আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
গুপ্তকথা মন্দ নয়
লেখক: তরুন চট্টোপাধ্যায় || Tarun Chattopadhyay
প্রকাশনী: the cafe table
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদশিল্পী : কৃষ্ণেন্দু মণ্ডল
শুরুতে সাংবাদিকতার কাজ। পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার। আজ গ্রন্থ রচনা। এমন মানুষের পরিচিতিতে তাঁর লেখা নানা বৈচিত্র্যের গ্রন্থ জুড়েই। তিনি তরুণ চট্টোপাধ্...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদশিল্পী : কৃষ্ণেন্দু মণ্ডল
শুরুতে সাংবাদিকতার কাজ। পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার। আজ গ্রন্থ রচনা। এমন মানুষের পরিচিতিতে তাঁর লেখা নানা বৈচিত্র্যের গ্রন্থ জুড়েই। তিনি তরুণ চট্টোপাধ্যায়।
"গুপ্তকথা মন্দ নয়" লিখলেন নানা 'গুপ্তকথা'-র পসরা সাজিয়ে। সমকালীন সমাজের নানা অনাচারের চেহারা ধরে ধরে বটতলার 'গুপ্তকথা' বলি বা লেখকের 'গুপ্তকথা' মেলে ধরলেন একে একে। গুপ্ত কথা মন্দ যে নয় সে কথার সওয়াল জবাব নিজ কলমেই উঠে এলো। জামার আস্তিনে লুকালেন না এতটুকু। অতীত থেকে বর্তমান 'গুপ্তকথা' উঠে এল কলমে। মন্দ একেবারেই নয়। মুখোশের আড়ালে ঢাকলেন না এক বিন্দুও। বরং একেবারে মুখোমুখি।
'গুপ্তকথা'-র তর্জমাগত অর্থ--- গোপন কথা। সে কথার মধ্যে ফিস ফিস করে নিষিদ্ধতার বেড়াজাল। সাবেক বাঙালি রক্ষণশীল সমাজের নিষিদ্ধ শরীরী প্রেম-ভালোবাসার বিকিকিনির বটতলা। গল্প জানা বা অজানা কুয়াশার চাদরে যা ঢাকা। শুনতে মন্দ লাগে কী? মন্দ হোক বা না হোক রহস্য রোমাঞ্চের ঠোঙায় ভরা।
গোপন কথাটি রবে না গোপনে।
উঠিল ফুটিয়া নীরব নয়নে।।
বঙ্গের 'গুপ্তকথা' জুড়ে নানা রঙের রামধনু। ধনী-দরিদ্র, উকীল- মোক্তার, ডাক্তার- বৈদ্য, পুলিশ- প্রহরী, জজ- ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণ- পন্ডিত, নট-নটী সকলেই গুপ্ত কথার মিছিলে নরক গুলজার। বিবিধ সামাজিক অনাচারের স্বরূপ নীলাকাশে মেঘ হয়ে ভাসে। নিষিদ্ধ কথা জুড়ে-জুড়ে তৈরি হয় সামাজিক কাঠামো। নানা গল্প কথা ভরা সরস গল্প মন্দ হবে কীসের তাগিদে। মন্দ নয় এতটুকু।
বাংলাভাষায় 'গুপ্তকথা' চর্চায় গুরুত্বপূর্ণ এক সংযোজন। চর্চিত হয়েছে নিষিদ্ধতার গলি থেকে রাজপথ। আতস কাচের নীচে 'গুপ্তকথা'-র নানা ময়নাতদন্ত--- "গুপ্তকথা মন্দ নয়"।
সরসীলতার গুপ্তকথা থেকে ছোট বৌ-র গুপ্ত প্রেম। ঘোমটার নীচে খ্যামটার নাচ। সমাজের উপরিতলের সাজানো-গোছানো পালিশের তলায় ভিন্নধর্মী ছবি প্রবহমান। সেই ছবির অনুপুঙ্খ বর্ণনাই গ্রন্থের উপজীব্য। কনফেশন সামাজিক অবদমনের বিরুদ্ধে। শরীরী বিদ্রোহ নয়, বরং মুক্ত কন্ঠস্বর।
বেথুন স্কুলের মানদা রমেশদার সঙ্গে ঘর ছাড়লেও স্বেচ্ছায় হাড়কাটা ও রামবাগানের বেশ্যা পট্টিতে। বাজার-দর যাচাই করে দেহ বিক্রি। অবশ্যই গ্রন্থের মূল সুর সামাজিক অন্ধকারে টর্চের আলো ফেলা। আলোর নীচে অন্ধকারের কাব্যময়তা। মন্দ হবে কেন, মন্দ নয়। কলমের নিজস্বতা জানান দেয় এক ভিন্নধারার বই--- "গুপ্তকথা মন্দ নয়।" যা অবশ্যই সংগ্রহযোগ্য।
| নাম | গুপ্তকথা মন্দ নয় |
|---|---|
| লেখক | তরুন চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | the cafe table || দ্য কাফে টেবিল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
তরুন চট্টোপাধ্যায়
তরুন চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
তরুন চট্টোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

the cafe table || দ্য কাফে টেবিল
the cafe table || দ্য কাফে টেবিল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
the cafe table || দ্য কাফে টেবিল-এর সব বই