আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ফটকেমি
লেখক: আরিফ আহমেদ || Arif Ahmed
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬০৳৩০০-১৩%
সাশ্রয় ৳৪০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদশিল্পী - সপ্তর্ষি দে
ফটিকের কার্যকলাপ এতদিন ফেসবুকে প্রকাশিত হইত। সম্প্রতি ‘ফটকেমি’ নামের মুদ্রিত গ্রন্থ হিসাবে সেসব কাহিনি প্রকাশের প্রয়াস হইতেছে শুনিয়া বাংলার মাস্টারমশাই একদিন ক্লাসে বসিয়া আ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদশিল্পী - সপ্তর্ষি দে
ফটিকের কার্যকলাপ এতদিন ফেসবুকে প্রকাশিত হইত। সম্প্রতি ‘ফটকেমি’ নামের মুদ্রিত গ্রন্থ হিসাবে সেসব কাহিনি প্রকাশের প্রয়াস হইতেছে শুনিয়া বাংলার মাস্টারমশাই একদিন ক্লাসে বসিয়া আশঙ্কিত মুখে কহিলেন, “কী জানি, ফেসবুকের মতো মুদ্রিত বই যদি জনপ্রিয় না হয়... আমাদের ইস্কুলের মান-সম্মানের ব্যাপার।” সকল ছাত্রই কিছু না কিছু মন্তব্য করিল। অকস্মাৎ ফটিক বলিয়া উঠিল, “ফেসবুকের মতোই বুক মানে মুদ্রিত বইয়ে লাইক দাগাইবার ব্যবস্থা থাকিলে বেশ হইত।” মাস্টারমশাই বিরক্ত মুখে বলিলেন, “তাতে কী উপকার হইত?” ফটিক উত্তর করিল, “সার, আমি Everyone নামে একটি প্রোফাইল তৈরি করিতাম।” ফার্স্ট বয় প্রদীপ স্বভাববশত ফুট কাটিল, “তাতে বইটির কী লাভ হইত? যত বদবুদ্ধি!” ফটিক মিচকি হাসিয়া কহিল, “আমি বইটিতে লাইক দাগাইলে আমার ফেসবুক-বান্ধবরা নোটিফিকেশান দেখিত, Everyone likes ফটকেমি।”
এই প্রথম মাস্টারমশাই ফটিকের কথায় রাগ করিলেন না। বরং খুশিতে গদগদ হইয়া কহিলেন, “এইটা দারুণ বুদ্ধি। আমি ফটকেমির প্রচ্ছদ ফেসবুকে আপলোড করিলে, তুমি Everyone নামেই তাহাতে লাইক দাগাইও।” তারপর অস্ফুটে নিজের মনেই ঘাড় নাড়িয়া হাসিতে লাগিলেন, “Everyone likes ফটকেমি। খুব সত্যি।”
| নাম | ফটকেমি |
|---|---|
| লেখক | আরিফ আহমেদ |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
আরিফ আহমেদ
আরিফ আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
আরিফ আহমেদ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই