আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
হারানো ঠিকানা
লেখক: কৃষ্ণা বসু || Krishna Basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অকৃত পক্ষে এক হারিয়ে যাওয়া যুগের কাহিনি ‘হারানো ঠিকানা’। এক বালিকার চোখে দেখা হয়েছে অতীতের সেই বিস্মৃত সময়কাল। যাঁরা মিডনাইটস্চিলড্রেন অর্থাৎ জন্মেছেন স্বাধীনতার লগ্নে অথবা তার কিছুদিন পরে, তাদের ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অকৃত পক্ষে এক হারিয়ে যাওয়া যুগের কাহিনি ‘হারানো ঠিকানা’। এক বালিকার চোখে দেখা হয়েছে অতীতের সেই বিস্মৃত সময়কাল। যাঁরা মিডনাইটস্চিলড্রেন অর্থাৎ জন্মেছেন স্বাধীনতার লগ্নে অথবা তার কিছুদিন পরে, তাদের অভিজ্ঞতায় নেই পরাধীনতার গ্লানি। তাই স্বাধীনতার সঠিক স্বাদ উপলব্ধি করা কঠিন। সেই মধ্য রাতে যখন ভারতীয় জাতি ভাগ্যের সঙ্গে এক ঐতিহাসিক অভিসারে চলেছে তখন লেখিকা বাল্যকাল অতিক্রম করে পা রেখেছেন যৌবনে। ঘটনাচক্রে প্রথম স্বাধীনতার দিনটি তিনি দেখেছেন দেশের রাজধানী দিল্লিতে। স্বাধীনতার আনন্দের সঙ্গে মিশে গিয়েছে দেশভাগের নির্মম বেদনা। শহর কলকাতার ছবি পালটে যাচ্ছে এক সাধারণ মেয়ের বড় হয়ে ওঠার আপাত তুচ্ছ দিনযাপনের সঙ্গে, অলক্ষ্যে এক জাতির ইতিহাসও এগিয়ে চলেছে আপন বেগে। ইংরেজ রাজত্বের চৌরঙ্গি, শহরতলি বিস্তৃত হচ্ছে দক্ষিণে, ডোভার লেনে শোনা যায় শেয়ালের ডাক। দুর্ভিক্ষ, দাঙ্গা-হাঙ্গামার মধ্যে রাসবিহারী অ্যাভিনিউর চারপাশে কবি, শিল্পী, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ মিলে গড়ে তুলছেন সাংস্কৃতিক পরিবেশ। দুটি সময়কালের স্তরে স্বচ্ছন্দে বিচরণ করেন লেখিকা। নিতান্ত বাল্যকালে ‘ভারত ছাড়ো’ আন্দোলন দেখেছেন, আবার পরিণত বয়সে সিঙ্গাপুরে সেই সময়ে কী ঘটেছিল শুনেছেন জেনারেল ফুজিয়ারার কাছে। লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচারের সময়ে সারা দেশে উন্মাদনা। ইতিহাস সৃষ্টিকারী সেইসব সৈনিকদের দেখবেন বলে ছুটেছেন কলকাতার পার্কে, ময়দানে। বহুদিন বাদে আবার তারা নিতান্ত আপনজন, তখন তাদের মুখেই শুনেছেন সেসব দিনের কথা। লেখিকার হাত ধরে এমনি অনেক হারানো ঠিকানায় আমরাও ঢুকে পড়ি।
| নাম | হারানো ঠিকানা |
|---|---|
| লেখক | কৃষ্ণা বসু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789350403112 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 311.0 |
| মাপ | 140 × 215 × 13.49 |
লেখক পরিচিতি
কৃষ্ণা বসু
কৃষ্ণা বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কৃষ্ণা বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই