হাজার বছরের বাংলা সংগীতের ইতিহাস — সুদীপ্ত সাধুখাঁ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
হাজার বছরের বাংলা সংগীতের ইতিহাস
পছন্দের তালিকায় রাখুন

হাজার বছরের বাংলা সংগীতের ইতিহাস

লেখক: সুদীপ্ত সাধুখাঁ || Sudipto Sadhukhan
প্রকাশনী: setu prakashani

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৬৫৳৩০০-১২%

সাশ্রয় ৳৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভাষানির্ভর একটি জাতির উৎপত্তি ও তার কৃষ্টির বিবর্তনের ইতিহাসে সংগীতের ভূমিকা অপরিসীম।বাংলা ও বাঙালির ইতিহাস অনুসন্ধান করতে হলে এই সত্যকে বিস্মৃত হলে চলে না।যে সময় থেকে বাঙালির জাতিসত্ত্বা রাজনৈতিকভাবে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভাষানির্ভর একটি জাতির উৎপত্তি ও তার কৃষ্টির বিবর্তনের ইতিহাসে সংগীতের ভূমিকা অপরিসীম।বাংলা ও বাঙালির ইতিহাস অনুসন্ধান করতে হলে এই সত্যকে বিস্মৃত হলে চলে না।যে সময় থেকে বাঙালির জাতিসত্ত্বা রাজনৈতিকভাবে পুঞ্জীভূত হতে শুরু করেছিল সেইসময় থেকেই আদি বাংলা সংগীতের চর্চাও শুরু হয়েছিল। সেইযে চর্যাগান থেকে পথচলা শুরু, তা নানা বাঁকে বিবর্তিত হয়ে আজকের রক, ব্যান্ড, ফোকো মর্ডানসংগীতে এসে পৌঁছেছে। আর চলার বাঁকে তা কখনো পদাবলী, কখনো মঙ্গলগীতি, বৈঠকীগান, লোকসংগীত, দেশাত্মবোধকসংগীত, গণসংগীত বা কখনো আধুনিক গান ইত্যাদি রূপলাভ করেছে। বাংলা সংগীতের এই রূপান্তরের পিছনে বাংলার আবহমান আর্থ-সামাজিক, রাজনৈতিক ঘটনাপ্রবাহ দারুণভাবে প্রভাব ফেলেছে।যেমন স্বদেশী যুগে বিদেশী বিতাড়ন এবং জাতীয় চেতনার বিস্তারের প্রয়োজনে সৃষ্টি হয় দেশাত্মবোধক সংগীতের।আবার চল্লিশের দশক থেকে গণআন্দোলনের যে জোয়ার এসেছিল তার সাথে বামপন্থী জনজাগরণকে সংযুক্ত করতে তৈরি হয়েছিল গণসংগীতের।এভাবেই কিভাবে নব্বই-এর দশক থেকে বিশ্বায়িত বাঙালি পপ, রক, ব্যান্ডের আদলে সংগীতের মূর্ছনায় ধরা দিয়েছিল- এসবই গবেষণার নিরিখে তুলে ধরা হয়েছে ‘হাজার বছরের বাংলা সংগীতের ইতিহাস’ গ্রন্থে।কল্যানী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকস্তরের এই বই সাধারণ পাঠকদেরও ভালো লাগবে।বইটির পাঁচটি অধ্যায়ের আলোচনায় উঠে এসেছে বাংলা সঙ্গীতে রঊষাপর্ব, ব্রিটিশযুগের বাংলা সংগীতের কথা, বাংলা যন্ত্রসংগীত ও সংগীতশিল্পীদের কথা, বাংলা লোকসংগীত এবং আধুনিক সময়ের গানের ইতিহাস। সুদীপ্ত সাধুখাঁ : লেখক সুদীপ্ত সাধুখাঁর দীর্ঘ অর্ধদশকের চর্চা ও অধ্যবসায়ের সুনিপুণপ্রকাশ ঘটেছে এই গ্রন্থের মাধ্যমে।প্রসঙ্গক্রমে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দীর্ঘদিন এই বিষয়টিকে পরিবেশন করেছেন। গ্রন্থটির প্রাক-কথন লিখেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলক কুমার ঘোষ মহাশয়।সম্পূর্ণ নতুন আঙ্গিকে লেখা হাজার বছরের বাংলা সঙ্গীতের ইতিহাস গ্রন্থটি ছাত্র, পাঠক, গবেষকমহলে সমাদৃত হবে, আশাবাদী।
নামহাজার বছরের বাংলা সংগীতের ইতিহাস
লেখকসুদীপ্ত সাধুখাঁ
প্রকাশনীসেতু প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সুদীপ্ত সাধুখাঁ

সুদীপ্ত সাধুখাঁ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুদীপ্ত সাধুখাঁ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

সেতু প্রকাশনী
সেতু প্রকাশনী

সেতু প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

সেতু প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — হাজার বছরের বাংলা সংগীতের ইতিহাস

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading