গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২ — বনানী শিকদার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২

লেখক: বনানী শিকদার || Banani Shikdar
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯৬০৳১,১০০-১৩%

সাশ্রয় ৳১৪০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সাতটি উপন্যাস নিয়ে এই বই। বলার অপেক্ষা রাখে না যে রহস্যজনক এক বা একাধিক ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে প্রতিটি উপন্যাস। যেহেতু সুমনকল্যাণের স্ত্রী সুকল্পাও একজন প্রতিষ্ঠিত গোয়েন্দা, তাই অনেকক্ষেত্রেই আ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সাতটি উপন্যাস নিয়ে এই বই। বলার অপেক্ষা রাখে না যে রহস্যজনক এক বা একাধিক ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে প্রতিটি উপন্যাস। যেহেতু সুমনকল্যাণের স্ত্রী সুকল্পাও একজন প্রতিষ্ঠিত গোয়েন্দা, তাই অনেকক্ষেত্রেই আমরা দেখব রহস্য উন্মোচনে সুকল্পা সুমনকল্যাণকে সঙ্গ দিয়েছেন। কিছু ক্ষেত্রে সুকল্পা নিজেই করে ফেলেছেন রহস্যের উন্মোচন। দু'একটি ক্ষেত্রে সুমনকল্যাণের বাল্যবন্ধু অরিজিৎ এগিয়ে এসেছেন। উপন্যাসগুলোতে রহস্যজনক ঘটনার পটভূমি আলাদা। শেষ উপন্যাসে কোনো পটভূমির নামের উল্লেখ নেই। গল্পের এক চরিত্রকে সুমনকল্যাণ বলেছেন তাঁর বাড়ি চরিত্রের দোকান থেকে তিন-চারটে স্টেশন পরে। সুমনের সেই বাড়ি তাঁর নিজের বাড়ি নাও হতে পারে, অথবা তিনি সদুদ্দেশ্যে মিথ্যেও বলে থাকতে পারেন, সর্বোপরি সুমনের এবং তাঁর স্ত্রী সুকল্পার আসল পরিচয়ের মধ্যেও রহস্য লুকিয়ে থাকতে পারে। সুমনকল্যাণ হাঁটেন অনেক অসহায় মানুষের আকাঙ্ক্ষা দিয়ে তৈরি পথ ধরে। এই বইয়ে কখনো অসহায় মা-বাবাকে, কখনো অসহায় মেয়েকে বা ছেলেকে, কখনো অসহায় বোনকে সুমনকল্যাণের সাহায্যপ্রার্থী হতে দেখা গেছে। কখনো অসহায় তৃতীয় ব্যক্তিও তাঁর সাহায্যপ্রার্থী হয়েছেন। কেউ অন্যকে অপরাধী মেনে সুবিচার চেয়েছেন, কেউ নিজেকে নিরপরাধ মেনে সুবিচার চেয়েছেন। যা-ই হোক, সুবিচারের দাবি উঠেছে সবখানেই। লেখক পরিচিতি : বনানী শিকদারের জন্ম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বাংলা সাহিত্যে তিনি একজন প্রতিষ্ঠিত লেখক। বেশ কয়েকটি সম্মানে ভূষিত বনানী শিকদারের রচনার মধ্যে রয়েছে জীবনী এবং আত্মজীবনীমূলক গ্রন্থ, ছোটগল্প, কাব্যগ্রন্থ, উপন্যাস এবং গোয়েন্দা গল্প ও উপন্যাস। আধুনিক প্রেক্ষাপটে এবং বর্তমান সময়কালের আবহে রচিত তাঁর গল্প এবং উপন্যাসে আমরা যেমন হাস্যরস দেখি, তেমনই প্রেম দেখি, তেমনই প্রতিবাদ দেখি, তেমনই যন্ত্রণা দেখি। তাঁর গল্প-উপন্যাস পড়ে পাঠকের মনের অপূর্ণ ইচ্ছেগুলো সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটায়। ভাষার অভাবে প্রয়োজন জেনেও যাঁরা নিজেদের জনসমক্ষে উন্মুক্ত করতে পারেন না, তিনি তাঁদের ভাবনাকে নিজের ভাবনার রূপ দিয়ে পাঠকের সামনে উপস্থিত করেন। গোয়েন্দা সুমনকল্যাণের জন্ম দিয়েছেন বনানী শিকদার। সুমনকল্যাণ একঘেয়েমির ঊর্ধ্বে গিয়ে পাঠককে নতুন প্রজন্ম এবং যোগাযোগের নতুন মাধ্যম, তাদের ব্যবহার, ফলাফল ইত্যাদি নিয়ে ওয়াকিবহাল করেন এবং এইভাবে নিজে গোয়েন্দার জগতে একটা স্বতন্ত্র জায়গা হাসিল করেন। প্রিয়া বুক হাউজ থেকে পূর্বে প্রকাশিত গোয়েন্দা সুমনকল্যাণ সিরিজের তিনটি খণ্ড এবং পালক থেকে প্রকাশিত 'গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১' হাজার হাজার পাঠক দ্বারা সমাদৃত হয়েছে। ২০২৬ এ প্রকাশ গোয়েন্দা সুমনকল্যাণ সিরিজের চতুর্থ খণ্ড ও 'গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২'। প্রকাশিত 'গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১' হাজার হাজার পাঠক দ্বারা সমাদৃত হয়েছে। ২০২৬ এ প্রকাশ গোয়েন্দা সুমনকল্যাণ সিরিজের চতুর্থ খণ্ড ও 'গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২'।
নামগোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২
লেখকবনানী শিকদার
প্রকাশনীpalok || পালক পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

বনানী শিকদার

বনানী শিকদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বনানী শিকদার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স

palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

palok || পালক পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading