আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ফাইনাল গাজি - প্রথম খন্ড
লেখক: হুমায়ুন কবির || Humayun Kabir
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত অঞ্চল হিজল জুড়ে মূলত দরিদ্র মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস। বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে এক দরিদ্র মুসলমান পরিবারে নবম এবং শেষ সন্তান ফাইনাল ওরফে খোকন গাজির জ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৬৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত অঞ্চল হিজল জুড়ে মূলত দরিদ্র মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস। বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে এক দরিদ্র মুসলমান পরিবারে নবম এবং শেষ সন্তান ফাইনাল ওরফে খোকন গাজির জন্ম এই অঞ্চলের নতুন গ্রামে। অনেকগুলি সন্তানের মধ্যে পরিবারের অবহেলা সত্ত্বেও খোকন তার দাদির হৃদয়ে জায়গা করে নেয় আর দাদিও তার অবহেলিত শেষ জীবনে খোকনকে আঁকড়ে ধরে বাঁচতে থাকে। নানান কুসংস্কার আর অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা নতুনগ্রামে জেগে থাকে নরনারীর প্রেম ভালবাসা এমনকী পরকীয়াও। দাদির আকস্মিক মৃত্যুতে খোকন আর একবার অবহেলার পাত্র হয়ে ওঠে, গ্রামের মানুষের ফাই ফরমাশ খেটে বড় হতে থাকে খোকন।
পরকীয়ায় মত্ত এক নারীর তালাক হয় গ্রামের বিচারে আর তার বিয়ে হয় খোকনের সঙ্গে। ফুল কুড়াতে গিয়ে হারিয়ে যায় সেই নারী। অন্য এক তালাকপ্রাপ্ত মহিলার দ্বিতীয় বিয়ে ভেস্তে যায় বিয়ের দিন তার চারদিনের প্রথম বিয়ের খরচ চাউর হতেই। মুরুব্বিরা নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া অনিচ্ছুক খোকনের সঙ্গে বিয়ে দেয় রাবেয়ার।
সংসার আলো করে আসে খোকনের দুই সন্তান- ইউসুফ আর রূকসাহানা। নিজের পড়াশুনা হয়নি বলেই খোকন বিশেষ যত্নশীল হয় সন্তানদের পড়াশুনায়। অসাধারণ মেধার দুই সন্তান স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে আসে আর প্রাকৃতিক নিয়মেই প্রেমে পড়ে ভিন্ন সম্প্রদায়ের নর-নারীর সঙ্গে, যেখানে ধর্মীয় পরিচয় হয়ে যায় গৌণ।
এর মধ্যেই গ্রামে ছড়াতে থাকে রাজনীতির বিষ, চরম দ্বন্দ্বের মাঝে নির্বিবাদী খোকন হয়ে যায় হিজল অঞ্চলের প্রধান। সন্দেহের বশে বিরোধী পক্ষের খুন হয়ে যায় দু’জন, তাতে নাম জড়িয়ে যায় খোকন আর তার ছেলে ইউসুফের। খোকন হারিয়ে যায় একদিন আর ইউসুফকে পুলিশ গ্রেফতার করে। বিগত ষাট-বাষট্টি বছরের পশ্চিমবাংলার গ্রামীণ মুসলমান সমাজের প্রতিচ্ছবি এই উপন্যাসের মাধ্যমে ধরতে চেয়েছেন লেখক।
| নাম | ফাইনাল গাজি - প্রথম খন্ড |
|---|---|
| লেখক | হুমায়ুন কবির |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৬৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350409350 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 513.0 |
| মাপ | 161 × 246 × 19.61 |
লেখক পরিচিতি
হুমায়ুন কবির
হুমায়ুন কবির-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
হুমায়ুন কবির-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই