গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১ — বনানী শিকদার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১

লেখক: বনানী শিকদার || Banani Shikdar
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯৬০৳১,১০০-১৩%

সাশ্রয় ৳১৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গোয়েন্দা সুমনকল্যাণ সিরিজ-এর একাধিক বই থেকে নেওয়া হয়েছে এই বইয়ের কেসগুলোকে। প্রায় প্রত্যেকটি কেসে দেখা যাবে প্রযুক্তির অত্যাধুনিক উপায়গুলোর যথাযথ ব্যবহার নিয়ে সুমনকল্যাণের অনুসন্ধান প্রক্রিয়া হয়ে উঠেছ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

গোয়েন্দা সুমনকল্যাণ সিরিজ-এর একাধিক বই থেকে নেওয়া হয়েছে এই বইয়ের কেসগুলোকে। প্রায় প্রত্যেকটি কেসে দেখা যাবে প্রযুক্তির অত্যাধুনিক উপায়গুলোর যথাযথ ব্যবহার নিয়ে সুমনকল্যাণের অনুসন্ধান প্রক্রিয়া হয়ে উঠেছে অসাধারণ। সুমনকল্যাণ হলেন একজন প্রাইভেট ডিটেকটিভ যেমন ব্যোমকেশ, যেমন কিরীটী। এঁরা কেউই পুলিশের কোনো গোয়েন্দা বিভাগে কাজ করেননি অথবা করেন না। প্রয়োজনে পূর্বের ক্রিমিনাল রেকর্ড, ক্রেডিট হিস্টরি, ডেটা রিকভারি, সোশ্যাল মিডিয়া ইনভেস্টিগেশন, সাইবার সার্ভেল্যান্স, প্রপার্টি রেকর্ড, কোর্ট রেকর্ড ইত্যাদির মাধ্যমে এঁরাও এগোন তবে সময়বিশেষে রাস্তা আলাদা। পরিচিতির খাতিরে কখনো পুলিশের সাহায্য নিতে সক্ষম হলেও মনে হয় এটা তাঁদের একক প্রচেষ্টা। পাঠকরা তাঁদের উপর অগাধ আস্থা রাখেন, কারণ তাঁদেরকে পাঠকদের সামনে শুরুতেই উপস্থাপিত করা হয় একজন সফল এবং সমর্থ গোয়েন্দা হিসেবে। তাঁরা পারেন। ধৈর্য এবং বিচক্ষণতা দিয়ে তাঁরা সুবিচার-প্রত্যাশী এবং পাঠকদের কাছে একজন অসম্ভব আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। সুমনকল্যাণকে চাইছেন পাঠক, খুব। এই কথাটিকে মাথায় রেখেই পাঠকের কাছে তাঁকে বৃহত্তর আকারে পৌঁছে দেবার ইচ্ছাতে এই বইটির প্রকাশ। লেখক পরিচিতি : বনানী শিকদারের জন্ম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত বালুরঘাটে কাটিয়ে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা নিয়ে এম.এ, আন্নামালাই ইউনিভার্সিটি থেকে জীববিদ্যা নিয়ে এম.এস.সি এবং পুনে ইউনিভার্সিটি থেকে বি.এড করেন। বেশ কিছু বছর মহারাষ্ট্রে স্কুলে চাকরিও করেন। বর্তমানে তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং একজন প্রতিষ্ঠিত লেখক। মধুসূদন দত্ত, আন্তর্জাতিক সত্যেন্দ্রনাথ দত্ত, এমিলিয়া হেনরিয়াটা সোফিয়া দত্ত স্মৃতিসম্মানে ভূষিত বনানী শিকদারের গল্প এবং উপন্যাসে আধুনিকতার ছাপ ভীষণ প্রকট এবং সময়কালের উপস্থাপনা অসাধারণ। তাঁর ভীষণ সময়োপযোগী লেখাগুলো একঘেয়েমির ঊর্ধ্বে গিয়ে অনেক পাঠককে নতুন প্রজন্ম এবং যোগাযোগের নতুন মাধ্যম, তাদের ব্যবহার, ফলাফল ইত্যাদি নিয়ে ওয়াকিবহাল করে। বনানী শিকদারের কলমে জন্ম নিয়ে গোয়েন্দা সুমনকল্যাণ-এর দুটো খণ্ড ইতিমধ্যেই হাজার হাজার পাঠক দ্বারা সমাদৃত হয়েছে। সদ্য প্রকাশিত হয়েছে তৃতীয় খণ্ডও। সিরিজের হাত ধরে এগিয়ে চলেছেন প্রতিভাশালী গোয়েন্দা 'সুমনকল্যাণ'। আর এর পাশাপাশি লেখক হিসেবে বনানী শিকদারের জনপ্রিয়তা বেড়েই চলেছে প্রতিদিন।
নামগোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১
লেখকবনানী শিকদার
প্রকাশনীpalok || পালক পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

বনানী শিকদার

বনানী শিকদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বনানী শিকদার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স

palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

palok || পালক পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading