ফুলের মতো নবী — নাসির হেলাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ফুলের মতো নবী
পছন্দের তালিকায় রাখুন

ফুলের মতো নবী

লেখক: নাসির হেলাল || Nasir Helal
প্রকাশনী: Talbia Prokashan || তালবিয়া প্রকাশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৯৫৳২৫০-২২%

সাশ্রয় ৳৫৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ ﷺ এর অজস্র জীবনী রচিত হয়েছে বিভিন্ন ভাষায়। বাংলা ভাষাও এর ব্যাতিক্রম নয়। মৌলিক ও অনূদিত অসংখ্য সীরাত আছে বাংলাতে। যার মধ্যে শিশুকিশোরদের উপযোগী সীরাত বেশ স...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ ﷺ এর অজস্র জীবনী রচিত হয়েছে বিভিন্ন ভাষায়। বাংলা ভাষাও এর ব্যাতিক্রম নয়। মৌলিক ও অনূদিত অসংখ্য সীরাত আছে বাংলাতে। যার মধ্যে শিশুকিশোরদের উপযোগী সীরাত বেশ সীমিতই বলতে হবে। এ ক্ষেত্রে গোলাম মোস্তফার মরুদুলাল, এয়াকুব আলী চৌধুরীর নূরনবী, মোহাম্মদ ওয়াজেদ আলীর ছোটদের হজরত মোহাম্মদ (সা.), আল মাহমুদের মহানবী হযরত মুহাম্মদ ﷺ বেশ মশহুর হয়েছে, আমাদের খুদে পাঠকদের মাঝে। ফুলের মতো নবী মূলত এরই ধারাবাহিকতায় রচিত শিশু কিশোরদের উপযোগী মুহাম্মদ ﷺ এর জীবনী। এর ব্যতিক্রমী ভাষাশৈলি, গদ্যের চলনে কাব্যিক প্রাঞ্জলতা পাঠককে স্বতন্ত্র অনুভূতি দেবে। যেহেতু খুদে নবী প্রেমিকগণ এর মূল পাঠক সেহেতু ব্যাপকতা এড়িয়ে সহজ ও সাবলীল উপস্থাপনে ঘটনার মূল আলোচনা তুলে ধরা হয়েছে। ৪৯ টি বিষয় পরিচ্ছদে নবীজির জন্ম থেকে ওফাত পর্যন্ত বিন্যাস করা হয়েছে- ফুলের মতো নবী। জাহিলিয়ার অন্ধকারে তাঁর আগমনের অবিরল বর্ণনা যেমন আনন্দ দেবে তেমনি এতিম নবীর শিশুকালের বিমূর্ত বেদনার উপস্থাপন বুকের মাঝে ঢেউ তুলবে কষ্টের। নবীজির ব্যবসা, বিবাহ, ওহী, মিরাজ, কুরাইশদের অত্যাচার থেকে মদীনায় হিজরত- সুনিপুণভাবে লেখক ঘটনার ধারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করেছেন। দাওয়াত, জিহাদ, সংগ্রাম, বদর, ওহুদ, খন্দক, মক্কা বিজয় থেকে ওফাতের শোকগাঁথা- বর্ণনা ভঙ্গিতে রয়েছে সুখময় মিষ্টতা আর বুকভাঙা বেদনার থইথই গাঁথুনি। যা, নববী আদর্শে শিশুকিশোরদের মনন ও জীবন গঠনের সহায়ক হবে।
নামফুলের মতো নবী
লেখকনাসির হেলাল
প্রকাশনীTalbia Prokashan || তালবিয়া প্রকাশন
ভাষাBengali
সংস্করণ1st Published, 2023
অবস্থাNew
ISBN-139789849686965
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

নাসির হেলাল

নাসির হেলাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নাসির হেলাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Talbia Prokashan || তালবিয়া প্রকাশন

Talbia Prokashan || তালবিয়া প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Talbia Prokashan || তালবিয়া প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ফুলের মতো নবী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading