আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
গল্পসমগ্র - গৌরকিশোর ঘোষ
লেখক: গৌরকিশোর ঘোষ || Gourkishor Ghosh
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২,১৯০৳২,৫০০-১২%
সাশ্রয় ৳৩১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গৌরকিশোর ঘোষ স্মরণীয় হয়ে আছেন তাঁর বর্ণময় জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব ও নির্ভীক সাংবাদিকতার সূত্রে। হয়তো এই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁর অসামান্য সৃষ্টি—ছোটগল্প। গৌরকিশোরের গল্প রচনার সূচনাকাল ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৫৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
গৌরকিশোর ঘোষ স্মরণীয় হয়ে আছেন তাঁর বর্ণময় জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব ও নির্ভীক সাংবাদিকতার সূত্রে। হয়তো এই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁর অসামান্য সৃষ্টি—ছোটগল্প। গৌরকিশোরের গল্প রচনার সূচনাকাল বিশ শতকের চারের দশক। যুদ্ধ, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উঠে এসেছে তাঁর গল্পের বিষয়, দেশকালচিহ্নিত নরনারী, আর গল্পকারের জীবনজিজ্ঞাসা। তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছিল পঞ্চাশের দশকে এবং শেষটি নব্বইয়ের দশকে। এই কালসীমায় লেখা বেশ কয়েকটি গল্পে মিশে আছে তাঁর আত্মজীবনের অংশ। যেমন ‘সাগিনা মাহাতো’ তাঁর নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে লেখা বিখ্যাত প্রতিবাদী কাহিনী। চল্লিশ থেকে সত্তর দশক পর্যন্ত প্রথম পর্বের গল্পগুলিতে তিনি দেশকাল সচেতন, সরস কৌতুকবোধে দীপ্ত, সত্যনিষ্ঠ ও স্পষ্টভাষী। দ্বিতীয় পর্বে গৌরকিশোরের গল্প অন্তর্মুখী, ঘটনাবিরল, অনুচ্চ কণ্ঠ, অল্প কয়েকটি রেখায় সুসম্পূর্ণ। এই দুই পর্ব মিলিয়ে খুব বেশি ছোটগল্প লেখেননি গৌরকিশোর, লেখার অবকাশও পাননি। পরিমাণ অল্প, কিন্তু যা লিখেছেন তার তুলনা নেই। তাঁর প্রত্যেকটি গল্প নিটোল, বহুবর্ণী মানুষের সুখ-দুঃখ, হতাশা-আনন্দের আলেখ্য। প্রত্যয়দীপ্ত জীবনবোধ, পর্যবেক্ষণ-শক্তি ও সজীব ভাষা গৌরকিশোরের ছোটগল্পকে অবিস্মরণীয় করেছে।
| নাম | গল্পসমগ্র - গৌরকিশোর ঘোষ |
|---|---|
| লেখক | গৌরকিশোর ঘোষ |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৫৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563436 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 887.0 |
| মাপ | 161 × 246 × 36.59 |
লেখক পরিচিতি
গৌরকিশোর ঘোষ
গৌরকিশোর ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
গৌরকিশোর ঘোষ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই