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় । কিন্তু হিরণ্যধনুপু...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৯৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st Published, ২০১৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
একলব্য। অনার্য। প্রান্তজন। 'মহাভারতের অবহেলিত চরিত্র । অপাঙক্তেয় বলে দুর্দমনীয় । দ্রোণাচার্যের ঘৃণা-চাতুর্য আর সতীর্থ অর্জনের হিংস্রতা নিষাদ একলব্যকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় । কিন্তু হিরণ্যধনুপুত্র একলব্য এসব বিধ্বংসী বিরােধিতাকে অতিক্রম করে নিজস্ব পথ ও জগৎ তৈরি করে নেয় ।
অর্জন আচার্য দ্রোণের প্রিয়তম শিষ্য। অর্জনের প্ররােচনায় শিষ্যত্বপ্রত্যাশী একলব্যের ডানহাতের বুড়ো আঙুল কেটে নেন দ্রোণাচার্য তীর-নিক্ষেপণে ডানহাতের বুড়াে আঙুলটি অপরিহার্য। ‘গুরু' না হয়েও গুরুদক্ষিণা' নিলেন দ্রোণ । একলব্যের অপরাধ সে স্বচেষ্টায় অপ্রতিদ্বন্দ্বী ধনুর্ধর হয়ে উঠেছে।
ঘটনা পরম্পরায় প্রিয়তম শিষ্য অর্জুন গুরুদেব দ্রোণের ঘােরতর শক্রতে রূপান্তরিত হয়েছে। গুরুকে হত্যা করতে উদ্যত অর্জন, কুরুক্ষেত্রের যুদ্ধে একদার অস্পৃশ্য-অবহেলার একলব্য দ্রোণাচার্যকে আড়াল করে অর্জুনের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় । একলব্য কি তার মানস-গুরুকে অর্জুনের হাত থেকে বাচাতে পারে ? আর্যশক্তির বিরুদ্ধে লড়াই করে শেষাবধি অনার্যরা কি টিকে থাকতে পারে ?
স্বাজাত্যাভিমানী একলব্য শেষ পর্যন্ত ক্ষত্রিয়ানুরাগী কৃষ্ণকে পরাজিত করে ভারতবর্ষে প্রাকৃত মানুষের অধিকার কি প্রতিষ্ঠা করতে পারবে ?
এসব প্রশ্নের উত্তর আছে হরিশংকর জলদাসের 'একলব্য' নামের এই এপিকধর্মী উপন্যাসে। হরিশংকর কাহিনি লেখার সঙ্গে সঙ্গে সমাজকেও আঁকেন আর্যসমাজব্যবস্থার পাশাপাশি ব্রাত্যমানুষদের জীবনও সুনিপুণভাবে এঁকেছেন লেখক, এই উপন্যাসে ।
'একলব্যের ভাষা অভিজাত। মহাভারতের মতােই একলব্যের পৃষ্ঠায় পৃষ্ঠায় কাহিনির মােচড়। উল্লাস-রিরংসা, রাজ্যলােভহাহাকার, জ্ঞাতিশত্রুতা-হিংস্রতা—এই উপন্যাসের পরতে পরতে আশা—'একলব্য' উপন্যাসটি পাঠকের কৌতুহল মিটাবে, হরিশংকর জলদাসের অন্যান্য উপন্যাসের মতােই।
| নাম | একলব্য |
|---|---|
| লেখক | হরিশংকর জলদাস |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৯৬ |
| সংস্করণ | 1st Published, 2016 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789845022828 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
হরিশংকর জলদাস
হরিশংকর জলদাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
হরিশংকর জলদাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অন্যপ্রকাশ
অন্যপ্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অন্যপ্রকাশ-এর সব বই