আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
গল্পসংগ্রহ ১-২
লেখক: আশাপূর্ণা দেবী || Ashapurna Devi
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫,৬০০৳৬,৪০০-১৩%
সাশ্রয় ৳৮০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
স্বয়ং রবীন্দ্রনাথ তাঁকে আশীর্বাণী দিয়েছিলেন, 'আশাপূর্ণা তুমি সম্পূর্ণা'। জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হওয়ার আগেই সাহিত্যিক হিসেবে তিনি পেয়ে গিয়েছিলেন সর্বভারতীয় খ্যাতি। অজস্র লেখার মাধ্যমে যখন জয় কর...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৪৯৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
স্বয়ং রবীন্দ্রনাথ তাঁকে আশীর্বাণী দিয়েছিলেন, 'আশাপূর্ণা তুমি সম্পূর্ণা'। জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হওয়ার আগেই সাহিত্যিক হিসেবে তিনি পেয়ে গিয়েছিলেন সর্বভারতীয় খ্যাতি। অজস্র লেখার মাধ্যমে যখন জয় করেছেন অগণিত পাঠকের হৃদয়, তখনও আমাদের দেশে অধিকাংশ নারী ছিলেন পরদানশিন। তিনিও অন্তঃপুরে সংসারের সহস্র বন্ধনে বদ্ধ ছিলেন। বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার সুযোগ লাভ করেননি জীবনে। সমস্ত দিক থেকেই আশাপূর্ণা দেবী এক বিস্ময়। নারীপ্রতিভা বিকাশের পক্ষে প্রতিকূল সমাজে নিরুচ্চারে তিনি রচনা করেছেন দেড় হাজারের বেশি ছোটগল্প, দেড়শোর বেশি উপন্যাস। প্রায় প্রতিটি ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর রচনা। বিদেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে তাঁর লেখা নিয়ে সম্পন্ন হয়েছে গবেষণাকর্ম। শতবর্ষে পা রেখেছেন আশাপূর্ণা দেবী। আজও তাকে নিয়ে পাঠকের প্রবল আগ্রহ। তাঁর কোনও কৃত্রিমতা নেই। ভারী ভারী তত্ত্ব নেই। হৃদয় দিয়ে অনুভব করেছেন জীবন। সহজ, অকপট ভাষায় তারই স্বাক্ষর রেখে গিয়েছেন সাহিত্যে। যার মুখোমুখি হওয়া-মাত্র পাঠক উপলব্ধি করেন, রক্তমাংসসহ উঠে আসছে আলো-অন্ধকারময় এক দেশ, কাল, মনুষ্যসমাজ। সাহিত্যিক রমাপদ চৌধুরী সেই কথাই বলেছেন, 'চার দেওয়ালের খোলা জানালা থেকে দেখেও আশাপূর্ণা কত সহজে আমাদের এই দেশটাকে দেখতে পেতেন।' আনন্দ থেকে প্রকাশিত হল আশাপূর্ণা দেবীর ‘গল্পসংগ্রহ’, যা কালোত্তীর্ণ এক সাহিত্যসম্পদ। আশাপূর্ণার শতবর্ষ উদযাপনের প্রাক্কালে প্রকাশিত হল অপরূপ এই আনন্দ-শ্রদ্ধার্ঘ্য।
| নাম | গল্পসংগ্রহ ১-২ |
|---|---|
| লেখক | আশাপূর্ণা দেবী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৪৯৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177568332 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 2200.0 |
| মাপ | 163 × 255 × 90.53 |
লেখক পরিচিতি
আশাপূর্ণা দেবী
আশাপূর্ণা দেবী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
আশাপূর্ণা দেবী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই