গল্পদাদুর আসর — শুভময় মণ্ডল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গল্পদাদুর আসর
পছন্দের তালিকায় রাখুন

গল্পদাদুর আসর

লেখক: শুভময় মণ্ডল || Subhamay Mondal
প্রকাশনী: Akshar Sanglap Prakashan || অক্ষর সংলাপ প্রকাশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘গল্পদাদুর আসর’ হল একজন বয়স্ক রিট্যায়ার্ড পুলিশ অফিসারের বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার কাহিনির একটি সংকলন যা স্নেহের নাতি নাতনিদের আবদারে তাদের শুনিয়েছেন তিনি। তাই তাঁর নাতি নাতনিদের কাছে তিনি গল্পদাদু। বে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘গল্পদাদুর আসর’ হল একজন বয়স্ক রিট্যায়ার্ড পুলিশ অফিসারের বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার কাহিনির একটি সংকলন যা স্নেহের নাতি নাতনিদের আবদারে তাদের শুনিয়েছেন তিনি। তাই তাঁর নাতি নাতনিদের কাছে তিনি গল্পদাদু। বেশ নিয়ম মেনে রোজ তাদের নিয়ে বসে গল্পগুজব করেন, তাই সেটা তাদের গল্পদাদুর আসর। তবে ওই গল্পদাদু একা নন, তাদের অলৌকিক আর অজানা সব গেঁয়ো ভূতের গল্প শোনাতে সুদূর বাঁকুড়া থেকে এসেছেন একজন দাদু যিনি নিজেই আবার সেখানকার ইতিহাসের একটি অংশ, আর গঙ্গা পেরিয়ে কল্যাণী থেকে এসেছেন আর এক দাদু যিনি শুনিয়েছেন তাঁর নতুন অফিসে সদ্য সাক্ষাৎ হওয়া দুই বিদেশি ভূত পেত্নির গল্প। এসেছেন এক গল্পকাকুও, তিনি নিজের ভয়ানক সব অলৌকিক অভিজ্ঞতার গল্প শুনিয়ে ভয় পাইয়ে দিয়েছেন তাদের সবাইকে। সেই আসরে শুধু অদ্ভুতুড়ে, ভৌতিক, অলৌকিক অভিজ্ঞতার কথাই শোনাননি তাদের গল্পদাদু, বলেছেন রাঢ় অঞ্চলের এক পরাক্রমী সরল পালোয়ানের কথাও যিনি একাই গোটা ডাকাত দলের সঙ্গে লড়ে পালটে দিয়েছিলেন সেখানকার মানুষের জীবনের একটা বিভীষিকাময় অধ্যায়। আর আছে আমাদের দেশেই দেখতে পাওয়া, ইউরোপীয় লোককথার এক কাল্পনিক জন্তুর রহস্যময় ও ভয়ানক কাণ্ডকারখানার কথা, যে রহস্যের কিনারা করা যায়নি আজও। তবে শুধুই ভৌতিক বা অলৌকিক গল্প নয়, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য সবকিছুই চুপিচুপি প্রবেশ করেছে সেই সব গল্পের হাত ধরে ওই আসরে। যুক্তি তর্কেরও অনেক অবকাশ রয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে অলৌকিক এবং অযৌক্তিক বিষয়ের অন্তর্নিহিত রহস্য উন্মোচনের প্রয়াস ছোটোদের উৎসাহিত করেছে। ভূতুড়ে গল্প শোনার মজা নেওয়ার সঙ্গে সঙ্গে যদি যুক্তি দিয়ে তার পেছনের কার্যকারণ সম্বন্ধও খুঁজে বের করে ফেলে ওরা এই বয়সেই, তাহলে বড়ো হয়ে আর কুসংস্কারের মায়াজালে আটকে পড়বে না তারা, তাই না? এই সংকলনে আছে ভয় পাওয়ার মজা কিন্তু নেই কোনও অন্ধ কুসংস্কারে জড়িয়ে পড়ার সাজা।
নামগল্পদাদুর আসর
লেখকশুভময় মণ্ডল
প্রকাশনীAkshar Sanglap Prakashan || অক্ষর সংলাপ প্রকাশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শুভময় মণ্ডল

শুভময় মণ্ডল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শুভময় মণ্ডল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Akshar Sanglap Prakashan || অক্ষর সংলাপ প্রকাশন

Akshar Sanglap Prakashan || অক্ষর সংলাপ প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Akshar Sanglap Prakashan || অক্ষর সংলাপ প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — গল্পদাদুর আসর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading