ইউরোপ পুনদর্শন — তপন রায় চৌধুরী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ইউরোপ পুনদর্শন
পছন্দের তালিকায় রাখুন

ইউরোপ পুনদর্শন

লেখক: তপন রায় চৌধুরী || tapon ray chawdhury
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সাহিত্য এবং শিল্পের মতো ইতিহাসও যে জীবনের বিচিত্র সম্ভাবনার স্বাদ আমাদের কাছে পৌঁছে দিতে পারে—এই কথাটাই নতুন করে মনে করিয়ে দিতে চেয়েছেন সুখ্যাত ঐতিহাসিক তপন রায়চৌধুরী। সমাজশাস্ত্রভিত্তিক এবং অন্য ধ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩১২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সাহিত্য এবং শিল্পের মতো ইতিহাসও যে জীবনের বিচিত্র সম্ভাবনার স্বাদ আমাদের কাছে পৌঁছে দিতে পারে—এই কথাটাই নতুন করে মনে করিয়ে দিতে চেয়েছেন সুখ্যাত ঐতিহাসিক তপন রায়চৌধুরী। সমাজশাস্ত্রভিত্তিক এবং অন্য ধরনের বিশ্লেষণী আলোচনার বাইরেও মানুষের জীবনে ইতিহাসের যে একটা মূল্য রয়েছে—এই ধারণাতে উদ্বুদ্ধ হয়েই তিনি শুরু করেন আধুনিক বাঙালীর মনোজগতের ইতিহাস নিয়ে গবেষণা। তারই আংশিক ফসল এই অনবদ্য আলোচনা- গ্রন্থ।উনিশ শতকের শিক্ষিত বাঙালীর চোখে ইউরোপের চেহারাটা কেমন ছিল—তারই সন্ধান এই গ্রন্থে। উনিশ শতকের যে-তিনজন মনীষীর ইউরোপ-চিন্তাকে আবর্তিত করে এই চেহারাটার সর্বাঙ্গীণ পরিচয় এখানে, তাঁরা হলেন যথাক্রমে ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দ।পাশ্চাত্য সম্বন্ধে ভারতীয়দের ধারণা বিষয়ে এতকাল প্রায় কিছুই লেখা হয়নি, সেই অভাব মেটাবে এই বই, যেখানে উনিশ শতকে ভারতে পাশ্চাত্য সংস্কৃতির জটিল ও পাণ্ডিত্যপূর্ণ মূল্যায়নের উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়েছে এই মনীষীত্রয়ীর চিন্তাধারার ব্যাপক পরিচয়। তদুপরি, মূল্যায়নের বৈচিত্র্যের উৎস যে ব্যক্তিত্বের বিভিন্নতায় এবং জীবনের অভিজ্ঞতার বৈচিত্র্যে-তার প্রতিও পাঠকের দৃষ্টি ফেরাতে চেয়েছেন লেখক। দেখিয়েছেন, সময়ের দিক থেকে সমসাময়িক হওয়া সত্ত্বেও ইতিহাসের দ্রুতগতির কারণে মানসিকতায় কীভাবে প্রজন্মের ব্যবধান ঘটে গিয়েছিল এই চিন্তানায়কদের মধ্যে। বহু দুর্লভ ও মূল্যবান তথ্যে সমৃদ্ধ এই গ্রন্থ। সংকলিত তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে একইসঙ্গে যেমন স্বকীয়তায় উজ্জ্বল এই আলোচনাগ্রন্থ তেমনই প্রশংসনীয় আলোচকের নৈর্ব্যক্তিকতা। বছর সাতেক আগে ইংরেজী ভাষায় গ্রন্থাকারে বেরুনো এই বইটিকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন শ্রীমতী গীতশ্রী বন্দ্যোপাধ্যায়। এই বাংলা সংস্করণের জন্য লেখক নিজেই যুক্ত করেছেন নতুন একটি ভূমিকা।ইতিহাসচর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল তপন রায়চৌধুরীর এই আলোচনাগ্রন্থটি ।
নামইউরোপ পুনদর্শন
লেখকতপন রায় চৌধুরী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৩১২
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
ওজন0.433

লেখক পরিচিতি

তপন রায় চৌধুরী

তপন রায় চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

তপন রায় চৌধুরী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই
৳৫২৫
৳৬০০
1

রেটিং ও রিভিউ — ইউরোপ পুনদর্শন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading