গীতবিতান এর সহজ পাঠ — দেবাশিস ভৌমিক

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গীতবিতান এর সহজ পাঠ
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

গীতবিতান এর সহজ পাঠ

লেখক: দেবাশিস ভৌমিক || Debashis Bhoumik
প্রকাশনী: Lok Seva Shibir || লোক সেবা শিবির

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,০৫০৳১,২০০-১৩%

সাশ্রয় ৳১৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
['পূজা' পর্যায়, ১ম খণ্ড] দেবাশিস ভৌমিক গান শ্রুতিনির্ভর বিনোদন— কথাটা অন্যান্য গানের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, রবীন্দ্রগানের ক্ষেত্রে তা পূর্ণসত্য বলে এই গ্রন্থের লেখক মনে করেন নি কখনো।রবীন্দ্রনাথের গান...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ১সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

['পূজা' পর্যায়, ১ম খণ্ড] দেবাশিস ভৌমিক গান শ্রুতিনির্ভর বিনোদন— কথাটা অন্যান্য গানের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, রবীন্দ্রগানের ক্ষেত্রে তা পূর্ণসত্য বলে এই গ্রন্থের লেখক মনে করেন নি কখনো।রবীন্দ্রনাথের গান শ্রুতিনির্ভর জীবনপথের অবিচ্ছেদ্য পাথেয়। তা কেবল নিছক বিনোদন নয়। কবির অন্তরের কথা যে একদিন পৃথিবীর অন্তরের কথা হয়ে উঠবে, সে বিশ্বাস হয়তো কবির খানিকটা ছিল। উত্তরকালের অজস্র শ্রোতার মতো এই গ্রন্থের লেখকও ‘গীতবিতান’-এর গানগুলি বারবার শুনেছেন এবং সে গানের বাণী ও সুরে নিজেকে খুঁজে পেয়েছেন। জীবনদায়ী পথ্যের মতো রবীন্দ্রনাথের গান তাঁকে বাঁচিয়ে রেখেছে নির্জনে ও সজনে।আটপৌরে ধ্বস্ত জীবনে প্রতিনিয়ত মন বিচলিত হয়। সেটাই স্বাভাবিক।রবীন্দ্রনাথের গান সেই বিচলনের ওপর শুশ্রূষার মতো। মন শান্ত হয় সে গানের সুরে, বাণীতে।পরের প্রতিকূলতার জন্য তৈরি থাকতে সাহায্য করে মনকে। ‘গীতবিতান’-এর গানে অবগাহন করে সত্তাকে সত্যস্নাত করতে লেখক তৎপর থেকেছেন সারাজীবন।এরই একটা উপস্থাপনীয় আবেদন— ‘গীতবিতান এর সহজ পাঠ’। ‘গীতবিতান এর সহজ পাঠ’ রবীন্দ্রগানের কোনো ব্যাখ্যা-বিশ্লেষণের বই নয়। একটি রবীন্দ্রগান শোনবার আগে শ্রোতা হিসেবে লেখকের মানসিক স্থিতি কেমন ছিল, অতঃপর সেই গানটা শোনবার পর তাঁর বিচলিত হৃদয়ে তা কী ভাবে দোলা দিয়েছে, শুধু সেইটুকুই উল্লেখ করবার জন্যে এ গ্রন্থের অবতারণা। রবীন্দ্রনাথের গানকে বুকে আগলে রাখার এই একান্ত নির্জনতাটুকুই কেবলমাত্র ধরা রইল ‘গীতবিতান এর সহজ পাঠ’-এ। ‘গীতবিতান’-এর ‘পূজা’ পর্যায়ের সর্বমোট ছশো সতেরোটি গান নিয়েই ‘গীতবিতান এর সহজ পাঠ’।প্রথম খণ্ডে থাকছে এক থেকে তিনশো পর্যন্ত গান। দ্বিতীয় খণ্ডে থাকবে বাকি তিনশো সতেরোটি গান।
নামগীতবিতান এর সহজ পাঠ
লেখকদেবাশিস ভৌমিক
প্রকাশনীLok Seva Shibir || লোক সেবা শিবির
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

দেবাশিস ভৌমিক

দেবাশিস ভৌমিক-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দেবাশিস ভৌমিক-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Lok Seva Shibir || লোক সেবা শিবির

Lok Seva Shibir || লোক সেবা শিবির প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Lok Seva Shibir || লোক সেবা শিবির-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — গীতবিতান এর সহজ পাঠ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading