আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গিরগিটি
লেখক: সারনাথ বন্দ্যোপাধ্যায় || Sarnath Banerjee
প্রকাশনী: Mandas publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখা ও রেখা : সারনাথ ব্যানার্জি
তর্জমা : শৌভিক দে সরকার
ভাব থেকে ভাষায় পৌঁছতে মধুকবির লেগেছিল বছর দশেক আর সারনাথের লাগল পঁচিশ । উৎসাহীরা বলে থাকেন সারনাথের প্রথম মলাটবন্দী কাজ ‘করিডোর’ ভূভারতের প্রথম ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
লেখা ও রেখা : সারনাথ ব্যানার্জি
তর্জমা : শৌভিক দে সরকার
ভাব থেকে ভাষায় পৌঁছতে মধুকবির লেগেছিল বছর দশেক আর সারনাথের লাগল পঁচিশ । উৎসাহীরা বলে থাকেন সারনাথের প্রথম মলাটবন্দী কাজ ‘করিডোর’ ভূভারতের প্রথম গ্রাফিক উপন্যাস। পঁচিশ বছরে ইন্টারনেট ঝালমুড়ি হয়েছে; দেশ নানান ফুলে ও আদানীতে ছেয়ে গেছে, করোনা হয়েছে; ইরাক সিরিয়া প্যালেস্টাইন হয়েছে; আইপিএল ও সানি লিওন হয়েছে আর হুগলির জল রাইনে গিয়ে মিশেছে।
তবে পুরনো দিল্লির চ্যাপটাচেপটি ভিড়, ভিক্টোরিয়ার ফুরফুরে বাদামভাজা, কনটপ্লেসের চওড়া লুকোচুরি খেলার বারান্দা বদলায়নি খুব বেশি; সেখানে ক্ষণজন্মা সেকেন্ডহ্যান্ড বইয়ের কারবারি জাহাঙ্গীর রেঙ্গুনওয়ালা আর তার নানান কিসিমের খদ্দের ভৃগু, ডিজিটাল, ডিভিডি বা শিন্টুর দেখা একটু খুঁজলেই আজও পাওয়া যায়।
‘করিডোর’ সমাজ আর সময়কে নিয়ে রংমিলান্তি খেলার ওভারডোজ, আজ তাকে ‘গিরগিটি’ ছাড়া অন্য নামে ডাকা চলে না।
দিল্লি লুটেইনের প্রাণকেন্দ্রে বসে পুরনো বইয়ের কারবারি জাহাঙ্গীর রেঙ্গুনওয়ালা রোজ কাপের পর কাপ চা খেতে খেতে তামাম দুনিয়া নিয়ে জ্ঞানবিতরণ করে। তার খদ্দেরদের মধ্যে ভৃগু ইদানিং কালের ইবন বতুতা, একসাথে অ্যান্টিক আর প্রেম খুঁজছে; নিজেরই মাথার ভেতরে আটকে পড়া ডিজিটাল দত্ত, কার্ল মার্ক্স আর এইচ ওয়ান বি ভিসার টানাপোড়েনে জেরবার; আর সদ্যবিবাহিত শিন্টু, শক্তিবর্ধক জরিবুটির খোঁজে জান লাগিয়ে দিয়েছে।
কনট প্লেসের করিডরে হোক বা কলকাতার রাস্তায়, এই বইতে লেখায় ও রেখায় ধরা পড়েছে একাকিত্ব আর ভাঙাচোরা মায়াবী শহুরে অস্তিত্বের পাঁচালী। স্কেচ, ইলাস্ট্রেশন আর ফোটোগ্রাফির মিশেলে সারনাথ ব্যানার্জি এই চালচিত্রকে এক সম্পূর্ণ অন্য মাত্রা দিয়েছেন।
| নাম | গিরগিটি |
|---|---|
| লেখক | সারনাথ বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | মান্দাস || Mandas |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সারনাথ বন্দ্যোপাধ্যায়
সারনাথ বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সারনাথ বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

মান্দাস || Mandas
মান্দাস || Mandas প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
মান্দাস || Mandas-এর সব বই
