ইউফ্রেটিসের কালো জল : মেসোপটেমিয়ার অভিশাপ — পি. আর. সেনগুপ্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ইউফ্রেটিসের কালো জল : মেসোপটেমিয়ার অভিশাপ
পছন্দের তালিকায় রাখুন

ইউফ্রেটিসের কালো জল : মেসোপটেমিয়ার অভিশাপ

লেখক: পি. আর. সেনগুপ্ত || P R Sengupta
প্রকাশনী: Charya Publishers

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একটি সাম্রাজ্য। একটি অভিশাপ। এবং রক্তের দামে কেনা এক অমর প্রেম। মেসোপটেমিয়ার বাতাস আজ ভারী। সেখানে কেবল পচা উদ্ভিদ আর মাছের আঁশ নয়, বাতাসে ভাসছে পোড়া মাংস আর হাজার বছরের পুরনো আক্রোশের গন্ধ। ইউফ্রেটিস...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একটি সাম্রাজ্য। একটি অভিশাপ। এবং রক্তের দামে কেনা এক অমর প্রেম। মেসোপটেমিয়ার বাতাস আজ ভারী। সেখানে কেবল পচা উদ্ভিদ আর মাছের আঁশ নয়, বাতাসে ভাসছে পোড়া মাংস আর হাজার বছরের পুরনো আক্রোশের গন্ধ। ইউফ্রেটিসের জল আর স্বচ্ছ নেই—তা আজ কৃষ্ণবর্ণ, বিশ্বাসঘাতকতা আর প্রতিহিংসার বিষে নীল। উত্তরের দাম্ভিক অ্যাসিরীয় প্রভুরা যাদের ঘৃণাভরে ডাকত ‘জলাভূমির ইঁদুর’, সেই ইঁদুররাই একদিন গর্জন করে উঠল সিংহের মতো। পিতা নাবোপোলাসার যে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন, পুত্র নেবুচাদনেজার তাকে পরিণত করলেন এক সর্বগ্রাসী দাবানলে। নিনেভের সুউচ্চ প্রাচীর থেকে জেরুজালেমের পবিত্র সলোমন মন্দির—নেবুচাদনেজারের তলোয়ারের নিচে লুটিয়ে পড়ল একের পর এক প্রাচীন সভ্যতা। কার্কেমিশের প্রান্তরে ফারাও নেকোর দম্ভ চূর্ণ হলো। কিন্তু এই বিজয় কি কেবলই শৌর্যবীর্যের? নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার ছায়াযুদ্ধ? এই উপন্যাসের পাতায় পাতায় লুকিয়ে আছে ইতিহাসের এক অদেখা অধ্যায় : রক্তক্ষয়ী সংঘাত : নিনেভের পতন, যেখানে আশুরবানিপালের অহংকার মিশে গেল ধুলোয়। ফারাওয়ের ষড়যন্ত্র : কার্কেমিশের প্রান্তরে যেখানে ইউফ্রেটিসের জল হয়ে উঠল রক্তিম। নিষিদ্ধ রহস্য : জেরুজালেমের জ্বলন্ত মন্দিরের ধ্বংসস্তূপের নিচে, পবিত্র সিন্দুক বা ‘আর্ক অফ দ্য কোভেন্যান্ট’-এর বদলে কী খুঁজে পেলেন নেবুচাদনেজার? কী সেই তামার চোঙা, যার ভেতরে ঘুমিয়ে আছে প্রলয়ঙ্করী এক আদিম শক্তি? এক অসম্ভব প্রেম : মরুভূমির বুকে পাহাড় নামিয়ে আনা এক প্রেমিকের গল্প, যিনি রানীর জন্য তৈরি করলেন পৃথিবীর সপ্তম আশ্চর্য—’ঝুলন্ত উদ্যান’। কিন্তু ইতিহাস বলে, রাজমুকুট সোনার নয়, কাঁটার। যে বাগান ভালোবাসার প্রতীক, সেটাই কি হয়ে উঠবে রাজার অন্তিম সমাধি? ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছে নেবুচাদনেজার কি পারবেন নিজের আত্মাকে বাঁচাতে? নাকি ইতিহাসের অতলে হারিয়ে যাওয়া এক অভিশাপ গ্রাস করে নেবে ব্যবিলনের সূর্যকে? যুদ্ধ, প্রেম, রাজনীতি এবং অতিপ্রাকৃত রহস্যের এক শ্বাসরুদ্ধকর আখ্যান— “ইউফ্রেটিসের কালো জল”।
নামইউফ্রেটিসের কালো জল : মেসোপটেমিয়ার অভিশাপ
লেখকপি. আর. সেনগুপ্ত
প্রকাশনীচর্যা পাবলিকেশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পি. আর. সেনগুপ্ত

পি. আর. সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পি. আর. সেনগুপ্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

চর্যা পাবলিকেশন

চর্যা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

চর্যা পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ইউফ্রেটিসের কালো জল : মেসোপটেমিয়ার অভিশাপ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading