গল্পসংগ্রহ-শরদিন্দু বন্দ্যোপাধ্যায় — শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গল্পসংগ্রহ-শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
পছন্দের তালিকায় রাখুন

গল্পসংগ্রহ-শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

লেখক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় || Sharadindu Bandyopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৯২৫৳২,২০০-১৩%

সাশ্রয় ৳২৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা

অসামান্য জনপ্রিয় গোয়েন্দা-কাহিনী এবং সার্থক ঐতিহাসিক আখ্যান রচনার পাশাপাশি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নানা স্বাদের ছোটগল্প লিখেছিলেন। ভৌতিক, অলৌকিক, সামাজিক, প্রেমমূলক কিংবা হাস্যরসাত্মক সেইসব গল্প...


এক নজরে

এই বইয়ে যা পাবেন

৯১৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

অসামান্য জনপ্রিয় গোয়েন্দা-কাহিনী এবং সার্থক ঐতিহাসিক আখ্যান রচনার পাশাপাশি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নানা স্বাদের ছোটগল্প লিখেছিলেন। ভৌতিক, অলৌকিক, সামাজিক, প্রেমমূলক কিংবা হাস্যরসাত্মক সেইসব গল্প লেখকের অননুকরণীয় স্টাইলে সমৃদ্ধ, চিরায়ত সাহিত্যভাবনায় কালজয়ী। তাঁর বহুপঠিত গোয়েন্দা গল্প ও ঐতিহাসিক গল্পগুলির পাশে এদের উপস্থিতি হয়তো কিছুটা অনুজ্জ্বল বলে মনে হয়। কিন্তু সাহিত্যরসিক মাত্রেই জানেন, বিচিত্রস্বাদের এইসব ছোটগল্পে শরদিন্দুর দক্ষতা সেই শীর্ষবিন্দু স্পর্শ করেছে, যেখানে তাঁর জুড়ি মেলা ভার। শরদিন্দু বলতেন, ‘ছোটগল্পটাই আমার হাতে বেশি আসে। গল্প লেখার সময় সর্বদা মনে রাখি—Brevity is the soul of wit৷ যাই লিখি না কেন যত্ন করে লিখতে হয়’। তাঁর এই আপনকথার উজ্জ্বল উদাহরণ ওই নানা রসের ছোটগল্পগুলি। কাহিনী বয়নের উৎকর্ষে, ক্লাসিক্যাল স্বাদু গদ্যের প্রবাহে এবং অনায়াস সরসতার মাধুর্যে এই গল্পগুলি বাংলা গল্পের অন্যতম সেরা সম্পদ। সুকুমার সেন একটি আলোচনায় দেখিয়েছেন শরদিন্দুর এই সাধারণ গল্পগুলির বৈশিষ্ট্য হল, ‘মনোহরণ-সামর্থ’, ‘উপভোগ্যতা’, ‘গদ্যরীতির অনায়াস-সৌষম্য’ এবং গল্পসৃষ্টিতে ‘দুরূহ নিপুণতা’। এইসঙ্গে আর একটি বৈশিষ্ট্যও পাঠক লক্ষ করবেন। তা হল পটভূমি ও পরিবেশ রচনা। ভূতের, অলৌকিক এবং সামাজিক গল্পগুলিতে বিহারের মুঙ্গের শহর ও গ্রামাঞ্চল, পুনে ও মহারাষ্ট্রের কিছু জনপদ এবং মরাঠা জীবন যথাযথ প্রতিবিম্বিত হয়েছে। আর মধ্যবিত্ত বাঙালির জীবন ও স্বপ্নময় প্রেক্ষাপট তো আছেই। ইতিপূর্বে একখণ্ডে প্রকাশিত হয়েছে ব্যোমকেশ সমগ্র এবং ঐতিহাসিক কাহিনীসমগ্র। এবার দুই মলাটের মধ্যে এনে প্রকাশিত হল বিষয়বৈচিত্র্যে ভরপুর শরদিন্দুর অন্যান্য ছোটগল্পসমূহ।

নামগল্পসংগ্রহ-শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
লেখকশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৯১৬
অবস্থাNew
ISBN-139788177561425
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia
ওজন1.2

লেখক পরিচিতি

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — গল্পসংগ্রহ-শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading