জ্ঞানগম্যি — Tarapada Ray । তারাপদ রায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
জ্ঞানগম্যি
পছন্দের তালিকায় রাখুন

জ্ঞানগম্যি

লেখক: Tarapada Ray । তারাপদ রায় || Tarapada Ray
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হাসির গল্প লেখাটাই বেশীরভাগ ক্ষেত্রে যেকালে হাস্যকর অপচেষ্টা, সে-যুগে তারাপদ রায়ের ‘কাণ্ডজ্ঞান’ বা ‘বিদ্যাবুদ্ধি’র উত্তরোত্তর বিপুল জনপ্রিয়তা আপাতদৃষ্টিতে কিছুটা বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু একটু ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৪৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

হাসির গল্প লেখাটাই বেশীরভাগ ক্ষেত্রে যেকালে হাস্যকর অপচেষ্টা, সে-যুগে তারাপদ রায়ের ‘কাণ্ডজ্ঞান’ বা ‘বিদ্যাবুদ্ধি’র উত্তরোত্তর বিপুল জনপ্রিয়তা আপাতদৃষ্টিতে কিছুটা বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে, তারাপদ রায়ের এই সার্থকতার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। বিশ্বের শ্রেষ্ঠ হাসির গল্পগুলিকেই মুখ্যত সংক্ষেপে সংকলিত করেন তারাপদ রায় তাঁর রম্য রচনাবলীতে। দেশকালের সীমানা অতিক্রমকারী এ-সব গল্প কোনও যে বিশেষ লেখকের রচনা তা নয়। সব যুগের সব রসিক মানুষের আড্ডায় এর অবস্থান। এরই পাশাপাশি তারাপদ রায় নিপুণভাবে জুড়ে দেন তাঁর নিজস্ব অভিজ্ঞতা থেকে সমধর্মী কিছু স্বাদু গল্প এবং সরস মন্তব্য। এমনই নিখুঁত সেই জোড় যে, আলাদা করে চেনাই যায় না। শুধু যা বস্তুতই চমক জাগায়, তা হল, হাসির গল্পের এমন অফুরন্ত স্টক তাঁর হল কী করে। সত্যিই তারাপদ রায়ের খোশগল্পের ভাণ্ডারটি যেন, দ্রৌপদীর শাড়ির মতই, অনিঃশেষ। ভাঁজে-ভাঁজে অফুরন্ত কৌতুক, অনাবিল হাসির ছটা। এই নতুন সংকলন আরও একবার সেকথা প্রমাণ করবে। প্রেম থেকে পুলিশ, মাতাল থেকে ভুলোমন, হোটেল থেকে রুপোলি পর্দার অন্তরালে, বাড়িভাড়া থেকে বিবাহবিচ্ছেদ, বোকামি থেকে উপসর্গ, কুকুর থেকে নালিশ, কৌতূহল থেকে সাবান, পোশাক থেকে আবহাওয়া, রবীন্দ্রনাথ থেকে মধুচন্দ্রিমা— এমনতর অজস্র বিচিত্র ও চেনা-অচেনা প্রসঙ্গে একের-পর-এক তুমুল হাসির গল্প ও ঘটনার সন্নিবেশে ‘জ্ঞানগম্যি’ রম্য গল্পের এক নতুন স্বর্ণখনি।
নামজ্ঞানগম্যি
লেখকTarapada Ray । তারাপদ রায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৪৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170663270
মুদ্রণ দেশIndia
ওজন352.0
মাপ140 × 215 × 18.57

লেখক পরিচিতি

Tarapada Ray । তারাপদ রায়

Tarapada Ray । তারাপদ রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Tarapada Ray । তারাপদ রায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — জ্ঞানগম্যি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading