আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গল্প সমগ্র - অমর মিত্র
লেখক: অমর মিত্র || Amar Mitra || Amar Mitra
প্রকাশনী: karuna || করুণা প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৯০০৳১,০০০-১০%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অমর মিত্রের গল্প এতটাই স্বপ্রতিষ্ঠিত যে সেই গল্পগুলোর একটি সংকলনের পক্ষে কোনো ভূমিকাই দরকার হয় না। অমর তো এখন দু’হাতে লিখছেন, তাঁর গল্পে-গল্পেই তিনি আমাদের ঘনিষ্ঠ হয়ে আছেন-পঁচিশ-তিরিশ বছর তো বটেই। আমর...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অমর মিত্রের গল্প এতটাই স্বপ্রতিষ্ঠিত যে সেই গল্পগুলোর একটি সংকলনের পক্ষে কোনো ভূমিকাই দরকার হয় না। অমর তো এখন দু’হাতে লিখছেন, তাঁর গল্পে-গল্পেই তিনি আমাদের ঘনিষ্ঠ হয়ে আছেন-পঁচিশ-তিরিশ বছর তো বটেই। আমরা, তাঁর পুরনো পাঠকেরা মনে আনতে পারি তাঁর গল্প খোঁজার প্রথম দিকের চেষ্টা, তাঁর হাতে খোঁজাখুঁজির নতুন নতুন হাতিয়ার উঠে আসে, তাঁর দেখার চোখ ও লেখার কলম বদলে-বদলে যাওয়া, নিজের ক্ষমতা সম্পর্কে তাঁর বিনীত সচেনতা ও সেই সচেনতাকে ব্যবহার করার গভীরতর শিল্পবোধ। কোনো কথোয়াল বা স্টোরিটেলার যে-গল্প বলতে, সে গল্প বলে শেষ করে উঠতে পারেন না, অনেক সময় সে-গল্পের কাছাকাছিও পৌঁছুতে পারেন না। এমন অকথনে লেখালেখির প্রথম-সময়ে রাগ হয়, মনে হয়, মনে হয় সব যেন আমার ব্যক্তিগত অক্ষমতার ফল। মাঝ-সময়ে দুঃখ হয়, আমার দ্বারা এর বেশি কিছু হবে না। পরিণততর সময়ে নিয়তি মেনে নেয়ার আত্মসমর্পণও ঘটে-যে যা পারে। আর, এই সব সময় জুড়ে, কোনো এক অসতর্কতায় যেন বোধে এসে যায়—যে গল্পটা শেষ পর্যন্ত আর বলা যাবে না। অমর এখন বাংলার প্রধান কথোয়ালদের একজন। এত বছর ধরে একটা শিল্পকর্মে ব্যস্ত থাকলে শিল্পকৃতির ভিতরেও ঐ বিষাদ জড়িয়ে যায়। গল্পের অর্থ বদলে যায়। যে-গল্প বলা হচ্ছে, গল্প তাকে ছাড়িয়ে গিয়ে, পেরিয়ে গিয়ে, আনকথা বলে। ঐ আনকথাটি তখন সেই না-বলতে পারা কথাটির কিছু কথা হয়ে ওঠে।…এতদিন ধরে লেখা সত্বেও অমরের গল্প যে এত টাটকা লাগে, এই খোঁজাখুঁজির তত্ত্বতালাসে তিনি ব্যস্ত থাকেন বলে।
| নাম | গল্প সমগ্র - অমর মিত্র |
|---|---|
| লেখক | অমর মিত্র || Amar Mitra |
| প্রকাশনী | karuna || করুণা প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789393521354 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অমর মিত্র || Amar Mitra
অমর মিত্র || Amar Mitra-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অমর মিত্র || Amar Mitra-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

karuna || করুণা প্রকাশনী
karuna || করুণা প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
karuna || করুণা প্রকাশনী-এর সব বই
