গোয়েন্দা জাদুকর শ্রীস্বপনকুমার জীবনের উপাখ্যান — শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গোয়েন্দা জাদুকর শ্রীস্বপনকুমার জীবনের উপাখ্যান
পছন্দের তালিকায় রাখুন

গোয়েন্দা জাদুকর শ্রীস্বপনকুমার জীবনের উপাখ্যান

লেখক: শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে || Shree Samirendranath Pandey
প্রকাশনী: Lalmati || লালমাটি

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৬৫৳৩০০-১২%

সাশ্রয় ৳৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লেখক: শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে বাংলা সাহিত্য জগতে রহস্য গল্প লেখায় পঞ্চাশের দশক থেকে ছাত্র, কিশোর যুবকবৃন্দের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন যে কয়েকজন মুষ্টিমেয় লেখক তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ‘শ্রীস্বপন...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লেখক: শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে বাংলা সাহিত্য জগতে রহস্য গল্প লেখায় পঞ্চাশের দশক থেকে ছাত্র, কিশোর যুবকবৃন্দের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন যে কয়েকজন মুষ্টিমেয় লেখক তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ‘শ্রীস্বপনকুমার’। এই নামটির আড়ালে যে মানুষটি ছিলেন তাঁর সম্বন্ধে জানবার আগ্রহ ছিলো সব পাঠকেরই কিন্তু জানবার উপায় খুব একটা ছিলো না কারণ তিনি নিজেকে সর্বদা অন্তরালে রাখাই শ্রেয় মনে করতেন। উপরন্তু একজন মেডিকেল সায়েন্সর ছাত্র ডিটেক্টিভ গল্প লিখছেন এই ভাবনাই যেন রহস্যময় ছিলো। তাঁর জীবনের কোনো ঘটনাই কেউ কোনোদিন প্রকাশ্যে আনতে পারেন নি। সকলের কাছেই তিনি ছিলেন রহস্যাবৃত এক মানুষ। এই মানুষটি সম্বন্ধে বর্তমানেও পাঠককুল জানতে আগ্রহী। কিন্তু জীবনের সাধারণ ঘটনাবলী বা জীবনের বিভিন্ন ধাপ কিভাবে কেটেছে এই লেখকের সে সম্বন্ধে প্রকৃত তথ্য জানানো করো পক্ষেই সম্ভব নয়। শ্রীস্বপনকুমার বাংলা সাহিত্যের দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম একথা অনস্বীকার্য। তাঁর সমসাময়িক সময়ে শুধু নয় বর্তমান কালেও তিনি সমভাবে উল্লেখিত নাম। এতো বিপুল সংখ্যক বই রচনা কোনো লেখকই করেননি একথা নিঃসন্দেহে বলা যায়। প্রথম জীবনের অনেক লেখা বই এখন আর সন্ধান পাওয়া সম্ভব নয় তাই সেগুলো কোনো প্রকাশনা সংস্থা প্রকাশ করতে অর্থাৎ পুনরায় মুদ্রন করতে পারেন নি। তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বইটি হলো ‘প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য’–যে বইটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হলেও তিনি তা অক্লেশে পরিহার করেছেন, সে ঘটনা উল্লেখও করা হয়েছে এই বইটিতে। আরও একটা কথা না বললেই নয়— তিঁনি এমন এক মানুষ যিনি সরাসরি সাহিত্য জগৎ থেকে হঠাৎ সম্পূর্ণ সরে গিয়ে নিজের জেদের উপর নির্ভর করেই জ্যোতিষী রূপে নিজেকে তুলে ধরেছিলেন এবং যথেষ্ট দক্ষতার সাথে জ্যোতিষ শাস্ত্রের উপর বই লিখে নিজের ‘শ্রীভৃগু’ ছদ্ম নামের সার্থকতা প্রমান করেছিলেন। পাশাপাশি ডাক্তারিশাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে বই লিখে এও প্রমান করেছিলেন যে তিনি একজন বহুমুখী প্রতিভাধর মানুষ। মেডিকেল সায়েন্সের উপর তাঁর বাংলায় রচিত ‘মেটেরিয়া মেডিকা’ সহ অন্যান্য অনেক পুস্তক বাংলাদেশে পাঠ্যপুস্তক হিসাবে বহুল বিক্রীত। এ ভূমিকা শ্রীস্বপনকুমারের আজকের পাঠকদের জন্য। তাঁর রহস্য গল্পগুলো তাঁর লেখনী ছাড়া অন্য কারো লেখনীতে বেরোবে না একথা আজও হলফ করে বলা যায়। একই লেখকের লেখনী থেকে এতো বিচিত্র ধরণের লেখা কিভাবে বেরোতে পারে সে রহস্যের সমাধান আজও হয় নি। আমরা চাইবো এই লেখক সম্বন্ধে গভীর গবেষণা হোক এবং সেই গবেষণায় এই বইটি কিছুমাত্র ভূমিকা পালন করতে পারলে আমরা ধন্য হবো। ব্যক্তিগত জীবনে শ্রীস্বপনকুমার রক্তমাংসেরই মানুষ। তাঁর মধ্যে বিরাজ করে অধ্যাত্মিকতা, বিরাজ করে আত্মবিশ্বাস। দারিদ্র তাঁকে কখনো দুর্বল করতে পারে নি কারণ তিনি জীবন সম্বন্ধে এক উদাসীন দার্শনিক মনোভাব পোষণ করতেন। কখনো বিষণ্ণ, কখনো আশায় উন্মুখ। কখনো আঘাতে কাতর, কখনো সাহসে দুর্জয় কিন্তু সর্বাবস্থায় অবিচলিত স্থিতপ্রজ্ঞ এক মানুষ। এখানেই তিঁনি ব্যতিক্রমী।
নামগোয়েন্দা জাদুকর শ্রীস্বপনকুমার জীবনের উপাখ্যান
লেখকশ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে
প্রকাশনীLalmati || লালমাটি
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে

শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শ্রী সমীরেন্দ্রনাথ পান্ডে-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি

Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Lalmati || লালমাটি-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — গোয়েন্দা জাদুকর শ্রীস্বপনকুমার জীবনের উপাখ্যান

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading