হযরত আলী - আফসার ব্রাদার্স — আবুল ফজল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
হযরত আলী - আফসার ব্রাদার্স
পছন্দের তালিকায় রাখুন

হযরত আলী - আফসার ব্রাদার্স

লেখক: আবুল ফজল || Abul Fajal
প্রকাশনী: Afsar Brothers

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৭৫৳৪০০-%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কেন্দ্রীয় বাঙ্গা-উন্নয়ন-বোর্ড খুলাফা-ই-রাশিদীনের জীবন-কাহিনি প্রকাশের দায়িত্ব গ্রহণ করেছেন। এ যে এক মহৎ দায়িত্ব এ বিষয়ে সন্দেহ নাই আর বাঙলা সাহিত্যে এর প্রয়োজনও অনস্বীকার্য। বোর্ডের পরিচালকমণ্ডলী দয়া ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কেন্দ্রীয় বাঙ্গা-উন্নয়ন-বোর্ড খুলাফা-ই-রাশিদীনের জীবন-কাহিনি প্রকাশের দায়িত্ব গ্রহণ করেছেন। এ যে এক মহৎ দায়িত্ব এ বিষয়ে সন্দেহ নাই আর বাঙলা সাহিত্যে এর প্রয়োজনও অনস্বীকার্য। বোর্ডের পরিচালকমণ্ডলী দয়া করে আমার ওপর ভার দিয়েছেন চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-র জীবন-কথা রচনার। এ সম্পর্কে আমার জান আর যোগ্যতা অত্যন্ত সীমিত-ছাত্রাবস্থায় যাকে ইসলামিক স্টাডিজ বলা হয়, তা আমি কিছুটা পড়েছিলাম। তবে সে অধ্যয়নও তেমন গভীর আর ব্যাপক ছিল না। এ দায়িত্ব গ্রহণের আহ্বানের মধ্যে আমি আমার যে সীমিত অধ্যয়ন আর অপরিণত জ্ঞানকে আর একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ দেখতে পেলাম, তাই নিজের অযোগ্যতা সম্বন্ধে পুরোপুরি ওয়াকিফহাল থেকেও, আমি এ দায়িত্ব গ্রহণে এগিয়ে এসেছি। এ দায়িত্ব পালনে ত্রুটি-বিচ্যুতি যে ঘটেনি তা নয়-বিশেষত যে যুগের ইতিহাস এখানে বর্ণিত হয়েছে তার উপকরণ আজও বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন রয়ে গেছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে সংগৃহীত ও লিপিবদ্ধ হয়নি সে সব আজো। তাই সংগ্রহ করতে হয়েছে নানা বই থেকে নানা উপকরণ, অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয়েছে ইউরোপীয় গবেষকদের ওপর। তবে মুশকিল এই যে, সব ক্ষেত্রে এঁদের নিরপেক্ষতাকে মেনে নেওয়া যায় না। মুসলমান ঐতিহাসিকদের মধ্যেও রয়েছে শিয়া-সুন্নির প্রভেদ-ফলে, অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়েছে পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি; বিশেষ করে হযরত আলীর ব্যাপার। আমি এ-সব মতভেদের মধ্যে প্রবেশ করিনি-এ জাতীয় গ্রন্থের জন্য ঐসবকে মনে করেছি অনাবশ্যক। উন্নয়ন-বোর্ডের লক্ষ্য একটি সুখপাঠ্য তথা পপুলার সিরিজ প্রকাশ করা-উপদলীয় কোন্দল বা বাদানুবাদকে তাতে স্থান দিতে গেলে এ উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। তাই শিয়া-সুন্নির ঝগড়া এ গ্রন্থে আমল পায়নি।
নামহযরত আলী - আফসার ব্রাদার্স
লেখকআবুল ফজল
প্রকাশনীআফসার ব্রাদার্স ।। Afsar Brothers
ভাষাBengali
সংস্করণ1st Published, 2025
অবস্থাNew
ISBN-139789849931133
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

আবুল ফজল

আবুল ফজল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

আবুল ফজল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

আফসার ব্রাদার্স ।। Afsar Brothers
আফসার ব্রাদার্স ।। Afsar Brothers

আফসার ব্রাদার্স ।। Afsar Brothers প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

আফসার ব্রাদার্স ।। Afsar Brothers-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — হযরত আলী - আফসার ব্রাদার্স

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading