ফানুস - রাখী চক্রবর্তী — রাখী চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ফানুস - রাখী চক্রবর্তী
পছন্দের তালিকায় রাখুন

ফানুস - রাখী চক্রবর্তী

লেখক: রাখী চক্রবর্তী || Rakhi Chakraborty
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২২৫৳২৫০-১০%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রতিদিনের এই বেঁচে থাকাই যেন আস্ত একটা ছোটগল্প। কত উপাদান, কত ঘটনা যে হু হু করে ঢুকে পড়ে, তার ইয়ত্তা নেই। তার কটাই বা লিখে ফেলা যায়! তবে রাখী চক্রবর্তী পেরেছেন। আমাদের দৈনন্দিন যাপনকেই তাঁর কাহিনিতে ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রতিদিনের এই বেঁচে থাকাই যেন আস্ত একটা ছোটগল্প। কত উপাদান, কত ঘটনা যে হু হু করে ঢুকে পড়ে, তার ইয়ত্তা নেই। তার কটাই বা লিখে ফেলা যায়! তবে রাখী চক্রবর্তী পেরেছেন। আমাদের দৈনন্দিন যাপনকেই তাঁর কাহিনিতে বদলে ফেলতে পেরেছেন। তাঁর গল্প আদপে ছাপোষা মধ্যবিত্ত জীবনের গল্প হয়েও কোথাও যেন একটা ফানুসের উড়ে যাওয়ার দিকে চোখ রাখে। ফানুস তো বিমান নয়। তবু উঁচুতে উড়ে যেতে যায় মৃদু আলোটুকু বুকে নিয়ে। আসলে আমাদের স্বপ্ন দেখা আর বাধার মুখোমুখি হওয়ার মাঝেই জন্ম নেয় কাহিনিরা। ঢুকে পড়ে ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুত্ব থেকে বন্ধুর হাতেই ধর্ষিত হওয়া বা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, স্কুলে বাচ্চাকে ভরতির সমস্যা– এরকম সাম্প্রতিক নানা ঘটনাবলী। আর এসবের মধ্য দিয়েই আমাদের সাধারণ মধ্যবিত্ত জীবনের ছবি ও সময় বাঁধা পড়ে যায় গল্পগুলিতে। তবে স্রেফ সমস্যা জর্জর নয় তা কখনোই। লেখক তা থেকে উত্তরণের রাস্তাটিও দেখিয়ে দেন গল্পে। সেটাই প্রাপ্তি । এ বই পড়া শেষে তাই মনে হয়, হ্যাঁ বিমানের দৌড় হয়তো সব জীবনের থাকে না, কিন্তু ফানুসের উড়ে যাওয়ার স্বপ্নটুকু অন্তত দেখাই যায়।
নামফানুস - রাখী চক্রবর্তী
লেখকরাখী চক্রবর্তী
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

রাখী চক্রবর্তী

রাখী চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রাখী চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ফানুস - রাখী চক্রবর্তী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading