ফেলুদা রহস্য — Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ফেলুদা রহস্য
পছন্দের তালিকায় রাখুন

ফেলুদা রহস্য

লেখক: Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত || Prasenjit Dasgupta
প্রকাশনী: lyriqal

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাঙালি গোয়েন্দা শুনলেই মানসপটে ভেসে ওঠে ৬ ফুট ২ ইঞ্চি লম্বা, খড়গনাসা এক যুবাপুরুষের ছবি। ইনি ডায়েরি রাখেন গ্রীক হরফে, ইংরিজি ভাষায়। কেবল কোল্ট ৩২ রিভলবার নয়, তার আসল অস্ত্র হল মগজাস্ত্র। বন্ধু রহ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩৩৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বাঙালি গোয়েন্দা শুনলেই মানসপটে ভেসে ওঠে ৬ ফুট ২ ইঞ্চি লম্বা, খড়গনাসা এক যুবাপুরুষের ছবি। ইনি ডায়েরি রাখেন গ্রীক হরফে, ইংরিজি ভাষায়। কেবল কোল্ট ৩২ রিভলবার নয়, তার আসল অস্ত্র হল মগজাস্ত্র। বন্ধু রহস্যরোমাঞ্চের লেখক নিজের বইএর গোয়েন্দা প্রখর রুদ্রকে তৈরি করেছেন অনেকটা এঁর আদলেই। যতই সৌমিত্র সব্যসাচী হয়ে আবীর মাখুক না কেন সকলের ছোটবেলা, গত পঞ্চাশ বছর ধরে বাঙালি ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, এত কাছের মানুষটাকে। তাই আগাগোড়া রহস্যে মোড়া থেকেছে স্বয়ং—আমাদের সকলের প্রিয় ফেলুদা। বুদ্ধিতে ধুরন্ধর গোয়েন্দাগিরিতে ধুন্ধুমার ফেলু মিত্তিরের জীবন নিয়ে ধন্দের শেষ নেই, আর তার জন্যই এই বই। ফেলুদার রঙ্গরসিকতা থেকে রেসের মাঠের প্রতি নজর কিছুই বাদ পড়েনি এই বইয়ে। পড়তে-পড়তে সত্যিই দেখতে পাবেন দক্ষিণ কলকাতার রজনী সেন রোডের অধিবাসী প্রদোষ চন্দ্র মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটরকে। যাঁর ডাক নাম ফেলু। গোয়েন্দাগিরিতে সত্যিই ওকে সহায়তা করে খুড়তুতো ভাই তপেশ, ওরফে তোপসে। অ্যাডভেঞ্চারের সঙ্গী হন সেই লেখকবন্ধু লালমোহন গঙ্গোপাধ্যায় যার ছদ্মনাম জটায়ু। তপেশ ফেলুদার কাহিনিকে লেখে অনেকটা উপন্যাসের ঢঙে। ১৯৬৫তে প্রথম প্রকাশের পর ১৯৯৭ অবধি ফেলুদার মোট ৩৫টি সম্পূর্ণ ও ৪টি অসম্পূর্ণ অ্যাডভেঞ্চারের কাহিনি তোপসে লিখেছে। এইবার লেখা হল তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ — গোয়েন্দাগিরিতে কতটা দিশি আর কতটা বিলিতি প্রভাব রয়েছে তারও চুলচেরা তদন্ত। রক্তমাংসের বাস্তবের মতো ফেলুদা, তোপসে ও জটায়ুর জীবনের অনালোচিত নানা দিক উঠে এসেছে এই বইয়ে। উইলিয়াম বেরিং-গুল্ড যেভাবে তৈরি করেছিলেন শার্লক হোমসকে অনেকটা তেমনভাবেই ফেলুদার আবির্ভাবের পঞ্চাশ বছর পর তাকে দেখার চেষ্টা ‘ফেলুদা রহস্য’-এ। এই বইতে বাদ পড়েনি খলনায়ক, শিশু চরিত্র, সংগ্রাহক, মহিলা চরিত্র, পুলিশ অথবা অন্য গোয়েন্দাদের কথা। রয়েছে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের দিশা, খুন সম্পর্কিত খুঁটিনাটি, বেশ কিছু অসমাপ্ত লেখার কারণ এবং ফেলুদার ভুলভ্রান্তিও।
নামফেলুদা রহস্য
লেখকPrasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত
প্রকাশনীlyriqal || ৯ঋকাল
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৩৩৪
অবস্থাNew
ISBN-139789387577060
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
SKUPhēludā-rahasya

লেখক পরিচিতি

Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত

Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Prasenjit Dasgupta || প্রসেনজিৎ দাশগুপ্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

lyriqal || ৯ঋকাল
lyriqal || ৯ঋকাল

lyriqal || ৯ঋকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

lyriqal || ৯ঋকাল-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ফেলুদা রহস্য

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading