আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
গিন্নি যখন বাপের বাড়ি
লেখক: স্বপ্নময় চক্রবর্তী || Swapnamoy Chakraborty
প্রকাশনী: Patrabharati
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৯৫৳৪৫০-১২%
সাশ্রয় ৳৫৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যদি ঢাকা থেকে স্টিমারে সারারাত বরিশাল যান, স্টিমারে ভর্তা খেয়ে দেখবেন ৷ সরষের তেল একটু বেশি দিয়ে মাখে ৷ ধনেপাতা মেশালে আরও উত্তম ৷ মসুরডালের ভুনাও ওদের একটি প্রিয় পদ ৷
পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, ধন...
ট্যাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
যদি ঢাকা থেকে স্টিমারে সারারাত বরিশাল যান, স্টিমারে ভর্তা খেয়ে দেখবেন ৷ সরষের তেল একটু বেশি দিয়ে মাখে ৷ ধনেপাতা মেশালে আরও উত্তম ৷ মসুরডালের ভুনাও ওদের একটি প্রিয় পদ ৷
পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, ধনেবাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো কুচি দিয়ে ডালটাকে ভালো করে কষানো হয় ৷ তারপর জল ঢেলে সেদ্ধ ৷ যেন ঘন থকথকে হয় ৷ মসুরডালে সাধারণত গরমমশলা দেওয়া হয় না ৷ হিংও নয় ৷
আর চিরাচরিত বাঙালি মসুরডাল যেটা আমরা খেয়ে থাকি, সেটা হল ডাল সেদ্ধ করে নিয়ে নুন, শুকনো লঙ্কা, ফোড়ন ৷ সঙ্গে কখনও পাঁচফোড়ন, কালোজিরে, কখনও রাঁধুনি, পেঁয়াজও দিতে পারেন, যেটা আগেও বলেছি ৷ টমেটো দিয়ে যদি মসুরডাল করেন, তবে শুকনো লঙ্কার সঙ্গে সরষে ফোড়ন দিতেই হবে ৷ মসুরডালের সঙ্গে কাঁচা আম, আমড়া বা চালতা দিয়ে টকডালও করতে পারেন ৷ বিহার এবং উত্তর ভারতে মসুরির সঙ্গে মুগডালও মিশিয়ে দেয় ৷ কলকাতার অনেক হোটেলে মুগ-মসুরি মেশানো হয় ৷ ওরা ঘন করার জন্য একটু ভাতের ফ্যান মেশায় ৷ আপনি কেন ওসব ভেজাল মেশাবেন?
মসুরের অন্যরকম ব্যবহারের কথাও বলা উচিত ৷ মসুরের সঙ্গে একটু মুগ এবং অড়হর মিশিয়ে নিন ৷ অড়হরটা আগে ভিজিয়ে রাখবেন ৷ না হলে ভালো সেদ্ধ হবে না ৷ এবার এর মধ্যে সবজি দিয়ে সেদ্ধ করুন ৷ যা খুশি সবজি দিন৷ শিম, কপি, গাজর, মুলো, পালং, কচু---যা খুশি ৷ এবার সেদ্ধ ডাল এবং সবজি সমেত ফোড়ন দিন ৷ পাঁচফোড়ন, কালোজিরে কিংবা সাদাজিরে ৷ নুন হলুদ এবং সামান্য মিষ্টি ৷ লঙ্কা তো আছে ই৷ পারলে কারিপাতা ৷ এটার নাম ডালমা ৷ ওড়িশার প্রিয় ডিশ ৷
আর কিছু দরকার নেই ৷ ভাত, রুটি---সবকিছুর সঙ্গে চলবে ৷ পুষ্টিতে ভরা ৷
মুগডালটার মধ্যে একটু বুর্জোয়া ব্যাপার আছে ৷ মসুর ডালের সঙ্গে মুগ ডালের একটা অলিখিত, অকথিত শ্রেণি সংগ্রাম চালু আছে ৷ মসুরকে পাতলা করুন ৷ মশলা ছাড়া করুন ৷ সেদ্ধ করুন, সবকিছুই সয়ে নেয়৷ কিছু মনে করে না ৷ সে জনগণের সঙ্গে মিশে থাকে ৷ কিন্তু মুগডালের বেশ দেমাক ৷ ঘন না হলে চলে না ৷ এটা বুর্জোয়া ডাল ৷
**************************************
এই অংশটি আহরিত হয়েছে স্বপ্নময় চক্রবর্তীর লেখা ' গিন্নি যখন বাপের বাড়ি ' বইটি থেকে।
পুরুষ প্রজাতির জন্য রন্ধন শিক্ষাক্রমের অছিলায় লেখক তাঁর রসসিক্ত কলমে বাঙালির খাদ্য-সংসৃকতি এবং এর সঙ্গে যুক্ত মনন, দর্শন, ইতিহাস ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করেছেন ৷ ঘরের রন্ধনকর্ম এড়িয়ে থাকা পুরুষদের গার্হস্থ কর্মে সামিল করার জন্য উমেদারি করেছেন ৷ পাঠক নিজে রন্ধন-বিদ্বেষী হয়েও নিশ্চিত রসময় সাহিত্যস্বাদ পাবেন ৷
| নাম | গিন্নি যখন বাপের বাড়ি |
|---|---|
| লেখক | স্বপ্নময় চক্রবর্তী |
| প্রকাশনী | Patrabharati || পত্রভারতী |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৩৬ |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
স্বপ্নময় চক্রবর্তী
স্বপ্নময় চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
স্বপ্নময় চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Patrabharati || পত্রভারতী
Patrabharati || পত্রভারতী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Patrabharati || পত্রভারতী-এর সব বই