আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গান্ধী ও সুভাষ
লেখক: কাফী খাঁ || Kafi Khan
প্রকাশনী: Lalmati || লালমাটি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ দুজনেই আমাদের দেশের দুই সর্বজনশ্রদ্ধেয় মহাপুরুষ। একজন আজীবন অহিংস আস্থা রেখে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, অপর জন সশস্ত্র অভিযানের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩৫
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ দুজনেই আমাদের দেশের দুই সর্বজনশ্রদ্ধেয় মহাপুরুষ। একজন আজীবন অহিংস আস্থা রেখে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, অপর জন সশস্ত্র অভিযানের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন পণ করেছিলেন।
দুজনের মতাদর্শে প্রভেদ ছিল, কিন্তু দুজনেই দুজনের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। দেশ স্বাধীন হওয়ার পূর্ব লগ্নে মহাত্মা অনুভব করেছিলেন নেতাজীর অনুপস্থিতির অভাব। তাঁর দৃঢ় ধারণা ছিল সুভাষচন্দ্র উপস্থিত থাকলে দেশ এভাবে দ্বিখণ্ডিত হত না। বস্তুত সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা, সামাজিক অসাম্যের বিরুদ্ধে উভয়েরই দৃঢ় বিরোধিতা ছিল।
"সত্যের সন্ধানে' বইটিতে মহাত্মা গান্ধীর জীবনের কিছু বিশেষ ঘটনাকে চিত্রায়িত করা হয়েছে ও অনুরূপভাবে ‘সুভাষ আলেখ্য' বইটিতে জননায়ক সুভাষের জীবনের বিশেষ অতীতদৃশ্যের চিত্ররূপ ফুটিয়ে তােলা হয়েছে।
“সত্যের সন্ধানে' বইটি প্রকাশ করেন কংগ্রেস সাহিত্য সংঘ ১৯৪৮ সালে। 'সুভাষ আলেখ্য' বইখানি প্রকাশনা করেছিলেন কলকাতার এ মুখার্জি এণ্ড কোং, ৭০-এর দশকে।
পরিকল্পনা ও চিত্রাঙ্কণে ছিলেন প্রফুল্লচন্দ্র লাহিড়ি, যিনি প্রকৃতপক্ষে ছিলেন একদিকে জাতীয়তাবাদী এক শিল্পী অপরদিকে সংবাদপত্র মহলের জনপ্রিয় কার্টুনিস্ট, যিনি কার্টুন আঁকতেন যথাক্রমে পিসিয়েল ও কাফী খা এই দুই ছদ্মনামে। শুধু তাই নয় ইনি বাংলায় চিত্ৰকাহিনি বা কমিক্সের পথপ্রদর্শক শিল্পী ছিলেন। আজকের যা গ্রাফিকস বই, উপরোক্ত দুটি বইকে তৎকালের গ্রাফিক্স বইয়ের আদর্শ বলা চলতে পারে অনায়াসেই।
বহু আগেই হারিয়ে যাওয়া এ বই দুটি পুনঃপ্রকাশনার মাধ্যমে লালমাটি প্রকাশন প্রবীণ পাঠকদের স্মৃতিকে আবার উজ্জীবিত করলেন। সেই সঙ্গে বর্তমান প্রজন্ম শিল্পীর ঐতিহাসিক কাজের সঙ্গে পরিচিত হবেন। একই সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা দিবস উদ্যাপনের ৭৫ বর্ষ পালিত হচ্ছে বর্তমান বছরে। বইটি পুনঃপ্রকাশের এই সময়টি মাহেন্দ্রক্ষণ।
| নাম | গান্ধী ও সুভাষ |
|---|---|
| লেখক | কাফী খাঁ |
| প্রকাশনী | Lalmati || লালমাটি |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৩৫ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
কাফী খাঁ
কাফী খাঁ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কাফী খাঁ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Lalmati || লালমাটি-এর সব বই
