আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
গত জন্মের লেখা
লেখক: শুভাঞ্জন বসু || Shubhanjan Basu
প্রকাশনী: khosra
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২২০৳২৫০-১২%
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"ভালোবাসা কে অগ্রাহ্য করব কী করে?
যতই দরজা বন্ধ করে,
দেওয়ালের দিকে তাকিয়ে রই,
আমি তো জানি বন্ধ দরজার ওই পারে
এক সমুদ্র জীবন
যেখানে -
ঠাকুর্দা বারান্দায় বসে থাকে,
সরবত দেওয়ার আগে এখনও দুবার
ছেঁকে নেন ঠ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
"ভালোবাসা কে অগ্রাহ্য করব কী করে?
যতই দরজা বন্ধ করে,
দেওয়ালের দিকে তাকিয়ে রই,
আমি তো জানি বন্ধ দরজার ওই পারে
এক সমুদ্র জীবন
যেখানে -
ঠাকুর্দা বারান্দায় বসে থাকে,
সরবত দেওয়ার আগে এখনও দুবার
ছেঁকে নেন ঠাকুমা।
এখনও মাঝে মাঝে ঠাকুর্দার
সাদা দাড়িতে
সিঁদুরের দাগ খুঁজে পাওয়া যায়।
বাবা বাজার থেকে কি আনবে
না জেনেও,
মা আগে থেকে ঠিক ঠিক মশলা
বেটে রাখে।
ঠিক সময়ে ভাত নামায়,
বাবাও অফিস থেকে ফিরে আসে,
মা রাগ করবার ঠিক আগে আগেই।
কাজের দিদি শত মুখঝামটার পরেও
নেশারু বরের হাতে দশ টাকা
গুঁজে দেয়।
রিক্সাচালক বরও ঠিক সময়ে
নিতে আসে,
গল্পের সাথে বাড়ি ফেরে ওরা।
আমি যতই দরজা বন্ধ করে রাখি,
বলো তো,
ভালোবাসা কে অগ্রাহ্য করব কী করে?"
২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল এই কবিতার বইটি। সে সময় মানুষ যখন এক অপরের হাত ধরতে ভয় পাচ্ছিল মহামারীর আবহে, তখন আবার নতুন করে ভালবাসতে শিখিয়েছিল এই বই। তাই মেলার পরেই গোটা স্যোসাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল এই বইয়ের একাধিক কবিতার লাইন। যার মধ্যে অন্যতম-
"যেমন করে চাইতে পারে মানুষ
তেমন করে রাখতে পারে কই?"
এই বইয়ের কোনও কবিতারই নাম নেই, শুধু আছে প্রেম। আর আছে তাকে হারানোর সহজাত দুঃখ।
প্রথম সংস্করণের সব বই নিঃশেষিত হয়ে, দ্বিতীয় সংস্করণের পুনর্মুদ্রণ হলো।
| নাম | গত জন্মের লেখা |
|---|---|
| লেখক | শুভাঞ্জন বসু |
| প্রকাশনী | খসড়া প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শুভাঞ্জন বসু
শুভাঞ্জন বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শুভাঞ্জন বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

খসড়া প্রকাশনী
খসড়া প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
খসড়া প্রকাশনী-এর সব বই