আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
এসেছিলে তবু আস নাই
লেখক: বিজয় শঙ্কর মুখোপাধ্যায় || Bijoy Shankar Mukhopadhyay
প্রকাশনী: Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অরুণ সারারাত মনোরমা আর ঠাকুরের কথা ভাবতে ভাবতে, ছটফট করতে করতে ভোররাতে ঘুমিয়ে পড়ল। অর্পিতাদেবীও পাশের ঘরে ছেলের জেগে থাকা টের পাচ্ছিলেন। ভাবলেন, ভাইয়ের অভাবটাই হয়তো অরুণকে কষ্ট দিচ্ছে। নিজেও ঠাকুরের ক...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অরুণ সারারাত মনোরমা আর ঠাকুরের কথা ভাবতে ভাবতে, ছটফট করতে করতে ভোররাতে ঘুমিয়ে পড়ল। অর্পিতাদেবীও পাশের ঘরে ছেলের জেগে থাকা টের পাচ্ছিলেন। ভাবলেন, ভাইয়ের অভাবটাই হয়তো অরুণকে কষ্ট দিচ্ছে। নিজেও ঠাকুরের কথাই ভাবছিলেন। মনে হচ্ছিল ব্রহ্মচারী ঠাকুরের দেখা পেয়ে জীবনের গতিপথ অনেকটাই পাল্টে গেল। নিজেকে অনেক সহজ, সচ্ছন্দ মনে হচ্ছিল। সকাল হতে তাড়াতাড়ি চা নিয়ে ছেলের ঘরে এলেন। অরুণ ঘুম ভেঙে মায়ের মুখটা চোখের সামনে দেখে উঠে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। অর্পিতাদেবী বললেন,
বুঝতে পেরেছি সারারাত ছটফট করেছিস। অরুণের চোখের সামনে মনোরমার মুখটাও ভেসে উঠল। বলল,
আমি এখন কি করব মা। আমি তো কিছুই ঠিক করতে পারছি না। কিরকম মাথা খারাপ হয়ে যাচ্ছে।
অর্পিতাদেবী কিছু বুঝতে না পেরে ছেলের মুখ দেখে ভয় পেলেন,
কেন, কি হয়েছে?
ঠাকুর যে বললেন সামাজিক অনুশাসন না মানাটা যুবসমাজের স্বার্থপরতা, দায়িত্বজ্ঞানহীনতা। তাহলে আমার কি করা উচিৎ মা?
– তুই কোন ব্যাপারে এসব কথাগুলো বলছিস? কোন অনুশাসনের কথা?
অরুণের গলা ধরে এল,
জানো মা, মনোরমার আর আমাদের একই গোত্র। ওরাও কাশ্যপ গোত্র। তাই বলছিলাম আমার এখন কি করা উচিৎ মা? আমি না'হয় ওকে ছাড়ার কষ্টটা মেনে নিতে পারব, কিন্তু মনোরমা? ও তো কিছুতেই মানতে পারবে না। আমাকে ছাড়তেই চাইবে না।
উক্ত অংশটি ঋতবাক সম্পাদিত, বিজয় শঙ্কর মুখোপাধ্যায় রচিত 'এসেছিলে তবু আস নাই' উপন্যাস থেকে নেওয়া।
যে ভালোবাসা পূর্ণতা পায় না সেই ভালোবাসা ঘাতে প্রতিঘাতে কীভাবে বেঁচে থাকে, অমলিন থাকে, লেখকের কলমে তার সার্থক রূপায়ণ। পারিবারিক শিক্ষা ও আদর্শকে কীভাবে পরের প্রজন্ম মেনে নিল সততায়, বিশ্বাসে, প্রতীতিতে, উপন্যাসের বছর চব্বিশের উচ্চশিক্ষিত সেই যুবতী একটি উদাহরণ হয়ে থাকবে এই প্রজন্মের কাছে।
এরকম একটি অভিনব, সামাজিক পারিবারিক প্রেক্ষাপটে লেখক বিজয়শঙ্কর মুখোপাধ্যায়ের উপন্যাস 'এসেছিলে তবু আস নাই'।
| নাম | এসেছিলে তবু আস নাই |
|---|---|
| লেখক | বিজয় শঙ্কর মুখোপাধ্যায় |
| প্রকাশনী | Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিজয় শঙ্কর মুখোপাধ্যায়
বিজয় শঙ্কর মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিজয় শঙ্কর মুখোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী-এর সব বই
