আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
গ্রীস ও ইটালির প্রাচীন ভূমিতে (প্রিন্ট আউট)
লেখক: সুতপা সেনগুপ্ত || Sutapa Sengupta
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দক্ষিণ ইওরোপের কাছাকাছি দুটি দেশ, গ্রিস ও ইতালি। ভারতের মতোই ইতিহাস ও কল্পকাহিনীতে ভরা প্রাচীনভূমি। ইওরোপকে সভ্যতার আলো দেখিয়েছেন এই দেশ দুটি। গ্রিস জেগে উঠেছিল আগে, পশ্চিমের সভ্যতার উন্মেষ ঘটেছিল সে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৯২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
দক্ষিণ ইওরোপের কাছাকাছি দুটি দেশ, গ্রিস ও ইতালি। ভারতের মতোই ইতিহাস ও কল্পকাহিনীতে ভরা প্রাচীনভূমি। ইওরোপকে সভ্যতার আলো দেখিয়েছেন এই দেশ দুটি। গ্রিস জেগে উঠেছিল আগে, পশ্চিমের সভ্যতার উন্মেষ ঘটেছিল সেইখানেই। সাড়ে তিন হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে সমগ্র ইওরোপে যখন বর্বরতার অন্ধকার, গ্রিসের মানুষেরা তখন প্রাসাদ গড়েছেন, সূক্ষ্ম অলঙ্কার তৈরি করে নিজেদের সাজিয়েছেন, অতি উচ্চমানের ছবি এঁকেছেন। গ্রিসের সেই বীরযুগের কাহিনী ধরা রয়েছে হোমারের ইলিয়াড ও ওডিসিতে। আড়াই হাজার বছর আগে গ্রিসেরই কিছু মানুষ ঘোষণা করেছিলেন মানুষই সব। ঈশ্বর নয়, এই পৃথিবীর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। গ্রিসের সেই স্বর্ণযুগের কিছু মানুষের সঙ্গে পরিচয় আমাদের অনেকদিনের। সক্রেটিস-প্লেটো-অ্যারিস্টটল বা পিথাগোরাস ও ইউক্লিড অথবা সফোক্লিস-ইউরিপিডিস-এসকিলাসের নাম আমাদের দেশে কে না জানে! গ্রিসের সেই গৌরবময় যুগের অবসানে জেগে উঠেছিল প্রতিবেশী আর একটি দেশ, ইতালি। ইতালির জাগতে কিছুটা সময় লেগেছিল, তবে জেগে উঠেছিল এমন প্রবলভাবে যে তার ধাক্কা গিয়ে পৌঁছেছিল দূর-দূরান্তে। প্রাচীন ইতালি মানেই রোম-সাম্রাজ্য। পশ্চিমে ব্রিটেন ও পূর্বে পারস্য পর্যন্ত ছিল রোম-সাম্রাজ্যের বিস্তৃতি। জুলিয়াস সিজার, অগাস্টাস, ট্রাজান, হেড্রিয়ান, মার্কাস অরেলিয়াসের নাম আজও সম্ভ্রম জাগায় মানুষের মনে। আজও তাঁরা বেঁচে আছেন অসংখ্য নাটকে, উপন্যাসে, গল্পে, চলচ্চিত্রে। মধ্যযুগের শেষে ইতালিতে এসেছিল আর এক গৌরবান্বিত যুগ, রেনেসাঁস। এই যুগের চিন্তা-ভাবনা নাড়া দিয়েছিল সমগ্র পৃথিবীকে। ইওরোপের এই দুই দেশের প্রাচীনভূমিতে অতীতের সেই গৌরবময় যুগের সন্ধানে ভ্রমণে বেরিয়েছেন লেখিকা। এই বইটিতে তিনি শুনিয়েছেন এই দুই দেশের ইতিহাস ও পুরাণের চিত্তাকর্ষক কাহিনীগুলি।
| নাম | গ্রীস ও ইটালির প্রাচীন ভূমিতে (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | সুতপা সেনগুপ্ত |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৯২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563269 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 345.0 |
| মাপ | 140 × 215 × 15.34 |
লেখক পরিচিতি
সুতপা সেনগুপ্ত
সুতপা সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুতপা সেনগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই